‘এই দিনটার অপেক্ষায় ছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল যেন সোনার হরিণ হয়ে উঠেছিল তাঁর জন্য। টুর্নামেন্টে এর আগে গোলই করতে পারছিলেন না। গ্রামীণফোন ফেডারেশন কাপের ফাইনালে অবশেষে গোল পেলেন আউডু ইব্রাহিম। হ্যাটট্রিক করে আবাহনীর ১০ বছরের ফেডারেশন কাপের বন্ধ্যাত্ব ঘোচানোর পর একটু বেশিই আনন্দিত মনে হলো ঘানার স্ট্রাইকারকে হ্যাটট্রিক করলেন, দল চ্যাম্পিয়ন হলো, নিশ্চয়ই একটু বেশি খুশি?আউডু ইব্রাহিম: খুবই ভালো লাগছে। এই আনন্দের কোনো ভাষা নেই... আপনাকে তো এই ম্যাচে ভালোই সহযোগিতা করল ফ্রাঙ্ক...ইব্রাহিম: হ্যাঁ, সত্যি বলেছেন। ও আসলে অসাধারণ ফুটবলার। ও দারুণ সাহায্য করেছে। কখনো এগিয়ে যাওয়া-কখনো আবার সমতায় ফিরে আসা। ভয় হচ্ছিল কি যে ম্যাচে হেরে যেতে পারেন?ইব্রাহিম: না। তেমনটা কখনোই মনে হয়নি। আমি খুবই ইতিবাচক মানসিকতার খেলোয়াড়। আমার সব সময়ই মনে হচ্ছিল, দিনটি আমাদেরই হবে। খেলা তো টাইব্রেকারের দিকেই গড়াচ্ছিল। ওই সময় হঠাৎ আপনার গোল...ইব্রাহিম: আমি আসলে এর আগেও একটি সুযোগ মিস করেছিলাম। তবে হ্যাঁ একটু ভয় তো লাগছিলই। মনে হচ্ছিল, টাইব্রেকারেই যেতে পারে ম্যাচটা। তিন গোলের মধ্যে বেছে নিতে বললে কোনটাকে বেশি নম্বর দেবেন?ইব্রাহিম: অবশ্যই শেষের গোলটাকেই। ম্যাচের টার্নিং পয়েন্ট ধরলে কোনটাকে বলবেন?ইব্রাহিম: অবশ্যই লাল কার্ড। ওই কার্ডের সুযোগটা আমরা ভালোমতো কাজে লাগিয়েছি। গত ছয় মৌসুমে আপনি আবাহনীর হয়ে খেলছেন। কিন্ত ফেডারেশন কাপ জিতলেন এই প্রথম।ইব্রাহিম: আমি আসলে এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। এবার আমাদের দল নতুন ও পুরোনো অভিজ্ঞতার মিশেলে গড়া হয়েছে। গত সেপ্টেম্বরে ভারতের আসামে যখন বরদুলই ট্রফি জিতলাম, তখন থেকেই মনের ভেতরে একটা বাড়তি আত্মবিশ্বাস কাজ করছিল যে এবার সেই সাফল্য ধরে রাখতে পারব। মাঠে সেটা ধরে রাখতে পেরেছি বলে খুব ভালো লাগছে। টুর্নামেন্টে গোল পাচ্ছিলেন না বলে কি দুশ্চিন্তা হচ্ছিল?ইব্রাহিম: চিন্তা হচ্ছিল ঠিকই। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে গোল পাব। অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেলাম। পুরো টুর্নামেন্টে আবাহনীর সাফল্যের মূল রহস্য কী?ইব্রাহিম: আমাদের কোচ আলী আকবর পোরমুসলিমি। সব কৃতিত্বই তাঁকে দেব। প্রথমবারই দলের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন করলেন। তাঁর ট্যাকটিকস, পরিকল্পনা, কৌশল, খেলার ফরমেশন অসাধারণ। উনি আসলেই বড় মাপের কোচ। কোচের সঙ্গে তো আপনার ঠিক বনিবনা হচ্ছিল না...ইব্রাহিম: কে বলেছে? ওনার সঙ্গে আমার কোনো মনোমালিন্য নেই। খুব ভালো সম্পর্ক আমাদের। অনুশীলনে একটু দেরি করে এসেছিলাম বলে এক দিন শাস্তি দিয়েছিলেন। ইনডিসিপ্লিনড হলে তো আপনাকে শাস্তি পেতেই হবে। এবার বাংলাদেশ লিগে আপনার লক্ষ্য কী?ইব্রাহিম: আমার কাজ গোল করা। যত বেশি সম্ভব গোল করতে চাই এই মৌসুমে।