‘একটা জায়গায় আটকে আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিমন্যাস্টিকসের সূতিকাগার দিনাজপুরের ছেলে তানভীর আহমেদ এবার নিয়ে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হলেন। এবার জাতীয় টুর্নামেন্টেরই সেরা হওয়া ২৫ বছর বয়সী যুবক চাকরি আর জিমন্যাস্টিকস নিয়ে যেন দোটানায় পড়ে গেছেন হরাইজন্টাল বার, পোমেল্ড হর্সে সোনা আর প্যারালাল বারে রুপা জিতে টুর্নামেন্টের সেরা হলেন। খুব খুশি নিশ্চয়ই?তানভীর আহমেদ: হ্যাঁ। খুবই ভালো লাগছে। এই আনন্দ বলে বোঝাতে পারব না। আপনি তো বিকেএসপির ছাত্র ছিলেন। জিমন্যাস্টিকসেই ভর্তি হয়েছিলেন, নাকি অন্য কিছুতে ভর্তির সুযোগ না পেয়ে শেষমেশ জিমন্যাস্টিকসে?তানভীর: আমি ছোটবেলা থেকেই মনে-প্রাণে জিমন্যাস্ট হতে চেয়েছিলাম। এটা ভালোবাসি বলেই এখনো জিমন্যাস্টিকস করি। শুরুতেই জিমন্যাস্টিকসে ভর্তি হই।  ক্রিকেট ও ফুটবল রেখে জিমন্যাস্টিকস এত ভালোবাসার কারণ... তানভীর: মা-বাবা স্বপ্ন দেখতেন আমাকে জিমন্যাস্ট বানাবেন। যখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন থেকেই তারা আমাকে দিনাজপুর ইনডোরে পাঠান। তাঁদের ধারণা ছিল, বাইরে খেলতে গেলে ছেলে বখে যেতে পারে। তাই আমাকে ইনডোর গেমসে পাঠানো হলো। আমারও ভালো লেগে যায় খেলাটা। বিকেএসপির ছাত্র জাতীয় দলের ক্রিকেটার নাঈম ইসলাম তো শুরুতে জিমন্যাস্ট ছিলেন। এটা জানেন?তানভীর: হ্যাঁ। নাঈমও চার বছর জিমন্যাস্টিকস করেছে। এরপর ও ক্রিকেটে চলে যায়। এখন নাকি আপনি ফটো সাংবাদিক? খেলার জন্য সময় বের করেন কীভাবে?তানভীর: আমি ফোকাস বাংলায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করছি। চাকরির বয়স আট মাস। এর আগে সকাল ও বিকেলে নিয়মিত অনুশীলন করতাম। এবার এই প্রতিযোগিতার জন্য অফিস থেকে ছুটি নিয়ে বিকেলে অনুশীলন করেছি। খেলাতেই থাকবেন, না পেশাটা ধরে রাখবেন?তানভীর: দেখুন, আমি অনার্স পাস করেছি। এখন আমার পরিবারও আমার কাছে কিছু প্রত্যাশা করে। কিন্তু এই খেলা করে তো আমি কিছুই পাব না। তাই পেশাটার দিকে ঝুঁকে পড়েছি। এখান থেকে কিছু একটা করব আর এর মাঝখানে সময় পেলে খেলব।  খেলা তাহলে তো প্রাধান্য পাচ্ছে না?তানভীর: কী করব? স্পনসর পেলে আমার পারফরম্যান্স ভালো হতো। তখন অন্য কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন হতো না। আমি জানি, আমি যদি কোনো কিছুতে সেরা হয়ে থাকি সেটা এই জিমন্যাস্টিকসেই। ১৭ বছর ধরে এটা করছি। কিন্তু আমার সেরা জায়গা ছেড়ে আরেকটি বিভাগে নিজেকে প্রমাণ দিতে হচ্ছে। কারণ একটাই, এখানে কোনো সুযোগ-সুবিধা নেই।  বিকেএসপি ছেড়েছেন সাত বছর আগে। পুরোনো বন্ধুদের কথা মনে পড়ে না?তানভীর: পড়ে না আবার। ক্যাম্প শুরু হলেই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। পুরোনো বন্ধুবান্ধব, ছোট ভাইদের সঙ্গে দেখা হয়। তখন অনেক মজা করি। অনিয়মিত টুর্নামেন্ট। খেলোয়াড়ও সেভাবে উঠে আসছে না। কেন?তানভীর: এটা সত্যি আমাদের প্রতিযোগিতা খুব কম। তবে আমি চাই, ফেডারেশন এরপর বেশি বেশি টুর্নামেন্ট করবে। তাহলেই খেলোয়াড় উঠে আসবে। আমরা আসলে একটা জায়গায় আটকে আছি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসির) জিমটা নিয়ে কি সন্তুষ্ট?তানভীর: এনএসসির জিমে একই সঙ্গে তায়কোয়ান্দো, কারাতে, উশু জিমন্যাস্টিকস চলে। এতটুকু জিমনেসিয়ামে কিন্তু একসঙ্গে এত অনুশীলন সম্ভব না। আমি ভারতে গিয়ে দেখেছি ওদের কত ইনস্ট্রুমেন্ট। জিমন্যাস্টিকসের একটা অংশ শেখার জন্য পিট আছে ওদের। এটা আমাদের নেই। পিট হলো ফোমের পুকুর। এর ওপর পড়লে ইনজুরড হওয়ার ভয় থাকে না। জিমন্যাস্টিকসে কার খেলা ভালো লাগে। টিভিতে খেলা দেখেন?তানভীর: রাশিয়ার অ্যালেক্সি লিমুভ আমার আদর্শ। ওনার খেলা ভালো লাগে। সময় পেলেই ইএসপিএন, স্টার স্পোর্টসে জিমন্যাস্টিকস দেখি। অলিম্পিকের সময় টিভি ছেড়ে উঠিই না।