‘একটা দল হয়ে কাজ করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়েই সহসভাপতি পদে নির্বাচিত হয়ে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ খান (জয়)। বাফুফে কর্মকর্তার চেয়ারে বসে এখন কী করবেন তা নিয়েই বললেন কাল জয়ের পর প্রথম নির্বাচনে প্রার্থী হয়েই সহসভাপতি নির্বাচিত হলেন। খুব খুশি নিশ্চয়ই?আরিফ খান (জয়): খুবই ভালো লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এভাবে কোনো দিন নির্বাচন করিনি। আমার আজকের দিনের স্মৃতি চিরদিন অম্লান থাকবে। কী স্বপ্ন নিয়ে ফুটবল ফেডারেশনে নির্বাচন করতে এসেছিলেন?আরিফ: যেদিন আমি এখানে মনোনয়নপত্র জমা দিই সেদিন থেকেই নতুন স্বপ্ন দেখতে শুরু করি বাংলাদেশের ফুটবল নিয়ে। আমরা যাঁরা তরুণ সংগঠক আগামী দিনে ফেডারেশনের দায়িত্ব নিতে যাচ্ছি এবং পুরোনো দিনের যাঁরা অভিজ্ঞ সংগঠক রয়েছেন, তাঁদের নিয়েই দিনবদলের চেষ্টা করব। একটা দল হয়ে আগামী দিনের ফুটবলের জন্য নিবেদিতভাবে কাজ করব। কী প্রতিশ্রুতি দিচ্ছেন আর কী-ই বা আপনার পরিকল্পনা?আরিফ: আসলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটার মূল কথা বাংলাদেশের তৃণমূল ফুটবলকে আবারও জাগিয়ে তোলা। আমরা প্রতিশ্রুতি দিয়েছি আগামী এক বছরের মধ্যে জেলা ফুটবল লিগগুলো চালু করব। জেলায় জেলায় ফুটবল লিগের মাধ্যমে থানা-উপজেলা ও বিভাগীয় শহরে ফুটবল জাগিয়ে তুলব। ঢাকা শহরে আবারও ফুটবলের সেই জাগরণ তৈরি করব। এসব প্রতিশ্রুতি সামনে রেখেই পরিকল্পনা সাজাব।  আপনি ফুটবল বাঁচাও পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন। আবার নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্য সম্মিলিত ঐক্য পরিষদের। কাজের ক্ষেত্রে এটা কোনো সমস্যা তৈরি করবে বলে মনে করেন?আরিফ: আমি বিশ্বাস করি, যেকোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে সবার সঙ্গে কাজের সমন্বয় করতে হবে। নিজেদের মধ্যে এই সমন্বয় ঘটিয়েই ফুটবলকে আগামী দিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চাই। এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশের ফুটবল। ফুটবলকে সামনে রেখেই সবাই একসঙ্গে কাজ করে যাব। এটাই আমাদের প্রত্যাশা।  সহসভাপতি তাবিদ আওয়াল এবং আপনি নিজেও নতুন। তরুণ সংগঠক হিসেবে আপনারা এই চ্যালেঞ্জটা কীভাবে দেখছেন?আরিফ: আমরা ফুটবলে একটা নাড়া দিতে চাই। চ্যালেঞ্জটা ভালোভাবেই নিচ্ছি আমরা। জেলা পর্যায়ের ফুটবলের উন্নতির জন্য আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে?আরিফ: সেটা তো আছেই। আমরা বিগত দিনের ইতিহাস ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে চাই। এত দিন ঢাকার বাইরের ফুটবল পিছিয়ে ছিল। আমাদের এখন এগুলো নিয়ে কাজ করতে হবে। যত দ্রুত সম্ভব জেলার ফুটবলের উন্নয়নের জন্য কাজ শুরু করব। আপনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন, অনেক দিন বড় ক্লাবেও খেলেছেন। এই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে?আরিফ: অবশ্যই আমার এই অভিজ্ঞতা কাজে লাগবে। কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেলাগুলোয় আমি অনেক খেলেছি। ফুটবলের তৃণমূল পর্যায়ের সব সমস্যা জানি। সেই আসল জায়গাটাতেই আমাদের কাজ করতে হবে। এবং ইনশাআল্লাহ, আমরা কাজ করতে পারব।  নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ছিলেন?আরিফ: আমি আত্মবিশ্বাসী ছিলাম। এখানে একটা কথা বলব, শুধু মানুষের ভালোবাসা দিয়েই এই নির্বাচনে জেতা যায় না। ফুটবলে এখন আর সেভাবে তারকা খেলোয়াড় উঠে আসছে না। আপনারা কি এমন অনেক আরিফ খান জয়কে তুলে আনতে পারবেন?আরিফ: আজকের জয় এক দিনে তৈরি হয়নি। ইনশাআল্লাহ, আমরা ভালোভাবে কাজ করে এ রকম অনেক জয়কেই তুলে আনব।  পুরোনো সংগঠকেরা অনেকেই এবার বিদায় নিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা বা অভাবটা কি আপনারা অনুভব করবেন না?আরিফ: দেখুন, পরিবর্তনই প্রকৃতির নিয়ম। আর এই নিয়ম মেনেই সব জায়গাতেই বদল হয়। কেউ আসবে কেউ যাবে, এটাই নিয়ম। তবু পুরোনোদের সঙ্গে পরামর্শ করেই কাজ করব।