স্কুল জীবন থেকে ক্রিকেট খেলা শুরু করে যখন জাতীয় দলে সুযোগ পেলেন, তাঁর বয়স প্রায় ৩০ বছর। এর মধ্যে প্রথম শ্রেনীর ক্রিকেটেও খেলা হয়ে গেছে ১০ বছরের মতো। জিম্বাবুয়ের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা রায়ান বাটারওর্থ তারপরও বলছেন, একটু যেন তাড়াতাড়ি হয়ে গেল! জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন। কেমন লাগছে?রায়ান বাটারওর্থ: হ্যাঁ, অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হওয়ার পথে। প্রথম শ্রেণীর ক্রিকেট শুরুর প্রায় দশ বছর পর জাতীয় দলে সুযোগ পেলাম। ছোট বেলা থেকেই এই স্বপ্নটা দেখে আসছি। আমার বয়স যখন মাত্র ১০ বছর, তখনই ভাবতাম একদিন জাতীয় দলে খেলবো। যতদূর জানি ঘরোয়া টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে এলেন...বাটারওর্থ: জিম্বাবুয়েতে ম্যাশোনাল্যান্ড ঈগলস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি আমি।্রএবারের স্ট্যানবিক ব্যাঙ্ক টি-টোয়েন্টি সিরিজটা আমার এবং আমার দলের জন্য খুব ভালো গেছে। আমরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। অ্যান্ড্রু হল, গ্রান্ট ফ্লাওয়ার ছিল আমাদের দলে। টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলে আমি ১৭০ এর মতো (১৬৫, গড় ৮২.৫০) রান করেছি। কয়েকটা উইকেটও পেয়েছি। ব্যাটিংয়ের পাশাপাশি আপনি মিডিয়াম পেস বলও করেন। এছাড়া ক্রিকইনফোর প্রোফাইলে আপনাকে অকেশনাল উইকেটকিপার বলা আছে। আপনি নিজে কোন পরিচয়টা দিতে পছন্দ করেন?বাটারওর্থ: নিজেকে ব্যাটিং অলরাউন্ডার ভাবতেই আমি বেশি পছন্দ করি। জিম্বাবুয়েতে ক্রিকেটটা অনেকের পারিবারিক ঐতিহ্য। আপনারও কি তেমন?বাটারওর্থ: আমার তেমন নয়। তবে আমি যখন অনেক ছোট, মানে প্রাইমারি স্কুলে পড়ি, তখন থেকেই ক্রিকেট খেলি। স্কুল জীবন শেষে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট একাডেমিতে সুযোগ পেলাম। এরপর লগান কাপ, প্রথম শ্রেণীর ক্রিকেট...এভাবেই এগোতে থাকি। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ২০০০-০১ মৌসুমে। গত ছয় বছর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগেও খেলেছি বিভিন্ন দলের হয়ে। বিশ্বকাপের ঠিক আগে আগে জাতীয় দলে এলেন। নিজেকে ভাগ্যবান মনে হয়?বাটারওর্থ: আসলে প্রত্যাশার চেয়ে একটু আগেই দলে ডাক পেয়ে গেছি। বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী, সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপ খেলার। আশা করি ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে আমিও বিশ্বকাপে দলের অংশ হব। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কেমন ধারনা?বাটারওর্থ: ২০০১-এ জিম্বাবুয়ে একাডেমি দলের সঙ্গে বাংলাদেশ সফর করেছিলাম। তখনকার তুলনায় বাংলাদেশের ক্রিকেট এখন অনেক উন্নত। নিউজিল্যান্ডকে ৪-০ তে সিরিজ হারিয়ে সেটাই দেখিয়েছে বাংলাদেশ। দলে ভালো ক্রিকেটার অনেক। মাঝখানে বাজে একটা সময় কাটানোর পর জিম্বাবুয়ের ক্রিকেট আবার জেগে উঠছে। এই পুনরুজ্জীবনের পেছনে কি কারন দেখছেন?বাটারওর্থ: কয়েকটা বছর আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও গত কয়েক বছর জিম্বাবুয়ে আবার ভালো ক্রিকেট খেলছে। পুরোনো অনেকে ফেরায় আমাদের জন্য ভালো হয়েছে। এসবের ফলাফল আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যাচ্ছে এখন। গত শীতে শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে খেলা একটা তিন জাতি সিরিজে আমরা ফাইনাল খেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হারলেও খারাপ খেলিনি। দলের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলও এখন দারুণ আত্মবিশ্বাসী। পাঁচ ওয়ানডের সিরিজে লক্ষ্য কি থাকবে আপনাদের?বাটারওর্থ: আমরা ওই সিরিজটা দেখেছি...বাংলাদেশ আসলেই খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তবে আমরাও এখন ভালো ক্রিকেট খেলছি। সিরিজটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে হচ্ছে।