‘একুশ বছর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনপ্রবাসী শিল্পী আবু জাফরের ‘একুশ বছর’ শীর্ষক একক প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শুক্রবার। গুলশান-১ সার্কেলের ১/এ সড়কের আর্ট অ্যান্ড কালচার সেন্টারে এই প্রদর্শনীর বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিকে আঁকা ৪০টি শিল্পকর্ম রয়েছে।শিল্পী আবু জাফর আর্ট অ্যান্ড কালচার সেন্টারের আবাসিক শিল্পী হিসেবে এক মাস এখানে অবস্থান করে এ প্রদর্শনীর বেশ কিছু ছবি এঁকেছেন। এ ছাড়া রয়েছে তাঁর আগের কিছু কাজ। প্রদর্শনী চলবে আগামী ৯ মে পর্যন্ত।