‘একই ঘটনা এবারও ঘটতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানকে প্রথম সুপার কাপ জিতিয়েছেন। আরেকটি সুপার কাপ আজ শুরু করছেন মুক্তিযোদ্ধার কোচ হিসেবে। এই সময়ে ঘরোয়া ফুটবলে নানা ঘটনা পরম্পরায় হতাশ এবং ব্যথিত মারুফুল হক কোচিংই ছাড়ার কথা ভাবছেন! যে মোহামেডানকে সুপার কাপ জিতিয়েছেন, সেই তাদের সঙ্গে ম্যাচ দিয়েই আরেকটি সুপার কাপ আজ শুরু করছেন আপনি। নিজের প্রস্তুতি কেমন?মারুফুল হক: এখন পরিবেশ, পরিস্থিতি, দল, সময়—সবই ভিন্ন। লক্ষ্য ছিল মুক্তিযোদ্ধার হয়ে মৌসুমের সব কটি শিরোপাই ঘরে তুলব। তিনটি চলে গেছে, পাইনি। এখন শেষটির সামনে দাঁড়িয়ে নিজেকে এবং আমার দলকে প্রমাণ করতে চাই। গতবার তো সুপার কাপ জেতার পর মাঠ থেকেই নীরবে বাসায় ফিরেছিলেন। মনে পড়ছে?মারুফ: অবশ্যই মনে পড়ছে। কিন্তু দুঃখের সঙ্গে বলছি, প্রেক্ষাপট বদলায়নি। সৃষ্টিকর্তার ইচ্ছায় মুক্তিযোদ্ধার হয়ে চ্যাম্পিয়নশিপটা পেলেও একই রকম ঘটনা এবারও ঘটতে পারে। এ রকম ভাবছেন কেন? মোহামেডানের মতো কাজের স্বাধীনতা পাননি তাহলে?মারুফ: কাজের স্বাধীনতা আছে। তবে এখনো অনেক সমস্যা। কোনো দিন যদি দেশের ফুটবলের উন্নতি হয়, তাহলে হয়তো এই সমস্যাগুলো কাটবে। কী ধরনের সমস্যা। বলা যায়?মারুফ: এ মুহূর্তে কিছু বলতে চাই না। এটুকু বলি, পুরো পেশাদারি আসেনি আমাদের ফুটবলে। যে কারণে আমরা ধুঁকছি। গতবারের প্রেক্ষাপট ফিরে আসতে পারে বলছিলেন। তার মানে তো আরেকটি কোচ-বিদায় পর্বই আমরা দেখতে চলেছি?মারুফ: আপনি যেভাবে ব্যাখ্যা করেন, করতে পারেন। আমি বলব, সমস্যটা হলো হয় মারুফ লোক ভালো নয়, নইলে মারুফ কোথাও খাপ খাওয়াতে পারে না। ধরে নেন, মারুফ লোক ভালো নয়। আপনার কথায় মনে হচ্ছে, কোচিংয়ে মানিয়ে নিতে পারছেন না। সে ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?মারুফ: কোনো পরিকল্পনা নেই। আপনারা যেভাবে বলেন, আপন ভুবনে ফিরে যেতে হবে। এটা মোটামুটি নিশ্চিত। চারদিকে যা শুনছি (অভিযুক্ত শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচের ব্যাপারে তথ্য দিয়ে নিজেই শাস্তি পেতে যাচ্ছেন বলে খবর), তাতে তো মন উঠে যাচ্ছে কোচিং থেকে। তাহলে আমরা কী ধরে নেব, আপনি কোচিং ছেড়ে দিচ্ছেন?মারুফ: নিজে ছাড়ছি না, সম্ভবত ওরাই (মুক্তিযোদ্ধা) বিদায় দিয়ে দেবে। সেটা তো হতেই পারে। ফুটবলে সকাল-বিকাল কোচ বিদায় তো মামুলি ব্যাপার...মারুফ: কথাটা ঠিক। কিন্তু আমি খেলাধুলার অঙ্গনে থাকব কি না বলতে পারছি না এই মুহূর্তে। দেখি, কী হয়। হতাশা আসতে পারে। তাই বলে কোচিং ছেড়ে দেওয়ার চিন্তাটা কি ঠিক হচ্ছে?মারুফ: আশার কথা বলতে পারলে আমারই ভালো লাগত। কিন্তু সেটি পারছি না। তবে একটা দিক দিয়ে নিজেকে সৌভাগ্যবান ভাবি, যে দলেই যাই, খেলোয়াড়েরা আমাকে সহযোগিতা করে। এমনিতে সব ঠিকই ছিল, কিন্তু শেষ দিকে সমস্যা হচ্ছে। এটা রেজাল্ট না পাওয়ার কারণেই। রেজাল্ট না পাওয়ার কারণ কী?মারুফ: অনেক কারণ। আমার নিজের কিছু সমস্যা আছে, খেলোয়াড়দেরও কিছু সমস্যা আছে। সব মিলিয়েই এ অবস্থা। সুপার কাপে আপনার দলের প্রস্তুতি কেমন?মারুফ: প্রস্তুতি ভালোই। ফেডারেশন কাপে খুব ভালো খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি, লিগেও ১৫ রাউন্ড পর্যন্ত এগিয়ে থেকে রানার্সআপ। খেলোয়াড়েরা বুঝতে পারছে, সুপার কাপ তাদের কাছে শেষ সুযোগ। শেষ প্রশ্ন। সামগ্রিকভাবে সুপার কাপের আয়োজনটাকে কীভাবে দেখছেন?মারুফ: সুপার কাপটা এবার জমবে কি না, সন্দেহ আছে আমার। এটা স্বাধীনতা কাপের মতোই না হয়ে যায়! এই শিডিউলটা মৌসুমের শুরুতেই থাকতে হবে। এটা তো ছিল না।