সিলেটে নাচ, গান, আবৃত্তি আর কথায় একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধীদের ধিক্কার জানানো হয়। ১৭ জুলাই সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে সংহতি সমাবেশ করা হয়। এ সমাবেশে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করলেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। অর্ধশতাধিক সাংস্কৃতিক ও নাট্য সংগঠন নিজেদের পরিবেশনায় ফুটিয়ে তোলে একাত্তরের ভয়াবহতা। এসব প্রত্যক্ষ করে উপস্থিত দর্শকেরাও একাত্মতা প্রকাশ করে ধিক্কার জানান যুদ্ধাপরাধীদের। একপর্যায়ে সবার মুখেই স্লোগান ওঠে, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিকেল চারটায় শুরু হয় কর্মসূচি। পরে বিভিন্ন সংগঠন সংহতি জানিয়ে গান, নাটক, কবিতা ও নৃত্য পরিবেশন করে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে উদীচী, রবীন্দ্রসংগীত শিল্পী পরিষদ, উর্বশী, নবশিখা নাট্যদল, আনন্দলোক, নাট্যমঞ্চ, নজরুল পরিষদ, দ্বৈতস্বর, ললিতকলা একাডেমি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সিলেট লোকসংগীত পরিষদ ও নৃত্যশৈলী। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল আউয়াল, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হেমচন্দ্র ভট্টাচার্য, বর্তমান আহ্বায়ক ভবতোষ রায় বর্মণ, যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন লস্কর, ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সভাপতি আবদুজ জহির চৌধুরী, উদীচী সিলেটের সভাপতি মো. আরশ আলী, মুক্তিযোদ্ধা রফিকুল হক, কাউন্সিলর আবদুল খালিক, জাতীয় কবিতা পরিষদ সিলেটের সভাপতি এ কে শেরাম, লেখক রফিকুর রহমান, জেলা সিপিবির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জেলা জাসদের সম্পাদক লোকমান আহমদ, জেলা সাম্যবাদী দলের সভাপতি ধীরেন সিংহ, জেলা বাসদের সভাপতি উজ্জ্বল রায় প্রমুখ।সবশেষে সিলেটের বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বধ নাটক। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন হুমায়ুন কবির। সংহতি অনুষ্ঠান সঞ্চালন করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ ও সংস্কৃতিকর্মী এনামুল মনির।নাট্যকর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ জুলাই বিকেলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে নাট্যকর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় ছড়ামঞ্চ, পাঠশালা, কথাকলিসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন। এ সময় এক সংক্ষিপ্ত অলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন রেজা, মীর জাহিদ হাসান, নির্বাহী সদস্য মাসুদ আলম, অভিজিৎ সেনগুপ্ত, উদীচী সিলেটের সভাপতি মো. আরশ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আহ্বায়ক ভবতোষ রায় বর্মণ, নিজামউদ্দিন লস্কর, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, সাংবাদিক আল-আজাদ, নাট্যকার বিদ্যুৎ কর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রজতকান্তি গুপ্ত। পরে সিলেটের নাট্যকর্মীরা বধ নাটকটি পরিবেশন করেন।‘কৃষ্ণচূড়া’র নতুন কমিটি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নতুন কার্যকরী কমিটি ২১ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গঠিত হয়েছে। অধ্যাপক মো. জামালউদ্দিন ভূঞাকে সভাপতি ও মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহসভাপতি মো. নুরুল হায়দার, মৌসুমি পুরকায়স্থ, সহসাধারণ সম্পাদক মতিউর রহমান, সৈয়দ মাশেকুল বারী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ, মো. রাহাত-উজ-জামান, দপ্তর সম্পাদক অভিজিৎ দাস, সহদপ্তর সম্পাদক শাওন দত্ত, জাকিয়া আক্তার, কোষাধ্যক্ষ ভাস্কর মালাকার, সহকোষাধ্যক্ষ বিউটি আক্তার, শম্ভু সিংহ, প্রচার সম্পাদক আবু নাসের মো. হাবিবুল্লা, সহপ্রচার সম্পাদক মাসুদুল ইসলাম, জারকা আহমেদ চৌধুরী, চিত্রকলা সম্পাদক হাসান শাহরিয়ার, সাহিত্য সম্পাদক পার্থপ্রতিম বর্মণ, সহসাহিত্য সম্পাদক সুস্মিতা রানী সাহা, শোয়েব প্রধান, সাংস্কৃতিক সম্পাদক তন্বী দে, সহসাংস্কৃতিক সম্পাদক রাজা মো. মাসুম, দেবর্ষী ভট্টাচার্য, কার্যনির্বাহী সদস্য কিশোর কুমার সরকার, হুমায়ূন কবীর, নাজমুস সাকিব, ফায়েজুল ওয়াসিম, তুষার কুমার দাস ও মৌমিতা দাস।