‘একদমই অপ্রস্তুত আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা একাডেমি যদি পাঁচ তারকা হোটেল হয়, জিপি-বিসিবি একাডেমি কুঁড়েঘরের কাছাকাছি। বাংলাদেশের ক্রিকেট যেন এখনো একাডেমির অর্থটাই বুঝতে পারেনি! তার পরও খেলা হচ্ছে দুই দেশের একাডেমিতে। এমন অসম লড়াই থেকে আসলে কী পাচ্ছে বাংলাদেশ, সেটাই বললেন জিপি-বিসিবি একাডেমির অধিনায়ক মোহাম্মদ মিঠুন আজ (গতকাল) তো শেষ ওয়ানডেটা অল্পের জন্য হেরে গেলেন...মোহাম্মদ মিঠুন: শেষের দিকে ভালো স্পিনার না থাকাতেই সমস্যা হয়েছে। শুরুতে পেসাররা রান বেশি দিয়ে ফেলায় মূল স্পিনারদের কোটা আগেই শেষ করে ফেলতে হয়েছে। ৪৫ ওভারের পর ভালো স্পিনারদের কারোরই ওভার বাকি ছিল না। কিন্তু ১৮১ রান কি জেতার মতো স্কোর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে?মিঠুন: তা না, রান একটু কমই হয়ে গেছে। তার পরও আমরা কিন্তু ওদের ধরে ফেলেছিলাম। আর উইকেটও চার দিনের ম্যাচে যেমন ছিল, তেমন ছিল না। একটু ঘাস ছিল। ওদের পেস বোলারদের সুবিধা হয়েছে। চার দিনের ম্যাচ ও এক দিনের ম্যাচ মিলিয়ে এ পর্যন্ত সিরিজটা কেমন গেল? অধিনায়ক হিসেবে সন্তুষ্ট?মিঠুন: ওয়ানডেতে প্রথম ম্যাচটা ওরা সেভাবে ফাইট করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে আমরাও সেটা পারিনি। তবে আজ (গতকাল) ভালো ফাইট হলো। সঙ্গে চার দিনের ম্যাচের পারফরম্যান্স মিলিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে ওয়ানডেতে আমাদের টপ অর্ডার কোনো ম্যাচেই ভালো করেনি। দক্ষিণ আফ্রিকা একাডেমির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোন জায়গায় বেশি মনে হলো?মিঠুন: আসলে ওরা আমাদের দেশে খেলতে এলেও খেলাটা হচ্ছে ওদের জন্য সুবিধাজনক কন্ডিশনে। সামনে আমাদের দক্ষিণ আফ্রিকা সফর করার কথা আছে। সেটা ভেবে এবার এখানে সবুজ বাউন্সি উইকেট বানানোর চেষ্টা হয়েছে, যেন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আমরা প্রস্তুত হতে পারি। পার্থক্যটা এখানেই হয়েছে বলতে পারেন। আমাদের দেশে এসেও দক্ষিণ আফ্রিকা হোম কন্ডিশনই পেয়েছে। এ ছাড়া খেলোয়াড়দের মধ্যে গুণ-মানের পার্থক্য...মিঠুন: ওদের স্পিনাররা আমাদের স্পিনারদের চেয়ে অনেক খারাপ। তবে ওদের ফাস্ট বোলাররা ভালো। নতুন বলে দুই বোলারই ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বল করে। ব্যাটসম্যানদের মধ্যে বেশি পার্থক্য দেখিনি। প্রায় একই কোয়ালিটি। একাডেমি বলতে যেটা বোঝায়, সে ধরনের কাঠামো এখনো বাংলাদেশের ক্রিকেটে গড়ে ওঠেনি। তো এই পরিস্থিতিতে এ ধরনের সিরিজ খেলে ঠিক কী পাচ্ছেন আপনারা?মিঠুন: এসব সিরিজের আগে আমাদের প্রস্তুতির সময়টা অনেক কম হয়ে যায়। এই সিরিজের মাত্র তিন দিন আগে আমরা একাডেমিতে এসেছি, পুরো দল একসঙ্গে হয়েছি। কোচ এসেছেন প্রথম ম্যাচের দিন সকালে। বলতে পারেন, একদমই অপ্রস্তুত আমরা। তার পরও একাডেমির টার্গেট হচ্ছে আদর্শ ক্রিকেটার তৈরি করা। কাঠামো যাই হোক, ভালো দলের বিপক্ষে খেললে অভিজ্ঞতা তো বাড়ে। এখানে ভালো ভালো পেস বোলারের বিপক্ষে ব্যাটসম্যানরা খেলছে, ভালো করলে আত্মবিশ্বাস বাড়ছে। এত কম প্রস্তুতি, কম সমর্থন নিয়ে অনেক বেশি প্রস্তুতি এবং সুযোগ-সুবিধা পাওয়া দলের বিপক্ষে খেলছেন। নিজেদের অনুপ্রাণিত করেন কীভাবে?মিঠুন: খেলতে গেলে আমরা নিজেদের পেশাদার ক্রিকেটার হিসেবেই চিন্তা করি। পেশাদার হিসেবে আমাদের সব রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ওরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছে, আমাদের প্রস্তুতি ভালো না। তার পরও ওদের সঙ্গে আমাদের ফাইট করতে হবে। জেতার জন্যই মাঠে নামতে হবে। আমরা চেষ্টা করি নিজেদের পুরোটা দেওয়ার জন্য।