এসএ গেমসে ‘সাইক্লিং-কেলেঙ্কারি’র শাস্তি হিসেবে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সাইক্লিস্ট চিং বাই মারমা। কাল সাইক্লিং ফেডারেশনের সভায় নেওয়া ওই সিদ্ধান্তের পরপরই খুলনা থেকে ফোনে জানালেন প্রতিক্রিয়া আপনাকে তিন মাস নিষিদ্ধ করেছে সাইক্লিং ফেডারেশন। খবরটা শুনেছেন?চিং বাই মারমা: আপনার কাছ থেকেই শুনলাম। আমাকে কেউ জানায়নি। শুনে নিশ্চয়ই খারাপ লাগছে?চিং: খারাপ তো লাগছেই। এটা আমার জন্য ক্ষতিকর হলো। সামনে জাতীয় চ্যাম্পিয়নশিপ। খেলতে না পারলে বিরাট সমস্যা। আমার ডিপার্টমেন্টেরও (বাংলাদেশ আনসার) সমস্যা। বিওএর তদন্ত কমিটি আপনাকে তিন বছর নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। সে তুলনায় শাস্তি তো কমই হলো।চিং: তা ঠিক। তবে এক দিনের শাস্তি হলেও সেটা শাস্তি। তিন মাসও তো কম নয়। এই শাস্তি মন থেকে মানতে পারছি না আমি। আপিল করার সুযোগ রেখেছে ফেডারেশন...চিং: এটা ভালো হয়েছে। আমি আপিল করব। তারপর দেখা যাক, কী হয়। আপনি তো এখন খুলনায় আছেন। সামনে কী খেলা আছে?চিং: সামনে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য ক্যাম্প চলছে আমাদের। খুলনার এলাহীপুরে আনসার ক্যাম্পেই এটা হচ্ছে। এসএ গেমসে আপনি ৫০ কিলোমিটার রোড ওপেনে খেলেছেন। ওই ইভেন্টেই লজ্জার ওই ঘটনাটা হয়েছিল। এ ইভেন্টটা কি আমাদের এখানে আছে?চিং: না, নেই। আমি মূলত ২০ কিলোমিটারে খেলি। এই ইভেন্টে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন আমি। আপনার বর্তমান নাম তো ফাতেমা বেগম। এই নামটা ব্যবহার করেন না কেন?চিং: সাইক্লিস্ট মিজানুর রহমানকে বছর তিনেক আগে বিয়ে করার পর মুসলিম হই আমি। নাম রাখি ফাতেমা বেগম। খুলনায় আমার শ্বশুরবাড়ি। চিং বাই নামটা রয়ে গেছে কাগজে-কলমে। এটা এখন আর বদলানো সম্ভব নয়। তবে শ্বশুরবাড়িতে সবাই ফাতেমা ডাকে। আপনি আলোচিত একজন খেলোয়াড় ছিলেন এসএ গেমসের সময়। নিশ্চয়ই এভাবে আলোচনায় আসতে চাননি?চিং: এভাবে কে আলোচনায় আসতে চায় বলুন? ঘটনাচক্রে এসে গেছি। যেখানে আমার কোনো দায় নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন?চিং: খেলা চালিয়ে যেতে চাই। বিদেশে প্রশিক্ষণ পেলে খুবই ভালো হবে। তার আগে এখন চাওয়া একটাই—শাস্তিটা মওকুফ হোক।