‘এই ইনিংসটা শৈলজার জন্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠে ব্যথা নিয়েও মোহালিতে ভারতকে জেতালেন ভেঙ্কট লক্ষ্মণ। আরেকটি ক্লাসিকের পর তাঁর এই সাক্ষাৎকার বেঙ্গালুরুতে শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের আগে কি ফিট হয়ে উঠতে পারবেন?লক্ষ্মণ: আমি তো ফিট হয়ে ওঠার আশাই করছি। সাপোর্ট স্টাফরাও সেই অনুযায়ী চেষ্টা করছে। বেঙ্গালুরুতেই ব্যাপারটা বোঝা যাবে।  জয়সূচক রানটির পর প্রথম ভাবনাটা কী ছিল?লক্ষ্মণ: এখন ঠিক মনে করতে পারছি না। কিন্তু খুব আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। প্রজ্ঞান ওঝাকে জড়িয়ে ধরেছিলাম। সুরেশ রায়নাকেও (রানার) জড়িয়ে ধরেছিলাম...ম্যাচটিতে এত হাড্ডাহাড্ডি লড়াই হলো...একটা ভালো মারই আমাদের জন্য যথেষ্ট ছিল, আর অস্ট্রেলিয়ার দরকার ছিল একটি মাত্র বল। জয়ের পর নিজেদের মনে হলো অনেক বড়। ওঝা যখন একটি রান নেওয়ার সুযোগ মিস করল, আপনি স্বভাববিরুদ্ধভাবে ওঝার ওপর রেগে গিয়েছিলেন। এটা কি চাপের কারণে?লক্ষ্মণ: দেখুন, হিলফেনহসের ওভারের শেষের আগের বলটিতে আমি একটা সিঙ্গেল নিতে চেয়েছিলাম, যাতে পরের ওভারে (মিচেল) জনসনের সামনে পড়ি আমি। যা-ই হোক, শেষ কয়েকটি মিনিটে ওঝা ভালো খেলেছে। ১২৪ রানে অষ্টম উইকেট পড়লে ইশান্ত শর্মা যখন উইকেটে গেলেন; তখন আপনি কতটা আত্মবিশ্বাসী ছিলেন?লক্ষ্মণ: খুব বেশি দূর ভাবতে পারিনি। ২১৬ রানের লক্ষ্যের কথা আসলেই ভাবতে পরিনি। ইশান্ত আর আমি ছোট ছোট লক্ষ্য ঠিক করে নিয়েছিলাম। ১০ রান করে করে জুটি গড়ে এগোতে চাইছিলাম। সকালে উঠে ব্যথাটা কি বেশি অনুভব করেছিলেন?লক্ষ্মণ: হ্যাঁ, তাই ছিল। কিন্তু শরীর যখন চ্যালেঞ্জ পেয়ে উত্তপ্ত হয়ে উঠল, ব্যথা কোথায় পালাল! আমার দেশ ও দলের কথা ভাবতে হয়েছে, পিঠের ব্যথা নিয়ে ভাবিনি। আমি খুব ভালো লাগছে যে, দেশ ও দলের জন্য অবদান রাখতে পেরেছি। দিনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত?লক্ষ্মণ: (হেসে) ওই দুটি লেগবাই যা আমাদের জয় এনে দিল। আপনি এর আগের টেস্টেও (কলম্বো টেস্টে) চরম শারীরিক অস্বস্তি নিয়ে খেলেছেন...ওটা প্রায় দুই মাস আগের ঘটনা। তারপর নিশ্চয়ই আপনি পিঠের ব্যথা নিয়ে কাজ করেছেন...লক্ষ্মণ: হ্যাঁ। আমি এ জন্য জাতীয় ক্রিকেট একাডেমিতে (বেঙ্গালুরু) ছিলাম। এমনকি ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞের পরামর্শও নিয়েছিলাম। এই ইনিংসটা কি কাউকে উৎসর্গ করছেন আপনি?লক্ষ্মণ: আমার স্ত্রী শৈলজা...। প্রথম ইনিংসের পর আমি তো ভেঙেই পড়েছিলাম। কিন্তু ওই আমার মনোবল চাঙা রেখেছে। সুতরাং এই ইনিংসটা তার জন্যই (শৈলজা তখন হায়দরাবাদে, দেখভাল করছেন দুই সন্তান সরভজিৎ অচিন্তিয়ার)। আপনি পারফরম্যান্সের মূল্যায়ন পছন্দ করেন না। কিন্তু এটা তো বিশেষ একটি ইনিংসই। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এটাকে বলেছেন ‘অবিস্মরণীয়’। আপনি কী বলবেন?লক্ষ্মণ: নিশ্চিতভাবেই আমার অন্যতম সেরা। কঠিন পরিস্থিতিতেই আমার সেরাটা বেরিয়ে আসে। অবশ্যই, পরিস্থিতির কারণে এমন পারফরম্যান্স স্মরণীয় হয়। আপনি যত সহজে চাপ সামলান সেটা বিস্ময়কর। রহস্যটা কী?লক্ষ্মণ: কোনো রহস্য আছে বলে আমার মনে হয় না। হায়দরাবাদে আমার সেই প্রথম দিককার দিনগুলো থেকেই এটি হয়ে আসছে—চ্যালেঞ্জ নিতেই আমি ভালোবাসি। কঠিন পরিস্থিতিতেই আপনি আমার সেরাটা দেখবেন। এটা পরিষ্কার, অস্ট্রেলিয়ানরা আপনাকে নিয়ে পরিকল্পনা আঁটতে পারেনি...লক্ষ্মণ: আমি ঠিক জানি না। কিন্তু এটা ঠিক, শীর্ষ দলের বিপক্ষে রান করতে পারার একটা তৃপ্তি আছে। ফ্যাব ফোর’র অংশ হিসেবে আপনি একটু অবহেলিতই। আপনিও কি এমনটাই ভাবেন?লক্ষ্মণ: আমার কাছে সতীর্থদের শ্রদ্ধাবোধ ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমি এ নিয়ে কখনোই মাথা ঘামাইনি যে, অন্যরা আমাকে নিয়ে কী ভাবে। আমি জানি, সতীর্থরা আমাকে শ্রদ্ধা করে এবং আমার জন্য এটাই বড় ব্যাপার। প্রথম ইনিংসের চেয়ে (৪৫.৬৭) আপনার দ্বিতীয় ইনিংসের গড় (৫০.৪৭) অনেক বেশি। আপনি কি এটা জানেন?লক্ষ্মণ: না। দেখুন...আমি গড়ের জন্য খেলি না। সম্ভবত দ্বিতীয় ইনিংসে চ্যালেঞ্জটা বেশি থাকে। তবে ব্যাপারটা এমন নয় যে, আমি ইচ্ছাকৃতভাবেই দ্বিতীয় ইনিংসে ভালো খেলতে চাই। আমি শুধু বলতে চাই, কঠিন পরিস্থিতি আমার সেরাটা বের করে আনে।  দ্য টেলিগ্রাফ, কলকাতার সৌজন্যে