‘একমাত্র গুলিবর্ষণ করা যেতে পারে আত্মরক্ষার্থে’ (ভিডিও)
বাংলাদেশ ও ভারত সীমান্তে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত মাসে আমার যে আলোচনা হয়েছে, সে আলোচনায় আমাদের সীমান্ত এলাকায় কোনো কারণে কোনো পক্ষ থেকেই কোনো ধরনের গুলিবর্ষণ করা যাবে না।’আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় চাঁদপুরের কচুয়ায় ছয়টি গ্রামে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একমাত্র গুলিবর্ষণ করা যেতে পারে আত্মরক্ষার্থে। সেই আত্মরক্ষার সূত্রেই সাম্প্রতিককালের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লক্ষ করবেন, এই গুলিবর্ষণের ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে, তারা প্রত্যেকেই ভারতীয় সীমান্তের ভেতরে মারা গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছি। তারা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।’