‘এক চিলতে রোদ’ নিয়ে আসছেন সমরজিৎ
দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ের শাস্ত্রীয় সংগীতের শিক্ষক, শিল্পী সমরজিৎ রায়ের বাংলা গানের প্রথম একক অ্যালবামটির কাজ শেষ, এখন শুধু প্রকাশের পালা। অ্যালবামটির নাম রাখা হয়েছে- এক চিলতে রোদ। সপ্তাহখানেকের মধ্যে অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন সমরজিৎ। অ্যালবামটির সবগুলোর গানের রেকর্ডিং হয়েছে কলকাতা এবং দিল্লিতে। সমরজিৎ জানিয়েছেন, পুরো অ্যালবামটিতে সব অ্যাকিউষ্টিক বাদ্যযন্ত্রই ব্যবহার করা হয়েছে। পুরোনো ধারাকে বজায় রেখে সবগুলো গান মেলোডিয়াসভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যে বিষয়টি আমাদের এ প্রজন্ম একেবারেই ভুলে যেতে বসেছি।এক চিলতে রোদ অ্যালবামটি বাজারে আনবে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। অ্যালবামটি উত্সর্গ করা হয়েছে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত মৃণাল চক্রবর্তীকে। শিল্পী সমরজিৎ রায়ের অচেনা একটা দিন ও রবি রঞ্জনী নামের দুটি দ্বৈত গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রথমটিতে তাঁর সহশিল্পী ছিলেন অনুপ জালোটা। এছাড়া তেরা তসব্বুর নামে তাঁর একটি হিন্দি গানের অ্যালবামও প্রকাশিত হয়। ২০১১ সালে প্রকাশিত অ্যালবামটি ভারতের জিমা (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডে ) জনপ্রিয় বিভাগে মনোনয়ন পায়।