‘এটা সম্পূর্ণই মানসিক সমস্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম দল হিসেবে বিবেচিত শেখ রাসেল ক্রীড়াচক্র এবার ধুঁকছে। লিগে আট ম্যাচে ২ জয়, ২ ড্র ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। সর্বশেষ চার ম্যাচে হারের পরও অবশ্য কোচ মারুফুল হক আশায় বুক বাঁধছেন শেখ রাসেল সর্বশেষ টানা চার ম্যাচই হেরেছে। দলের এমন দুরবস্থা কেন?মারুফুল হক: আসলে একজন কোচের দৃষ্টিকোণ থেকে বলব, সবগুলো ম্যাচেই বিশেষ বিশেষ কারণে আমরা হেরেছি। কারণগুলো কি বিস্তারিত বলবেন? মারুফুল: ব্রাদার্সের সঙ্গে প্রথম ম্যাচে হারার কারণ, আগের ম্যাচে ১০ জনের দল নিয়েও মোহামেডানের বিপক্ষে জিতেছিলাম। খেলোয়াড়দের মধ্যে অতি-আত্মবিশ্বাস এসে গিয়েছিল। আবাহনীর সঙ্গে পরের ম্যাচটা ফিফটি-ফিফটি ছিল। ওই হারটাকে খেলার অংশই বলব। মুক্তিযোদ্ধার সঙ্গেও একই ঘটনা ঘটল। সেদিন আমরা খুবই ভালো খেলছিলাম। হঠাৎ করে ওরা যখন ১০ জন হয়ে গেল, আমাদের প্লেয়াররা ভাবল কাজ হয়ে গেছে। খেলোয়াড়েরা বেশি রিল্যাক্সড হয়ে যাওয়াতেই আমরা হেরে যাই। শেখ জামালের সঙ্গে ২-১ গোলে এগিয়ে থেকেও হারলাম। এটা সম্পূর্ণই মানসিক সমস্যা।  একটা সময় তো বলা হচ্ছিল যে শিরোপার দাবিদার শেখ রাসেল। এখন তো সেই আশা শেষ। আপনি কী বলেন?মারুফুল: আমি এখনো আশাবাদী। লিগের প্রথমে আমার একটা হিসাব ছিল, এবার যে মানের দল তাতে লিগটা খুব প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। যে টিমটা চ্যাম্পিয়ন হবে, তারা বড়জোর ৭৫ শতাংশ পয়েন্ট পাবে। এই হিসাব অনুযায়ী বাকি ম্যাচগুলোয় ভালো করতে পারলে আমরা হয়তো ৭৫ পারসেন্ট পয়েন্টের কাছাকাছি থাকব। বাকি ম্যাচগুলো জিততে পারলেই হবে।  আপনার হাতে যে দলটা আছে, সেটি আসলে কেমন? মারুফুল: বাস্তবতা হলো, তিন-চার নম্বরে পজিশন হওয়ার জন্য খেলে রাসেল। বড় সমস্যা যেটা দেখা যায়, একটা ম্যাচে হয়তো আগেভাগে গোল খেয়ে বসলাম, সেখান থেকে বের হওয়ার জন্য যে রকম মানসিক শক্তি দরকার, সেটা খেলোয়াড়দের নেই। তবে এই সমস্যা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি। মোহামেডানের কোচ হিসেবে তো ক্যারিয়ারের শুরুতেই বড় সাফল্য পেয়েছিলেন। এরপর সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারার কারণ কী?মারুফুল: আসলে একজন কোচ যখন কাজ করে, বিভিন্ন কারণে সাফল্য আসে। মোহামেডানের সঙ্গে আমি চুক্তিবদ্ধ হওয়ার আগেই ওরা অনেক ভালো খেলোয়াড় নিয়ে নিয়েছিল। এর আগেও ওরা চ্যাম্পিয়ন হয়েছে। ওদের খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিও তেমনই। আমরা বাজে খেলতে পারি, এই বিষয়টা ওদের মনে খুব কম আসে। থাকলেও সেটা সাময়িক। তো আমি চেষ্টা করছি এখন শেখ রাসেলের খেলোয়াড়দের মনে এটা ঢোকানোর জন্য। ওরা যেন বোঝে ওদেরও চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে।  শেখ রাসেল ক্লাব সম্পর্কে একটা কথা চালু আছে, এখানে ক্লাব কর্মকর্তারা কোচের কাজে হস্তক্ষেপ করে। আপনি কতটা স্বাধীন?মারুফুল: এখন পর্যন্ত বলা যায়, আমি পুরো স্বাধীন। তবে যখন আমি আমার দলটা চূড়ান্ত করি, তখন ক্লাব কর্তৃপক্ষ জানতে চায় যে কারা খেলবে ও কীভাবে খেলাব। তো আমি তখন পুরো বিষয়টা ব্রিফ করে দিই, এমন-এমন হবে। এই কারণে এটা করেছি, এই কারণে এটা করব। তখন তারা আমার মতের সঙ্গে সম্মত হয়।