‘একা কিছু করতে পারব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা-কালোর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ‘মোহামেডানের ঐতিহ্য ফেরাতে এসেছি।’ কিন্তু মৌসুমসূচক ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই কাল বিদায় নিয়েছে এমেকা ইউজিগোর মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার কাছে হারের পর সমর্থকদের তোপের মুখে আত্মপক্ষ সমর্থন করলেন এই নাইজেরিয়ান কোচ মোহামেডানে খেলোয়াড় হিসেবে অনেক সাফল্য পেয়েছেন। কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টেই ব্যর্থতার কারণ কী?এমেকা ইউজিগো: অনেক কারণ আছে। দায়িত্ব নেওয়ার সময়ই জানতাম, আমার জন্য এই চাকরিটা বড় চ্যালেঞ্জ। দুর্ভাগ্যজনকভাবে মাঠে যা করা দরকার ছিল, আমার খেলোয়াড়েরা সেটি করতে পারেনি। মুক্তিযোদ্ধার বিপক্ষে জিতলে ফেডারেশন কাপের শেষ আটে যাওয়ার সুযোগ ছিল। শুরুটা ভালো করলেও ৩-১ হারের ব্যাখ্যা কী?এমেকা: প্রথমার্ধে মুক্তির চেয়ে আমরা ভালো খেলেছি। ওই অর্ধে ওরা মাত্র দুটি চান্স পেয়েছে। একটি হাফ চান্স থেকে গোলও করেছে। আমরা চান্স পেয়েও গোল পাইনি। উল্টো প্রতিপক্ষকে গোল উপহার দিয়েছি। তার মানে কি মুক্তির চেয়ে মোহামেডান ভালো খেলেছে?এমেকা: মুক্তিযোদ্ধাকে অবশ্যই বাহবা দেব। তবে আমাদের ভুল ছিল। ইয়াসিনের দুটি ভুল থেকে পরে ওরা আরও দুটি গোল পেয়েছে। দলে অনেক অপরিপক্ব খেলোয়াড় আছে। এদের অভিজ্ঞতা দরকার। এই দল নিয়ে কী আশা করবেন! আমি তো দায়িত্ব নেওয়ার সময় জানতাম না দলটার এমন অবস্থা! সমালোচনা তো বেশি হচ্ছে নাইজেরিয়া থেকে আপনার আনা খেলোয়াড়দের নিয়ে। তাঁদের মান নিয়ে আপনি সন্তুষ্ট?এমেকা: মোটেও সন্তুষ্ট নই। কয়েকজনকে অবশ্যই চলে যেতে হবে। আমি এদের ভালো মনে করেই এনেছিলাম। এদের চিনতাম। এরা নাইজেরিয়ার প্রিমিয়ার লিগের খেলোয়াড়। দুজন নাইজেরিয়ায় আমার পুরোনো ক্লাবে সাইন করেছে। বাংলাদেশ লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর বিদেশি বদল করা যাবে। এর আগ পর্যন্ত তো তাঁদের নিয়েই চলতে হবে...এমেকা: কিছু করার নেই। এখন আর নতুন খেলোয়াড় আনা যাবে না। যা আছে, তা নিয়েই চলতে হবে। তাহলে লিগে মোহামেডানের ভালো কিছু করার আশা কি করা যায়?এমেকা: আমি ভালো কিছুর আশা দেখছি না। এখন পর্যন্ত যা খেললাম আমরা, উন্নতি না হলে লিগে ধুঁকতে হবে। ভালো মানের বিদেশি না আনতে পারায় মোহামেডানের সমর্থকেরা আপনাকে কাঠগড়ায় তুলছে। পেছনের গ্যালারি থেকে সমর্থকদের চিৎকার-চেঁচামেচি শুনে কী বলবেন?এমেকা: আমি আর কী বলব। শুনুন, কতজন বাঙালি খেলোয়াড় বিদেশে খেলতে পারে? বাইরে গিয়ে খেলাটা আসলে কঠিন। অনেক বড় বড় খেলোয়াড়ও ভিনদেশে গিয়ে ভালো খেলতে পারেনি। আমার আনা খেলোয়াড়েরা হয়তো ভালো খেলতে পারছে না। তবে সবাই খারাপ নয়। মোহামেডানের অনেকেই কোচ হিসেবে আপনার ওপর আস্থা পাচ্ছেন না। অনেকে আপনার বিদায়ের আলামত দেখছেন। কত দিন চালিয়ে যেতে পারবেন বলে মনে করেন?এমেকা: এটা আমি বলতে পারব না। তবে আমি হতাশ। মোহামেডানের হয়ে খেলার সময় কখনো হারিনি। এখন কোচ হওয়ার পর প্রথম তিন ম্যাচে জয় পেলাম না। সমর্থক-অফিশিয়ালরাও হতাশ। দেখা যাক, সামনে কী হয়। অভিজ্ঞ রজনী, মুন্নারা আজ খেললেন না কেন?এমেকা: ওরা বলেছে, ওরা ইনজুরড। না খেলার সিদ্ধান্ত তাদের, আমার নয়। বিজেএমসির সঙ্গে ড্র করেই সমর্থকদের তোপের মুখে তাদের ইডিয়ট বলেছিলেন। একটু কি বেশি উত্তেজিত হয়ে পড়ছেন না?এমেকা: ও নিয়ে এখন কিছু বলব না। তবে একটা কথা, মোহামেডানকে টেনে তোলার দায়িত্ব আমার একার নয়, সবার। আমি একা কিছু করতে পারব না। সবাইকে মিলে কাজ করতে হবে।