‘এখানে সবাই কম কথা বলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচের দুই ইনিংসে ৯০ ও ২১ রান, বল হাতে ৩ উইকেট। ইউনিকর্নসের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচেও দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডারকেই—এবার ৬১ বলে ৭২ রান ও ৪৯ রানে ২ উইকেট। উস্টারশায়ারে গিয়ে মাঠের সাকিব আল হাসান ভালোই আছেন, কিন্তু কেমন আছেন মাঠের বাইরের সাকিব? কাল টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তারেক মাহমুদকে সেটাই জানিয়েছেন বাংলাদেশ সহ-অধিনায়ক কেমন লাগছে কাউন্টি ক্রিকেটে খেলতে?সাকিব আল হাসান: এখন পর্যন্ত ভালোই...মাত্র তো দুটি ম্যাচ গেল। মজাই লাগছে। ভালো খেলছি বলেই হয়তো বেশি মজা লাগছে। ওখানে যাওয়ার আগেও নিশ্চয়ই কাউন্টি ক্রিকেট নিয়ে মনে মনে একটা ছবি এঁকেছেন। সেটার সঙ্গে কতটা মিলছে সবকিছু?সাকিব: খুব বেশি যে মিলছে, তা নয়। আর এখনো সবকিছু বুঝতে পারছি না আসলে। আরও কিছুদিন গেলে হয়তো বুঝতে পারব। এখানে এসে তো সরাসরি ম্যাচই খেলতে নেমে গেলাম। তার পরও তো প্রথম দুই ম্যাচেই সফল! রহস্যটা কী?সাকিব: রহস্য তেমন কিছু না। আত্মবিশ্বাসী ছিলাম শুরু থেকে। প্রথম ম্যাচে কিছু রান করার পর সেটা আরও বেড়েছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যেসব বোলারের বল খেলি, এখানে খেলাটা তার চেয়ে সহজ। কাউন্টি ক্রিকেট তাহলে কঠিন কিছু নয়...সাকিব: মনে তো হয় না। আর যে দুটি ম্যাচ খেলেছি, উইকেট খুব ভালো ছিল। তবে এখানে অনেক সময় খুব ঠান্ডা থাকে, ঝিরিঝিরি বৃষ্টি হয়। তখন কেমন করি, সেটাই দেখার বিষয়। উস্টারশায়ার-সতীর্থরা কী বলে? প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে কোচ বা দলের অন্যদের সঙ্গে কথা হয়েছে?সাকিব: না, সেভাবে কথা হয়নি। আসার পর থেকে তো খেলার মধ্যেই আছি...। কাল (আজ) থেকে অনুশীলন। সেখানে হয়তো কথা হবে। দলের মধ্যে সবচেয়ে বেশি খাতির হলো কার সঙ্গে?সাকিব: মঈন আলীর সঙ্গেই বেশি খাতির। কথাটথা হয় নিয়মিত। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকেই ওর সঙ্গে পরিচয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কাউন্টিতে খেলছেন। ড্রেসিংরুমে বাড়তি মনোযোগ পাচ্ছেন?সাকিব: ‘ওয়েলকাম’ তো সবাই-ই বলেছে। এর বেশি কিছু না। এখানে আসলে সবাই কথা খুব কম বলে (হাসি)। জাতীয় দলে খেলার সঙ্গে কাউন্টিতে খেলার পার্থক্য কী?সাকিব: ওই যে, কথা কম বলে থাকতে হয় (আবার হাসি)। বাংলাদেশ দলে থাকলে তো ড্রেসিংরুমে সবাই মিলে অনেক মজা করি, কথা বলি। এখানে ওটা নেই। অন্যরকম কালচার। সবাই কেমন জানি চুপচাপ। আমার তো একটু আনইজিই লাগছে। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আপনার থাকা-খাওয়ার ব্যবস্থা কী ওখানে? গাড়ি দেওয়ার কথা ছিল...সাকিব: খেলা না থাকলে উস্টার শহরেই থাকি। দুই রুমের একটা ফ্ল্যাট দিয়েছে, একাই আছি ফ্ল্যাটে। গাড়ির শখ ছিল। সুন্দর একটা জাগুয়ার গাড়ি দিয়েছে। নিজেই চালাই। নিজের বাজার, নিজের রান্নাও নিজেই করছি। সব মিলিয়ে ভালোই আছি বলতে পারেন। বিয়ে করে বউ নিয়ে এলে বোধ হয় আরও ভালো থাকতাম...হা হা হা! বাজার-সদাই, রান্না...নিজেরটা নিজে করার এসব অভিজ্ঞতা তো একদমই নতুন, তাই না?সাকিব: হ্যাঁ, নতুন। রান্নাবান্না বলতে আসলে সকালের নাশতাটাই...রুটি গরম করা, চা বানানো। এখানে আশপাশে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। বললেই খাবার দিয়ে যায়। আর বাজারও করলাম আজই (গতকাল) প্রথম। খেলা বা অনুশীলন নেই বলে আজ ঘর গোছাচ্ছি, ব্যাগ গোছাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা নিশ্চয়ই খোঁজখবর নিচ্ছে...উস্টার শহরটা কেমন?সাকিব: ছোট শহর। সব মিলিয়ে নাকি ৭০০ বাংলাদেশি থাকে। আমি যেখানটায় আছি, সেটা সিটি সেন্টারের কাছাকাছি। শহর ভালোই, খারাপ না। তবে এখনো সেভাবে কারও সঙ্গে যোগাযোগ হয়নি। গত ম্যাচে অবশ্য দুজন বাংলাদেশি এসেছিলেন খেলা দেখতে। উস্টারের বাইরের খেলাগুলোয় কীভাবে যান, কোথায় থাকেন?সাকিব: টিম বাসে সবাই একসঙ্গে যাই। একই হোটেলে থাকি। ঢাকায় ক্রিকেটার বন্ধুদের সঙ্গে কথাবার্তা হয় ফোনে?সাকিব: এখনো সবাইকে ফোন দিইনি, দিব। তামিম ফোন দিয়েছিল আজ (গতকাল) সকালে। ওর সঙ্গে অবশ্য ক্রিকেট নিয়ে কখনোই খুব একটা কথা হয় না। কাউন্টিতে যাওয়ার আগে আয়ারল্যান্ড আর হল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে হেরেছেন। সেই দুঃস্বপ্নের কথা কি মনে ছিল উস্টারের হয়ে খেলতে নামার আগে?সাকিব: খেলা শুরুর আগ পর্যন্ত বিষয়টা কাজ করেছে। খেলা শুরু হয়ে যাওয়ার পর চেষ্টা করেছি এদিকে মনোযোগ দিতে। জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন...শুনেছি আপনি নিজেই নাকি আর অধিনায়ক থাকতে চাননি। হঠাৎ এ রকম ইচ্ছার কারণ কী?সাকিব: ঠিকই শুনেছেন, আমিই আর অধিনায়ক থাকতে চাইনি। তবে কেন থাকতে চাইনি, সে ব্যাপারে নো কমেন্ট। দেশে ফিরছেন কবে?সাকিব: সেপ্টেম্বরের ১৮-১৯ তারিখ সম্ভবত।