‘এখানকার আবহাওয়াই বড় সমস্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছেন। সেই স্বপ্ন পূরণ হবে? তাঁকে পরখ করতে মোহামেডান ও ব্রাদার্সের সঙ্গে দুই দিনের অনুশীলনে পাঠিয়েছিল ফেডারেশন। সেই অনুশীলন ও ঢাকার এই কয়েক দিনের অভিজ্ঞতা জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেনিশ তরুণ জামাল ভূইয়া জাতীয় দলের ক্যাম্প শুরু হয়নি, সময়টা কীভাবে কাটাচ্ছেন?জামাল ভূইয়া: বলতে পারেন, অলস সময়ই কাটাচ্ছি। একটু আগে (কাল বিকেলে) ঘুরতে বেরিয়েছিলাম। তবে নিজেকে ফিট রাখতে প্রতিদিন দুই বেলা দৌড়াচ্ছি। দুটি ক্লাবের সঙ্গে তো অনুশীলন করেছেন...জামাল: হ্যাঁ, আমি মোহামেডান আর ব্রাদার্স ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছি। মোহামেডানের সঙ্গে খুব বেশি সময় অনুশীলনের সুযোগ হয়নি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে ব্রাদার্সের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেছি কাল (পরশু)। লিগের কোনো খেলা এখনো দেখা হয়নি আমার। কী মনে হচ্ছে, জাতীয় দলে খেলার ব্যাপারে কতটা আশাবাদী?জামাল: আমি তো আশা নিয়েই এসেছি। আশা করি, চূড়ান্ত দলে ডাক পাব। তবে ভিন্ন পরিবেশ থেকে আসায় মানিয়ে নিতে একটু সময় লাগছে। কী ধরনের সমস্যা?জামাল: ডেনমার্ক শীতপ্রধান দেশ। আর এখানে অনেক গরম। দুই দেশে দুই রকম আবহাওয়া। বাংলাদেশে এসে আমি তো অসুস্থই হয়ে পড়েছি। খুব গুরুতর কিছু?জামাল: তেমন গুরুতর নয়। পাকস্থলীতে সমস্যা দেখা দিয়েছে। খাবারদাবারের সমস্যার কারণে এটা হতে পারে। কী করব, এই ব্যাপারটা তো আমার হাতে নেই। এখানকার রান্নায় প্রচুর ঝাল। আমি খেতে পারি না। আমি মুরগির মাংস, আলু, চর্বিজাতীয় খাবার বেশি খাই। দুধও খাই, কিন্তু এখানকার খাবারদাবারের অনেক কিছুই মেয়াদোত্তীর্ণ। বাবা-মায়ের সঙ্গে কি কথা-টথা হচ্ছে?জামাল: হ্যাঁ। প্রতিদিনই তাঁদের সঙ্গে কথা বলছি। আজও (কাল) একটু আগে কথা বলেছি। তাঁরা জানতে চান, আমার খেলার কতদূর অগ্রগতি। বলেছি, আমি আশাবাদী। আমার স্বাস্থ্যের ব্যাপারেও খোঁজখবর নিচ্ছেন। পাকস্থলীর সমস্যার কথা বলতেই বাবা বললেন, প্রচুর পানি খেতে। প্রতিদিন আমাকে ৩-৪ লিটার পানি খেতে হবে। তাহলেই আমি ভালো থাকব। এখন থেকেই বেশি বেশি পানি খাওয়া শুরু করে দিয়েছি। ফেডারেশনের কর্মকর্তা বা কোচদের কারও সঙ্গে কি খেলার ব্যাপারে কোনো আলাপ হয়েছে?জামাল: হ্যাঁ, কথা হচ্ছে। যদিও তাঁরা আমাকে এখনো চূড়ান্ত কিছু বলেননি। আমি তাই হতাশ হচ্ছি না। আপনার সম্পর্কে ফেডারেশনের ধারণা, আপনার স্কিল ভালো। কিন্তু ৩০-৩৫ মিনিট পরই হাঁপিয়ে ওঠেন।জামাল: আগেই বলেছি, এখানকার আবহাওয়াই বড় সমস্যা। এ জন্যই দমে ঘাটতি দেখা দিচ্ছে। যা-ই হোক, আস্তে আস্তে নিশ্চয়ই অভ্যস্ত হয়ে উঠব। বাংলাদেশ দলে খেলার জন্য আপনার তো বাংলাদেশি পাসপোর্ট দরকার। সেটি কি পেয়েছেন?জামাল: এখনো পাইনি। এই ব্যাপারটা ফেডারেশন দেখছে।