‘একটা মেন্টাল স্যাটিসফেকশন পাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেডিয়াম প্রশাসক হিসেবে মাঠ প্রস্তুত করার কাজটিও তাঁকে করতে হয়। আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করার সুযোগটাকে জীবনের সেরা অর্জন মনে করছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের মাঠ প্রস্তুত করছেন। মেসিরা খেলবেন...নিজেকে সৌভাগ্যবান মনে করেন?মোহাম্মদ ইয়াহিয়া: নিঃসন্দেহে। এত বড় একটা আয়োজন, আমাদের জন্য এটা সৌভাগ্যের ব্যাপারই। বিশ্ববাসী দেখবে, বাংলাদেশেও ভালো মাঠ আছে। কখনো ভেবেছিলেন, এ রকম একটা সুযোগ পাবেন?ইয়াহিয়া: ভাবিনি। জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা এটা। সবচেয়ে বড় প্রাপ্তি। মাঠের সঙ্গে তো অনেক দিন ধরেই সম্পৃক্ত, অনেক কাজ করেছেন। সেগুলোর সঙ্গে এটার পার্থক্য কী?ইয়াহিয়া: অনেক কষ্ট করছি। রোজা নেই, ঈদ নেই—সবকিছুর বিনিময়ে একটা মেন্টাল স্যাটিসফেকশন পাচ্ছি। আমাদের বানানো মাঠে বিশ্ব বিখ্যাত খেলোয়াড়েরা খেলবেন—এর চেয়ে বড় আনন্দ আর কী আছে? অন্য সময় মাঠ তৈরি করি স্থানীয় খেলোয়াড়দের জন্য। এবার তো পৃথিবীর শ্রেষ্ঠ দলগুলোর মধ্যে একটা আসবে! ঈদ বারবার আসবে, কিন্তু এমন দল তো বারবার আসবে না! এটার আনন্দই আলাদা। এবার মাঠ তৈরি করতে বাড়তি কী করেছেন, যেটা অন্য সময় করেন না?ইয়াহিয়া: সময় খুব বেশি পাইনি—১০ তারিখ থেকে এই কদিন। নইলে আরও কিছু করতাম। আরও সময় পেলে এটাকে উপমহাদেশেরই একটা সেরা মাঠ করে ফেলতাম। সবাই খেলে আনন্দ পেত। তার পরও মাঠটা মসৃণ, কোথাও পানি নেই, সমানও আছে। বৃষ্টি হলে কী হবে?ইয়াহিয়া: বিসিবির কাছ থেকে ত্রিপল এনেছি, সুপার সপার নিয়ে এসেছি। ত্রিপল দিয়ে পুরো মাঠ ঢেকে রাখা হবে। আমরা পুরোপুরি প্রস্তুত। মাঠ কি আজ (গতকাল) থেকেই ঢাকবেন?ইয়াহিয়া: আজ রাত থেকেই ঢাকব। কারণ, আকাশের কথা তো বলা যায় না। বৃষ্টিকে বিশ্বাস নেই। আমরা ৬ তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত মাঠ ঢাকার ব্যবস্থা করেছি। তাহলে বৃষ্টি তেমন বাধা হচ্ছে না?ইয়াহিয়া: কাভার দিলে বৃষ্টি তেমন সমস্যা করতে পারবে না। তবে যদি খেলার সময় হয়, তাহলে একটু সমস্যা তো হতেই পারে। আশা করি, বৃষ্টি হবে না। আর ম্যাচের দিন ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা কম বলেই শুনেছি। যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এমনিতে মাঠের পানিনিষ্কাশন ব্যবস্থা কী?ইয়াহিয়া: এ মাঠে এখন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ ব্যবস্থা নেই। তবে অ্যাথলেটিকস ট্র্যাকের পাশ দিয়ে ট্র্যাক ও মাঠের পানি সরে যাওয়ার পথ আছে। তার পরও যত দ্রুত সম্ভব আমরা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের ব্যবস্থা করে নেব। ঘাসও তো ঠিক ফুটবল মাঠের ঘাস নয়। কয়েক প্রজাতির ঘাস আছে...ইয়াহিয়া: আমরা এখানে ফুটবলের ঘাসই লাগাব। সে জন্য ৪-৫ মাস সময় লাগবে। আর যে ঘাস আছে এই ম্যাচে কোনো সমস্যা হবে না। সবই ফিফার মাপ অনুযায়ী আছে। আর্জেন্টিনা থেকে ওনারা এসে মাঠ দেখে গেছেন। কোনো সমস্যার কথা বলেননি। ড্রেসিংরুমের কী অবস্থা? সব প্রস্তুত?ইয়াহিয়া: ড্রেসিংরুমে ওনারা যা যা চেয়েছেন, সবই দেওয়া হয়েছে। আইসবাথ, লকার, ভালো টয়লেট, শাওয়ার। সর্বশেষ টানেলের কথা বলেছিলেন। মাননীয় মন্ত্রীর নির্দেশে সেটাও করা হয়েছে। মোট কতজন মাঠকর্মী কাজ করছেন আপনার সঙ্গে?ইয়াহিয়া: মাঠ পরিচর্যার জন্য আমার সঙ্গে আছেন ১০ জন। আর বিসিবি থেকেও ৩৫ জন মাঠকর্মী দেওয়া হয়েছে। সব মিলিয়ে মাঠের দেখাশোনার জন্য পর্যাপ্ত লোক আছে। তারা সব রেডি থাকবে। আকাশে মেঘ দেখলেই ত্রিপল দিয়ে মাঠ ঢেকে দেবে। ঈদের ছুটিতেও তো কাজ হয়েছে...ইয়াহিয়া: খেলার জন্য সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের দিনও কাজ করেছি। আমরা নামাজ পড়েই চলে এসেছি, ঈদের দিন লাঞ্চও করেছি স্টেডিয়ামে।