‘এখনো আমরা অন্ধকারেই আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের ক্যাম্প বন্ধ। জাতীয় সাঁতারেরও কোনো খবর নেই। সাঁতারুরা হতাশ। তাই বলে লন্ডন অলিম্পিক থেকে ফিরে হাত-পা গুটিয়ে বসে নেই সাঁতারু মাহফিজুর রহমান (সাগর)। নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি অলিম্পিক শেষ হয়েছে এক মাসেরও বেশি সময়। ফেডারেশনের ক্যাম্প বন্ধ। কী করছেন?মাহফিজুর: বর্তমানে আমি অনুশীলন করছি নৌবাহিনীর সুইমিং পুলে। নিয়মিতই অনুশীলন করছি। অলিম্পিক থেকে আসার পর মাঝে কয়েক দিন ঈদের কারণে অনুশীলনে বিরতি ছিল। এর পর থেকেই পুলে নামছি। কোনো প্রতিযোগিতা নেই। শুধু শুধু অনুশীলন করে কতটুকু উন্নতি হবে?মাহফিজুর: সত্যি কথাই বলেছেন। কোনো টুর্নামেন্ট না থাকলে সাঁতারুরা এমনিতেই আগ্রহ হারিয়ে ফেলে। তার পরও নিজের কাজটা নিজেই সেরে রাখছি। খুব শিগগির কি ক্যাম্প শুরু হবে? ফেডারেশন থেকে বা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে কিছু জানানো হয়েছে?মাহফিজুর: এ সম্পর্কে কিছুই জানি না। এখনো আমরা অন্ধকারেই আছি। শুধু জানি, কিছুদিন আগে একটা কোচেস ট্রেনিং কোর্স হয়েছে ফেডারেশনে। কোচেস কোর্সে আসা পোলিশ প্রশিক্ষকের কাছ থেকে কি সাঁতারের কোনো টিপস নিয়েছেন?মাহফিজুর: সামান্য কিছু নিয়েছি। কোথায় কোন টেকনিক কাজে লাগাতে হয়, এসব একদিন বলেছিলেন। কিন্তু উনি এসেছিলেন কোচদের ট্রেনিং করাতে। তাই কোচদের নিয়েই বেশি কাজ করেছেন। অবশ্য ওখান থেকে যে কিছুই শিখিনি, তা নয়। অলিম্পিকে গিয়ে যে অভিজ্ঞতা হলো, তার কিছু নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন?মাহফিজুর: হ্যাঁ। অলিম্পিকে গিয়ে অনেক সাঁতারুর সঙ্গে কথা বলেছি। ওরা কীভাবে অনুশীলন করে, খুঁটিনাটি অনেক বিষয়ই জেনে এসেছি। অনুশীলনে নিজে নিজে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছি। আমাদের যেহেতু কোনো কোচ নেই, তাই নিজেরটা নিজেদেরই শিখতে হয়। ওদের পর পর অনেক খেলা থাকে, তাই সারা বছরই ওরা প্র্যাকটিসের মধ্যে থাকে। ইউরো চ্যাম্পিয়নশিপ, না হয় প্যান প্যাসিফিক ওপেন—এমন অনেক খেলা আছে। কিন্তু আমাদের কোনো খেলাই নেই। বছরে একটা ন্যাশনাল হয়, সেটাও কবে হবে জানি না। গত এসএ গেমসের আগে কোরিয়ান কোচ পার্ক তে গুনের অধীনে অনুশীলন করেছিলেন, চীনে গিয়েছিলেন ট্রেনিং করতে। কিন্তু এবার কি সে রকম সুযোগ পাবেন?মাহফিজুর: জানি না। এবার অলিম্পিকে যে রেজাল্ট করেছি (২৪.৬৪ সে.), সেটা কোনো রকম প্রস্তুতি ছাড়াই। যদি আমাকে আরও ভালো সুযোগ দিত, তাহলে ফলাফল আরও ভালো হতো। এবার এসএ গেমসের জন্য কোনো কোচ দেওয়া হবে কি না, জানি না। আমি কিন্তু আর্চার ইমদাদুল হক (মিলন), শ্যুটার শারমিন আক্তার (রত্না) বা জিমন্যাস্ট সাইক সিজারের মতো বাইরে ছিলাম না। তাহলে পার্ক তে গুনের অভাব নিশ্চয়ই অনুভব করেন?মাহফিজুর: পার্ক থাকলে আমাদের ভালো হতো। শিশুর যেমন মায়ের বিকল্প নেই, আমাদেরও তেমনি কোচের বিকল্প কিছু নেই। অলিম্পিকে তো পতাকাবাহক ছিলেন। দেশে ফিরে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?মাহফিজুর: সে এক অন্য রকম অনুভূতি। বাংলাদেশ সময় গভীর রাতে মার্চপাস্ট হয়েছিল। আমার পরিবারের লোকেরা, শুভাকাঙ্ক্ষীরা নাকি আমাকে দেখার জন্য রাত জেগে অপেক্ষায় ছিল। আমি দেশে ফেরার পর সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আগে সাগর নামে অতটা কেউ চিনত না। এখন অনেকেই চেনে, জানে। খুবই ভালো লেগেছে।