‘এটা খুবই দুঃখজনক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে প্রথম হ্যাটট্রিকের পর প্রথম ৫ উইকেটও পেলেন তিনি। কিন্তু সেটা এমনই এক আবহে, যখন ক্রিকেটের চেয়ে পাতানো ক্রিকেটের আলোচনাই হচ্ছে বেশি এবং তাতে মিশে থাকছে পাকিস্তানি গন্ধ। দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি যেন কিছুটা বিব্রতই তাতে বিপিএলে এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিকটি আপনার, আজ (গতকাল) প্রথম বোলার হিসেবে ৫ উইকেটও পেলেন। কেমন লাগছে?মোহাম্মদ সামি: অবশ্যই খুব ভালো লাগছে। ভালো বল করছি, পারফরম্যান্স ভালো হচ্ছে এবং তাতে দলের উপকার হচ্ছে। সব মিলিয়ে আমি খুবই খুশি। এখন সেমিফাইনালের অপেক্ষা। আশা করি, ওই ম্যাচটাও জিতে আমরা ফাইনাল খেলব। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কখনো ৫ উইকেট পেয়েছেন?সামি: না, টি-টোয়েন্টিতে এই প্রথম ৫ উইকেট পেলাম। ২০ ওভারের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকও এখানেই প্রথম। এখানকার উইকেট আপনাকে কতটা সাহায্য করছে?সামি: (হাসি) খুব বেশি যে সাহায্য করছে, তা না। তবে আমি ভাগ্যবান। সঠিক জায়গায় বল ফেলতে পেরেছি। শুধু এটাই কারণ? আপনার অভিজ্ঞতা বা বিশেষ কিছু কি করার চেষ্টা করেছেন বোলিংয়ে?সামি: সবার আগে ঠিক জায়গায় বল ফেলার কথাই বলব আমি। এ ছাড়া চেষ্টা করেছি বাজে বল না করতে। এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে বাজে বলের শাস্তি অনেক কঠিন। একটু এদিক-সেদিক হলেই ব্যাটসম্যানরা মেরে দেয়। সেজন্য অনেক হোমওয়ার্কও করতে হয়েছে। দুরন্ত রাজশাহীতে খেলে কেমন লাগছে? প্রথম দুই ম্যাচে হারলেও শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় সবার ওপরে...সামি: অসাধারণ ক্রিকেট খেলছি আমরা। প্রথম দুই ম্যাচ হারার পর দারুণভাবে ফিরে এসেছি। চট্টগ্রামে গিয়েও খুব ভালো খেলেছি। দলের সবাই সবকিছু ঠিকঠাকভাবে করছে। এখন শুধু সামনে এগিয়ে যেতে হবে। আপনি নিশ্চয়ই জানেন, বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনার দেশের একজন নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারও করা হয়েছে। একজন পাকিস্তানি হিসেবে আপনার প্রতিক্রিয়া কী?সামি: এটা নতুন কিছু না। এ রকম তো আগেও অনেক হয়েছে। তবে হ্যাঁ, এতে অবশ্যই পাকিস্তানের ক্রিকেটের জন্য খারাপ হলো। এসব ঘটনায় পাকিস্তানের ক্রিকেট আরও নিচে নেমে যাবে। এটা খেলোয়াড়দের জন্যও খারাপ। এর সঙ্গে জড়িত বলে কয়েকজন পাকিস্তানি খেলোয়াড়ের নামও তো শোনা যাচ্ছে...সামি: আমি এ রকম কিছু এখনো শুনিনি। তবে শুধু পাকিস্তান নয়, বিশ্বের কোনো দেশের খেলোয়াড়ের জন্যই এ রকম সংশ্লিষ্টতা ভালো নয়। ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং পাকিস্তানের ক্রিকেটের অংশই হয়ে যাচ্ছে যেন। এ থেকে মুক্তির উপায় কী?সামি: পাকিস্তান ক্রিকেট বোর্ড যথেষ্ট চেষ্টা করছে এই অভিশাপ দূর করতে। ঘরোয়া ক্রিকেটেও এখন দুর্নীতি দমন বিভাগ কাজ করছে। তারা অনেক কিছু করছে। তবে অস্বীকার করার উপায় নেই, এটা খুবই দুঃখজনক। এ ক্ষেত্রে নিশ্চয়ই খেলোয়াড়দেরও কিছু দায়িত্ব আছে?সামি: আমি মনে করি, প্রত্যেক খেলোয়াড়ই তার দায়িত্বটা জানে, জানা উচিতও। এসব ঘটনা এখন অহরহ ঘটছে। খেলোয়াড়দেরই মূল দায়িত্ব, এসব থেকে দূরে থাকা।