‘এখন তারা দিতে শুরু করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই শর্ত দিয়ে দিলেন নির্বাচক কমিটির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক রফিকুল আলম গতকাল কথা বললেন শুধু বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক দল দিলেন ২৬ জনের। কিন্তু কোচ তো শুনেছি ক্যাম্পে এত ক্রিকেটার চাননি...রফিকুল আলম: খুব বেশি ক্রিকেটার তো না, ২৬ জন ক্রিকেটার।্রউনি (সিডন্স) ২৪ জন চেয়েছেন, এর চেয়ে দুজন বেশি থাকলে অসুবিধা হওয়ার কথা না। এই ক্রিকেটারদের দিয়ে ঈদের আগ পর্যন্ত প্র্যাকটিস হবে। ঈদের পর মূল দল নিয়ে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজের প্র্যাকটিস। মাত্র ছয় মাস পর বিশ্বকাপ। মাঝে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজ থাকলেও আপনার কি মনে হয় না এখন থেকে বিশ্বকাপের কথা ভেবে সবকিছুই করা উচিত?রফিকুল: বিশ্বকাপের জন্য প্রস্তুতি তো অবশ্যই থাকবে। বিশ্বকাপের আগের, বিশ্বকাপ এবং বিশ্বকাপের পরের বিষয় নিয়েও আমাদের মধ্যে আলাপ হয়েছে। বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। কিন্তু নিউজিল্যান্ড বা জিম্বাবুয়ে সিরিজও কম গুরুত্বপূর্ণ নয়। এসব সিরিজও জেতার জন্য খেলতে হবে। শুধু বিশ্বকাপেই দুই-তিনটা ম্যাচ জিততে হবে, এটা ঠিক না। নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে সিরিজ, বিশ্বকাপ এবং তার পরও যেন বাংলাদেশ ভালো খেলে, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের বিশেষ কোনো জায়গায় কী কাজ করার প্রয়োজন মনে করছেন?রফিকুল: বিশ্বকাপ আমরা নিজেদের মাঠে খেলব। নিজেদের মাঠে যেহেতু এক-দেড় বছর ধরে আমরা ভালো খেলছি, সেটাই ধরে রাখার চেষ্টা হবে। আমরা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে কিছু ম্যাচ জিতি বা সিরিজ জিতি, জিম্বাবুয়েকে হারাতে পারি, বিশ্বকাপে দল এমনিতেই ভালো খেলবে। তবে ফিল্ডিং এবং বোলিং, বিশেষ করে পেস বোলিংয়ে উন্নতি আনতে কাজ করতে হবে। বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল দিতে হবে ১৯ ডিসেম্বরের মধ্যে। আপনারা কি শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি আগেই দল দিয়ে দিবেন?রফিকুল: আমার মনে হয়, সর্বোচ্চ সময় নেওয়াই ভালো। ১৯ ডিসেম্বরের পর আরও কিছুদিন সময় পেলে আরও ভালো। এখন যে ২৬ জনের দল দিলেন, এটা ধরেই নিশ্চয়ই বিশ্বকাপের প্রাথমিক দল করবেন?রফিকুল: ব্যক্তিগতভাবে আমি খুব বেশি পরিবর্তনের পক্ষে না। ঘন ঘন পরিবর্তন খেলোয়াড়দের মধ্যে প্রভাব ফেলে, দলের মধ্যে প্রভাব ফেলে। দুই বছর ধরে এই ছেলেরাই খেলে আসছে এবং জেমি সিডন্সের সঙ্গে তাদের ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটটা এখন তারা বুঝতে শুরু করেছে। আমার বিশ্বাস, এখন থেকে তারা দিতে শুরু করবে। আপনাদের গড়া দল বিশ্বকাপে খেলবে। আপনি নিশ্চয়ই চাইবেন প্রধান নির্বাচক হিসেবে বিশ্বকাপটা দেখে যেতে...রফিকুল: (অনেক ভেবে) প্রধান নির্বাচক হিসেবে শুধু বিশ্বকাপই না, দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগে টেস্ট, ওয়ানডে সব ধরনের ক্রিকেটে বাংলাদেশকে একটা শক্তিশালী দল হিসেবে রেখে যেতে চাই। তবে আমাদের দায়িত্বের মেয়াদ বাড়ানোর ব্যাপারটি সম্পূর্ণই বোর্ডের।