‘এ রকম পেস বল খেলতে অভ্যস্ত নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ছিল মাত্র ৭৬ রানের। অথচ ম্যাচ জিততে যেতে হলো ৩৭.৩ ওভার পর্যন্ত, পড়ল ৮ উইকেট! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাল বাংলাদেশ মহিলা দলের জয়টা এল যাঁর হাত ধরে, সেই লতা মণ্ডল বলছেন, দক্ষিণ আফ্রিকার সুইং আর পেসই ম্যাচটা সহজে জিততে দেয়নি অল্প রানের লক্ষ্য হলেও আপনার ইনিংসটা না হলে হয়তো জেতা কঠিন হতো। দলকে জেতাতে পেরে কেমন লাগছে?লতা মণ্ডল: আউট হওয়ার পর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। ভালো খেলছিলাম, হয়তো আমি থাকলে আরও আগেই ম্যাচটা জেতা যেত। আউট হয়ে যাওয়ায় দেরি হয়েছে, অনেক কঠিনও হয়ে যায় ম্যাচটা। তবে তখনো আমাদের অনেক ব্যাটসম্যান ছিল। শেষ পর্যন্ত জিততে পেরেছি, এটাই বড় কথা। একটা পর্যায়ে ম্যাচের যে অবস্থা দাঁড়িয়েছিল, ভাবতে পেরেছিলেন জেতা সম্ভব হবে?লতা: আমি যতক্ষণ ছিলাম, মনে হচ্ছিল ম্যাচটা আমার হাত দিয়েই বের হবে। আমার হাতে পাওয়ার ছিল। আর আমি জানি, কীভাবে খেলতে হবে। মাত্র ৭৬ রান তাড়া করতে গিয়েও এত কষ্ট করে জিততে হলো কেন?লতা: ওদের বোলাররা অনেক ভালো বল করেছে। পেসারদের আমরা আগেও খেলেছি। আয়ারল্যান্ড সফরের আগে অনুশীলনে ছেলেদের পেস বল খেলেছি। কিন্তু দক্ষিণ আফ্রিকান মেয়েরা যে রকম পেস বল করে, এ রকম জোরে বল খেলতে আমরা অভ্যস্ত নই। সে কারণেই মেয়েদের একটু সমস্যা হয়েছে। আশা করি, কালকের (আজ) ম্যাচে আর সমস্যা হবে না। ব্যাটিংয়ে আর কোনো সমস্যা কি চোখে পড়েছে?লতা: আমি মনে করি, আমাদের দল অনেক ভালো। ব্যাটসম্যানদেরই ভাগ্য খারাপ বলতে পারেন। আসলে সব সময় তো সবার এক রকম দিন যায় না। আশা করি, পরের ম্যাচে ওরা ভালো খেলবে। ব্যাটসম্যানরা যেন একটু বেশিই মাথা নুইয়ে ফেললেন ম্যাচে। কারণ কী?লতা: শুরুতে দুটি উইকেট পড়ে যাওয়াতেই এটা হয়েছে। আসলে আমাদের হাতে ওভার ছিল যথেষ্ট, রানও ছিল অল্প। জেতার জন্য তাড়াহুড়া করার দরকার ছিল না। সবাই চেয়েছে আস্তে আস্তে খেলে জিতে আসতে। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতে সতীর্থ ব্যাটসম্যানদের প্রতি কোনো পরামর্শ?লতা: আমার মনে হয়, ব্যাটসম্যানদের আরও অ্যাকটিভ হতে হবে। ওদের পেসারদের বলে সুইং অনেক। আমাদের বল বুঝে খেলতে হবে। বল বুঝে যদি খেলা যায়, ওদের বলও আমাদের জন্য কোনো ব্যাপার না। এখন আপনারা নিয়মিতই ম্যাচ খেলছেন। দেশের বাইরে যাচ্ছেন। কখনো কি মনে হয় এই পর্যায়ের ক্রিকেটে আরেকটু তৈরি হয়ে নামা উচিত?লতা: আয়ারল্যান্ড সফরের আগে কিন্তু আমরা এক-দেড় মাস ক্যাম্প করেছি। আমার মনে হয়, সব সিরিজের আগে এ রকম লম্বা সময় নিয়ে ক্যাম্প করলে আরও বেশি ভালো হবে। শেরেবাংলা স্টেডিয়ামে অনেক দিন পর খেলা হলো। মাঠ-উইকেট কেমন দেখলেন?লতা: যতটুকু শুনেছি, আজ (গতকাল) নতুন উইকেটে খেলা হয়েছে। উইকেট-মাঠ ভালোই ছিল। ব্যাটিংয়ে আমরাই কিছু ভুল করে ফেলেছি।