‘এটা আমার ২০ বছরের স্বপ্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ভালোবাসেন। সেটিরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন মৌলভীবাজারে ক্রিকেট একাডেমি গড়ার মাধ্যমে। ‘রন্ধনশিল্পী’ এখন ক্রিকেটে মশগুল। এখানেও সফল হতে চান টমি মিয়া ক্রিকেট একাডেমি করার চিন্তা কীভাবে মাথায় এল?টমি মিয়া: আমি ক্রিকেটের ফ্যান। মাত্র ১০ বছর বয়সে ১৯৬৯ সালে লন্ডনের বার্মিংহামে চলে গিয়েছিলাম। ওখানে ক্রিকেট-ফুটবল দুটোই জনপ্রিয়। যার যেটা ভালো লাগে। উদারহণস্বরূপ বলি, আমি শেফ। আমি এটা এনজয় করি। ক্রিকেটও আমি এনজয় করি।  আপনার পরিকল্পনা কী?টমি: পরিকল্পনা অনেক। বলতে পারেন, এটা আমার ২০ বছরের স্বপ্ন। ২০ বছর আগে সামর্থ্য ছিল না। ১০ বছর ধরে সিরিয়াস হয়েছি। আগামী পরশু (আগামীকাল) আমরা একাডেমি ভবন তৈরির কাজ শুরু করছি। ২০১৩ থেকে আশা করি যাত্রা করতে পারব।  জমি কোথায় পেলেন। খরচই বা কেমন হবে?টমি: মৌলভীবাজারের ওয়াপদা রোডে আমাদের পারিবারিক জমিতে একাডেমি হচ্ছে। এটা সব মিলিয়ে প্রায় এক শ কোটি টাকার প্রকল্প। কয়টা ভবন হচ্ছে? কত শিক্ষার্থী থাকবে একাডেমিতে?টমি: গোটা পাঁচেক ভবন হবে। আমার লক্ষ্য ৩০০ শিক্ষার্থী। খেলার মাঠ সম্ভবত একটার বেশি হবে না। যুক্তরাজ্য ও বাংলাদেশের ইঞ্জিনিয়ার মিলে এটির নকশা করেছেন। আধুনিক একটা একাডেমিই তাহলে হচ্ছে? টমি: হ্যাঁ, আধুনিক। আমরা ৫-৮ বছরের বাচ্চাদের ভর্তি করব। ইংরেজি মাধ্যমের স্কুল করব। ক্রিকেট এডুকেশনসহ সবকিছুই রাখব। ইংল্যান্ডে কিছু একাডেমি আছে, ওগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত হচ্ছি। ওদের সিলেবাস ফলো করব। ক্রিকেট ব্যক্তিত্বদের আনার চিন্তা আছে আপনার?টমি: শেন বন্ডের সঙ্গে কথা বলেছি। তিনি শিগগিরই আসবেন একাডেমির প্রমোশনাল কাজে। স্যার ইয়ান বোথাম নিশ্চয়তা দেননি। তবে এ মাসের ২৫-২৬ তারিখে আসতেও পারেন। ফারুক ইঞ্জিনিয়ার, আসিফ ইকবালের সঙ্গে কথা হয়েছে, তাঁরাও আসতে পারেন। অনেক ক্রিকেটারের সঙ্গেই আপনার পরিচয় এবং ঘনিষ্ঠতা আছে শুনেছি...টমি: একজনের কথা আলাদা করে বলতে পারি—রাহুল দ্রাবিড়। তাঁর স্কটল্যান্ডে খেলার সময় আমি তিন মাস তাঁর খাওয়া-দাওয়ার ব্যাপারটা দেখাশোনা করেছি। সুনীল গাভাস্কার, ইমরান খানসহ আরও অনেকের সঙ্গেও পরিচয় আছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজরের সঙ্গেও যোগাযোগ আছে। নিরাপত্তার ব্যাপারটা বড় না হলে হয়তো আমার ডাকে চলেও আসতেন। মাদ্রিদে নাকি একটা অনুষ্ঠানেও যাচ্ছেন?টমি: হ্যাঁ। আগামী এপ্রিলে মাদ্রিদ ক্রিকেট একাডেমির একটা টি- টোয়েন্টি টুর্নামেন্ট আছে। সেখানে দাওয়াত পেয়েছি। ২০০ লোকের রান্না করব। একাডেমি করার উদ্যোগ নিয়ে অনেকেই এগোতে পারেননি। আপনি কতটা এগোতে পারবেন বলে মনে করেন?টমি: ১৪ বছর বয়স থেকে বিলাতে ডিশওয়াশ শুরু করি। লেখাপড়া করতে পারিনি। গ্রাম থেকে বিলাত গিয়েছি। মৌলভীবাজার শহরটাও দেখিনি। আর সেই আমি আজ বড় কোনো বাণিজ্যিক অ্যাসাইনমেন্টে ১০ লাখ টাকার নিচে যাই না। একাগ্রতা আর পরিশ্রমের কারণেই এত দূর এসেছি। কাজেই আমি পিছিয়ে যাওয়ার লোক নই। আপনার নামটা টমি মিয়া হলো কী করে?টমি: আমার মূল নাম মোহাম্মদ আজমান মিয়া। যখন লন্ডনের স্কুলে গিয়েছি, এই অঞ্চলের আর কেউ ছিল না। ইংরেজি জানি না, ইনফ্যাক্ট কিছুই পারি না। তখন দ্রুত ইংরেজি শিখতে স্কুলে আমাকে নিক নেম দেওয়া হলো—টমি মিয়া (হাসি)। আমাকে নিয়ে প্রথম আলো কয়েক বছর আগে ফিচার লিখেছে—‘বাড়ন্তি টু বাকিংহাম প্যালেস।’ বাড়ন্তি হলো আমার গ্রামের নাম। পরিবার নিয়ে কিছু বলুন...টমি: বাবা মারা গেছেন। মা আছে। দুই ভাই, দুই বোন। সবারই লন্ডনে জন্ম। আমার দুই ছেলে ও এক মেয়ে। দুটি নাতিনাতনি আছে (হাসি)। ১৬ বছর বয়সে বিয়ে করেছি। এখন বয়স ৫২। বুঝতেই পারছেন, দীর্ঘ একটা পথ পেরিয়ে আজ আমি এখানে।