‘একবার মনে হয়েছিল চাকরিটা ছেড়ে দিই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন ম্যাচে হ্যাটট্রিকসহ করেছেন মোট ১০ গোল। সাফ মহিলা ফুটবল সাক্ষী হয়ে থাকছে নেপালের স্ট্রাইকার অনু লামার প্রতিভার। আজ সেমিফাইনালে বাংলাদেশের সবচেয়ে বড় ভয়ও ২২ বছরের এই তরুণীই আপনি তো পুলিশে চাকরি করেন। কেমন লাগে চাকরি?অনু লামা: দারুণ উপভোগ করি চাকরিটা।  চাকরি আর খেলা দুটোর সমন্বয় করেন কীভাবে?অনু: আমি আসলে ফুটবল নিয়েই বেশি ব্যস্ত থাকি, তাই সেভাবে কোনো অপারেশনে যাওয়া লাগে না। আমার স্যাররা (ঊর্ধ্বতন কর্মকর্তারা) আমাকে বলে দিয়েছেন, ‘তোমার কোনো কিছু করতে হবে না। শুধু খেলবে।’  তাহলে তো ভালোই আছেন?অনু: (হাসি) হ্যাঁ, মন্দ না। তবে মাঝেমধ্যে জরুরি প্রয়োজনে দায়িত্ব পালন করতে বাইরে যেতে হয়। কখন যেতে হয়?অনু: রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়ে গেলে অস্ত্র হাতে নিয়ে ডিউটিতে যেতে হয়। আপনি কি অস্ত্র চালাতে পারেন?অনু: অবশ্যই পারি। আমাদের চাকরিতে ঢুকেই দুই মাসের প্রশিক্ষণ নিতে হয়। পুলিশের ট্রেনিং অনেক কঠিন। প্রশিক্ষণের সময় তো একবার মনে হয়েছিল চাকরিটা ছেড়ে দিই। আপনার পদবি কী?অনু: আর্মড পুলিশ ফোর্সের কনস্টেবল। এবার আপনার পরিবারের কথা বলুন...অনু: আমরা ছয় ভাই ও চার বোন। বোনের মধ্যে আমি তৃতীয়। বাবা গ্রামে কৃষিকাজ করেন। পরিবার থেকে কেমন সমর্থন পান?অনু: মা-বাবা দুজনই আমাকে সব সময় উৎসাহ দেন। আমার ভাইয়েরাও আমার খেলা দেখতে অনেক সময় দূরদূরান্তে চলে যায়। পরিবারের অন্যরাও কি আপনার মতো খেলাধুলা করে?অনু: না। আমি একাই ফুটবল খেলি। খেলা শুরু করেছেন কবে?অনু: ২০০৪ সালে আমার ফুটবল ক্যারিয়ার শুরু। নেপালে তো আপনি দারুণ জনপ্রিয়...অনু: কে বলল আপনাকে? আপনাদের ম্যানেজার বলছিলেন...অনু: ঠিকই বলেছেন। আমি আর যমুনা (পাশে দাঁড়ানো যমুনা গুরংকে দেখিয়ে) একটু বেশি জনপ্রিয়। সেই জনপ্রিয়তাটা কীভাবে টের পান?অনু: টের তো পাওয়া যায়ই। যেমন একবার আমরা দুজন কাঠমান্ডুর এক রেস্তোরাঁয় খেতে গেছি। ওই রেস্তোরাঁর ম্যানেজার প্রথমে চিনতে পারেননি। পরে যখন চিনতে পারলেন, বেয়ারাদের বদলে নিজেই এসে তদারকি করতে শুরু করেন। খেয়েদেয়ে আসার সময় কিছুতেই বিল নিলেন না। আপনার উচ্চতা তো খুব বেশি না (৪ ফুট ১০ ইঞ্চি)। কিন্তু টুর্নামেন্টে স্পট জাম্পে দারুণ কয়েকটা গোল করলেন...অনু: আমি কাঠমান্ডুতে যখন খেলি, প্রতিদিন স্পট জাম্পের অনুশীলন করি। এমনও দিন গেছে শুধু ঘণ্টার পর ঘণ্টা এটা নিয়েই কাজ করেছি। এই টুর্নামেন্টে বাংলাদেশকে কেমন মনে হলো ?অনু: বাংলাদেশ ভালো দল। অনেকটা আমাদের দলের মতোই। তবে ওদের আরও বেশি ম্যাচ খেলতে হবে।