‘এখন বলতে পারি, আমরা সফল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষ ক্লাব কোচিংয়ে এসেছেন বছর পাঁচেক। এরই মধ্যে জিতেছেন ছয়টি ট্রফি। এ মৌসুমে ফেডারেশন ও স্বাধীনতা কাপের পর গত পরশু লিগ জিতে শেখ রাসেলের ট্রেবল জয়ের নেপথ্য রূপকারও তিনি। এই ধারা অব্যাহত রেখে আরও সাফল্য চান মারুফুল হক আপনার কোচিংয়ে মৌসুমে তিনটি শিরোপাই জিতল শেখ রাসেল। সর্বশেষ লিগ জয়কে কীভাবে দেখছেন?মারুফুল হক: এটা দারুণ একটা অর্জন। ফেডারেশন কাপ বা স্বাধীনতা কাপ জিতে আমরা আনন্দে ভেসে যাইনি। সব চেষ্টা ছিল লিগ ঘিরেই। লিগ ঘরে তুলে এখন বলতে পারি, মৌসুমে আমরা সফল। খেলোয়াড়েরা আপনাকে অনেক কৃতিত্ব দিলেন। আপনি কতটা খুশি?মারুফ: একটা সাফল্য পেলে মানুষ যতটা খুশি হয়, আমি ততটুকুই খুশি। আমি তৃপ্ত। জয় ও সাফল্য ভিন্ন জিনিস। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নিছকই জয়, লিগ জেতা মানে সাফল্য। আপনি মোহামেডানকে দুটি ফেডারেশন কাপ ও একটি সুপার কাপ জিতিয়েছিলেন এর আগে। এবার রাসেলের হয়ে তিনটি ট্রফি। নিজেকে কীভাবে মূল্যায়ন করেন?মারুফ: আমি এখনো কোচিং শিখছি। যদি নিজেকে নম্বর দিতে বলেন, ৩৪ নম্বর দিতে রাজি। আমার আসল কাজ তো খেলোয়াড়দের মোটিভেট করা। সেটা কখনো পারি, কখনো পারি না। কারণ অনেক কিছুই কোচের হাতে থাকে না।  কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন শেখ রাসেলে?মারুফ: গত বছর ৯০ শতাংশ, এবার শতভাগ। ক্লাব কর্মকর্তারা মাঝেমধ্যে জানতে চেয়েছেন, অমুককে কেন খেলাচ্ছি বা অমুককে কেন নয়, আমি উত্তর দিয়েছি, তাতে ওনারা বুঝতে পেরেছেন। কেউ কোনো হস্তক্ষেপ করেনি। এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি শেখ রাসেলের কর্মকর্তাদের অবদানও অনেক। অনেকে বলেন, জাতীয় দলে ক্রুইফ যে পদ্ধতিতে খেলিয়েছেন, তাতে আপনার দলের খেলোয়াড় বেশি থাকায় আপনি লাভবান হয়েছেন। এ ব্যাপারে কী বলবেন?মারুফ: ব্যাপারটা উল্টো করেই দেখুন না! সালাউদ্দিন ভাই এক টক শোতে বলেছিলেন, দেল বস্ককে কোনো কষ্ট করতে হয় না। মূল কাজটা করে দিয়েছেন গার্দিওলা আর মরিনহো। ক্রুইফ যে ৪-২-৩-১ ছকে খেলান, এটা আমি গত বছরই শুরু করেছিলাম। শেখ রাসেলে গত বছর ৪-২-৩-১ ফর্মেশন মানসম্মত খেলোয়াড় কম থাকায় কাজে আসেনি। এবার ট্যালেন্ট বেশি থাকায় সফল হয়েছি।  শেখ রাসেলে আগামী মৌসুমে থাকছেন নাকি অন্য কোনো চিন্তা আছে?মারুফ: আমার থাকার ইচ্ছা আছে। ক্লাবের সঙ্গে অবশ্য চূড়ান্ত আলোচনা হয়নি। পূর্ব-পশ্চিমে (অন্য বড় দলগুলোর দিকে ইঙ্গিত করে) যেতে চাই না এখন। কারণ পূর্ব-পশ্চিমে ফুটবল কালচার গড়ে ওঠেনি। শেখ রাসেলের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে আমার, তাই থেকে যাওয়া উচিত মনে করছি।  কিন্তু শেখ রাসেলে তো ভাঙন শুরু হয়েছে। আবার আপনাকে নতুন করে যদি শুরু করতে হয়...মারুফ: বর্তমান দলটাই ধরে রাখতে বলেছি কর্মকর্তাদের। আমার যে কোচিং-দর্শন, তাতে দু-তিনজন গেলে বা নতুন এলে সমস্যা নেই। কিন্তু একবারে সবাই চলে গেলে সমস্যা। আবার আগামী বছর সব নতুন করে শুরু করতে হবে।