‘এটা আমার জন্য বিরাট সুযোগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন অনেক দিন ধরেই। চট্টগ্রামে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ক্যাম্প করতে গিয়ে সেই লড়াইয়ে যেন অনেকটাই এগিয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা! জাতীয় দলের এই পেসার আশাবাদী, মাঠে ফিরতে পারবেন পুরোনো রূপেই মাঠে ফেরার প্রস্তুতি কেমন চলছে?মাশরাফি বিন মুর্তজা: এখন পর্যন্ত ভালোই চলছে সবকিছু। রানিং করছি। ফিল্ডিং, ব্যাটিংও করছি। তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে সাত-আট মাস পর এসব করতে গেলে যে রকম হয়, সে রকমই হচ্ছে আরকি। ক্যাম্পে আর সবাই যা যা করছেন, আপনিও কি সেসব করছেন?মাশরাফি: অন্যরা যা করছে, এক বোলিং ছাড়া আমিও তার সবই করছি। তবে ফিল্ডিং প্র্যাকটিসে কিছু বিধিনিষেধ মানতে হচ্ছে। ব্যাটিংটা অন্যদের মতোই করছি। প্রত্যেকে দেড় ঘণ্টা করে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। আমিও দেড় ঘণ্টাই ব্যাটিং করছি। সমস্যা হচ্ছে না। অনুশীলনে বোলিং শুরু করবেন কবে?মাশরাফি: নেটে বল করতে আরও পাঁচ সপ্তাহ লাগবে। বোলিং অ্যাকশন ঠিক রাখার জন্য এখন এক-দুই পা ফেলে শ্যাডো করছি। এটা করতে কোনো সমস্যা হচ্ছে না। তবে আপাতত বোলিং বা ব্যাটিং নয়, মূল চিন্তা শক্তি বাড়ানো। ফিটনেস ঠিক করা। পাকিস্তান সিরিজে খেলার তো কোনো সম্ভাবনাই নেই, তাই না?মাশরাফি: না, এটা তো আমি আগেই জানি। এখানে আসার আগে ফিজিও আমাকে বলেছে, আমার পাকিস্তান সিরিজে খেলার কোনো সম্ভাবনা নেই। আমি দলের সঙ্গে আছি শুধু ফিটনেসটা বাড়াতে। এর আগে বলেছিলেন সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরে আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে চান। এখনো কি সে চিন্তাই আছে?মাশরাফি: সবকিছু যদি ঠিকভাবে এগোয়, ফিজিওর সঙ্গে কথা বলে আমি প্রিমিয়ার লিগে খেলতে চাই।্রআশা করি, পারব। বোলিং শুরু করলে মাঠে ফিরতে আর বেশি সময় লাগবে না। তবে শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চাই না। ভবিষ্যতে চোট এড়াতে বোলিং অ্যাকশনে পরিবর্তনের কথাও ভাবছেন নাকি?মাশরাফি: দেখেন, আমি কখনো অ্যাকশন পরিবর্তনের পক্ষে নই। তার পরও বোলিং কোচ বলেছেন, সামান্য কিছু পরিবর্তন আনলে হয়তো আমার জন্য ভালো হবে। বোলিং শুরু করার পর যদি দেখি, সে সবে কাজ হচ্ছে, তাহলে হয়তো কিছু পরিবর্তন করব। তবে বোলিং করতে এখনো মাস খানেক সময় আছে। যদি মনে হয় সব ঠিক আছে, তাহলে কিছু বদলাব না। দলে তো এখন সব কোচই নতুন। আপনি তাঁদের প্রথমবারের মতো পাচ্ছেন। কেমন সাহায্য করছেন কোচরা?মাশরাফি: কোচরা খুবই আন্তরিকতার সঙ্গে সাহায্য করছেন আমাকে। অন্যদের সমান সময় দিচ্ছেন। আমি যখন ব্যাটিং করি, অন্যদের মতোই স্টুয়ার্ট ল সেদিকে খেয়াল রাখেন। এ ছাড়া বোলিং কোচ, ফিল্ডিং কোচও আমার সঙ্গে কথা বলেন, সুবিধা-অসুবিধার কথা জিজ্ঞেস করেন। বোলিংয়ের ব্যাপারে বোলিং কোচের কাছ থেকে সব রকম পরামর্শ পাচ্ছি। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে অনেক দিন পর একসঙ্গে আছেন। কেমন লাগছে?মাশরাফি: প্রত্যেকটা খেলোয়াড়ের কাছেই সবচেয়ে বড় পাওয়া হলো জাতীয় দলের সঙ্গে থাকা। আট মাস পর আবার তাদের সঙ্গে আসতে পেরে খুবই ভালো লাগছে। এটা আমার জন্য বিরাট সুযোগ, সর্বোচ্চ প্রাপ্তি। অন্যরা আমার চেয়ে কতটা এগিয়ে গেল বা তাদের অবস্থানে যেতে আমাকে কী করতে হবে, এসব খুব কাছ থেকে দেখছি। এই ক্যাম্পটা আমার জন্য খুবই ভালো হয়েছে। এখন যে অবস্থায় আছেন, তাতে আগের রূপে মাঠে ফেরার ব্যাপারে কতটা আশাবাদী?মাশরাফি: আমি তো আশাবাদী। পুনর্বাসনের কাজটা শুরু করেছিলাম এক মাস দেরি করে, সে জন্য হয়তো একটু পিছিয়ে গেছি। তবে গত দুই মাসে অবস্থার অনেক উন্নতি হয়েছে। মনে হচ্ছে, দ্রুতই আগের অবস্থায় ফিরে আসব। এই সময়ে যেটুকু উন্নতি হওয়া উচিত ছিল, সেটুকু হয়েছে। বাকিটা আল্লাহর ইচ্ছা।