নিজে ইংলিশ, কাউন্টি খেলেছেন সমারসেটের হয়ে। তাঁর তত্ত্বাবধানে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের এখন পর্যন্ত পারফরম্যান্সে তাই দারুণ খুশি স্টুয়ার্ট বার্নস। তবে সিরিজের মধ্যে বারবার খেলোয়াড় অদল-বদলটা বাংলাদেশ ‘এ’ দলের কোচের কাছেও ঝামেলার মনে হচ্ছে তিন মাস হয়ে গেল প্রায়। কেমন উপভোগ করছেন ‘এ’ দলের দায়িত্ব?স্টুয়ার্ট বার্নস: চ্যালেঞ্জটা ভালো লাগছে।্রভিন্ন ভিন্ন উইকেটে, ব্যতিক্রমধর্মী সংস্কৃতিতে নিজেকে যাচাই করার জন্যই এখানে আসা। আমি ফাস্ট বোলিং কোচ হলেও এখানে মূল অস্ত্র স্পিন। এটাও কোচ হিসেবে আমার দক্ষতা বাড়াচ্ছে। এ মাসের শেষে আমার চুক্তি শেষ। কাজটা উপভোগই করেছি। এখন তো আপনার দেশের ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ২-১ এ এগিয়ে বাংলাদেশ ‘এ’ দল। দলের পারফরম্যান্সে নিশ্চয়ই খুশি...বার্নস: অবশ্যই, সিরিজে এখন আমরাই এগিয়ে। তবে খারাপ খেললে এখনো সিরিজে হেরে যেতে পারি। মজার ব্যাপার, এর আগে আমি ইংল্যান্ড লায়ন্সের সঙ্গেও কাজ করেছি! তাদের বিপক্ষে এখন পর্যন্ত জেতা দুই ম্যাচেই আমরা ভালো খেলেছি। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্সে আমি দারুণ সন্তুষ্ট। দলে প্রায় প্রতি ম্যাচেই পরিবর্তন হচ্ছে। এটাকে কীভাবে দেখছেন?বার্নস: এই সিরিজে খেলা ‘এ’ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ই এখন প্রিমিয়ার লিগ খেলছে। সেদিক দিয়ে একটু তো এলোমেলো হচ্ছেই সবকিছু। তবে এর একটা ইতিবাচক দিক হলো, আমি অনেক খেলোয়াড়কে দেখার সুযোগ পাচ্ছি। আমার সঙ্গে স্টুয়ার্ট ল আছেন। তিনিও সম্ভবত সব সময় যাদের দেখেন, এবার তাদের চেয়ে অনেক বেশি খেলোয়াড় দেখছেন। আর যারাই আসছে, তারা খুব ভালো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করছে। তার পরও উন্নতির কিছু জায়গা আছে। আশা করি, সিলেটে পরের দুই ম্যাচে সেটা করতে পারব। জাতীয় দলে আসার সিঁড়ি ধরা হয় ‘এ’ দলকে। কিন্তু প্রিমিয়ার লিগে খেলার কারণে তো অনেক সম্ভাবনাময় খেলোয়াড়ই নিজেদের প্রমাণের সুযোগটা ধারাবাহিকভাবে পাচ্ছেন না...বার্নস: এর পেছনে কিছু কারণ আছে। তবে ইংলিশ সিস্টেমের সঙ্গে এখানকার পরিস্থিতির তুলনা করা যাবে না। সন্দেহ নেই ‘এ’ দলের একটা ভালো অবস্থান থাকা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্ষপঞ্জিতেই একটা নির্দিষ্ট জায়গা রাখা যখন ‘এ’ দল খেলবে। আমি মনে করি, একটা আদর্শ ‘এ’ দল হওয়া উচিত ১৫-১৬ জন খেলোয়াড় নিয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে যেমন হয়েছিল। কিন্তু বাংলাদেশের পদ্ধতিতে সেটা আমরা করতে পারছি না। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের মানসিক অবস্থাটা কী রকম থাকছে? আপনি তো তাঁদের কাছ থেকে দেখছেন...বার্নস: আমার ধারণা মিশ্র একটা প্রতিক্রিয়া হচ্ছে এবং চাপেও পড়ে যাচ্ছে। আমি নিজেও খেলোয়াড় ছিলাম। কাজেই তাদের অবস্থাটা বুঝতে পারছি। এ’ দলে এমন কাউকে কী দেখছেন, যে কি না এখনই জাতীয় দলে আসার দাবি জানাতে পারে?বার্নস: মমিনুল হকের কথা বলব। এ ছাড়া জহুরুল ইসলাম, নূর হোসেন, নাসিরউদ্দিন ফারুক ভালো খেলছে। বাংলাদেশের ওপেনাররা সব বলে শট খেলতে পছন্দ করলেও ফারুক ব্যতিক্রম। মমিনুলও খুব প্রতিভাবান খেলোয়াড়। এ কারণেই ক্লাব ওকে ছাড়ছে না বলে অবাক হচ্ছি না। এই মুহূর্তে নিয়মিত রান না পেলেও আমার বিশ্বাস, সে অনেক দূর যাবে। বিসিবির সঙ্গে তিন মাসের চুক্তিটা ৩১ জানুয়ারি শেষ হয়ে যাবে। ভবিষ্যৎ পরিকল্পনা কী?বার্নস: আমার লক্ষ্য একজন ভালো কোচ হওয়া। ইংল্যান্ড থেকেও আমার চাকরির প্রস্তাব আছে। তবে বিসিবি চুক্তি বাড়ানোর প্রস্তাব দিলে ভেবে দেখব।