‘একজন ভালো কোচ দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর হয়েছিল জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন। এবার দ্বাদশ স্ট্যান্ডার্ড চার্টার্ড দাবার ষষ্ঠ হতে দশম শ্রেণীর গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে আবারও নজর কাড়ল একরামুল হক (সিয়াম)। চ্যাম্পিয়ন হওয়ার পর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র কাল শোনাল নিজের স্বপ্ন ও প্রত্যাশার কথা স্কুল দাবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে নিশ্চয়ই দারুণ খুশি?একরামুল হক সিয়াম: খুবই ভালো লাগছে।  ভারতের প্রতিযোগীরা না আসায় তোমার তো সুবিধা হয়েছে...একরামুল: ওরা এলে শিরোপা জয় কঠিন হতো। আশা করেছিলাম, ভারত ও নেপাল থেকে খেলোয়াড় আসবে। ওদের কাউকে না-কাউকে হারাব। কিন্তু সেটা হলো না। আলাদাভাবে কারও বিপক্ষে খেলার চ্যালেঞ্জ ছিল মনে মনে?একরামুল: ঠিক সেভাবে নয়। কারা খেলতে আসবে সেটা তো আগে থেকে বলা যায় না। তবে এর আগে যেমন সায়ন্তন দাস এসেছিল। ওরা এলে চ্যালেঞ্জটা বেশি হতো। কঠিন হতো টুর্নামেন্ট। খেলাটাও জমত। গত বছর তো ভারতের খেলোয়াড় এসেছিল। কিন্তু সেবার তো চ্যাম্পিয়ন হতে পারোনি।একরামুল: হ্যাঁ। কিন্তু সেবার বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হই। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও?একরামুল: গ্র্যান্ডমাস্টার হতে চাই। এখন তো এমনিতেই আমাদের আইএমের (আন্তর্জাতিক মাস্টার) সংকট চলছে। আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। গত মাসে যুব দাবায় খেলতে গ্রিসে গিয়েছিলে। সেখানকার অভিজ্ঞতা কী?একরামুল: ওখানকার সবাই দারুণ খেলে। আমি ওখানে ৫১তম হয়েছিলাম। ১১ ম্যাচে ৩টায় জিতি, ২ ম্যাচে হারি। বাকি ৬টায় ড্র করি। ওরা ইন্টারনেটে এত বেশি সাইটে ঢোকে, এত খোঁজখবর রাখে আমরা সেটা করি না। আর ওদের মধ্যে একটা ব্যাপার দেখলাম—খুব কম ভুল করে। অ্যাডভান্টেজ পেয়ে ধরে রাখে সবাই। কিন্তু আমরা সেটা পারি না। ভুলগুলো শুধরাতে কী করা উচিত?একরামুল: আমাদের জুনিয়রদের জন্য এখন একজন ভালো কোচ দরকার। আমরা তো নিয়াজ আঙ্কেলের কাছে কিছুদিন শেখার সুযোগ পেয়েছিলাম। ভবিষ্যতে এ রকম আরও হলে ভালো হতো। দাবায় লেখাপড়ার ক্ষতি হয় না?একরামুল: কী বলব! এই মাসের ২৯ তারিখ পরীক্ষা শুরু। কিন্তু স্কুল দাবার জন্য ভালো করে পড়তে পারিনি। খেলার জন্য পড়াশোনার প্রচুর ক্ষতি হয়। তবে একটা জিনিস ভালো লাগে যে আব্বু-আম্মু রাগারাগি করেন না খেলার জন্য। বরং উৎসাহ দেন। বাংলাদেশের জিএমরা সবাই শিক্ষিত। এই যেমন জিয়া ভাই, নিয়াজ ভাই, রিফাত ভাই সবাই। দাবার নেশাটা ঢুকল কীভাবে?একরামুল: ঢাকায় খেলার মাঠ নেই। তাই ইনডোরের খেলায় আগ্রহী হয়ে পড়লাম। এলাকার আঙ্কেলরা একবার নতুন ক্লাব করল। সেখানেই হাতে-কলমে দাবা খেলা শেখান রুবেল নামের এক আঙ্কেল। এরপর দ্বিতীয় বিভাগ দাবায় ভালো খেলার পর ২০০৫ সালে কোচিং করি।  ফেডারেশন থেকে বলা হয়েছিল স্কুল চ্যাম্পিয়নকে কলকাতা পাঠানো হবে। কিছু কি জানো?একরামুল: আমাকে বলেছে টেলিগ্রাফ দাবায় খেলতে পাঠাবে। তবে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠাবে কি না, সে ব্যাপারে কিছু জানি না।