‘এটা সিনেমা নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর কাছে অনেক প্রত্যাশা ফুটবল অঙ্গনের। কাজী সালাউদ্দিন তা পূরণ করছেন? আরেকটি পেশাদার লিগ শুরু হওয়ার প্রাক্কালে প্রশ্নটি বড় হয়ে উঠছে। নামকাওয়াস্তে হওয়া গত পেশাদার লিগের পর নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলোর কতটা রেখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি? এ নিয়েই বললেন তিনি পরশু (কাল) বাংলাদেশ লিগ শুরু হচ্ছে। গতবার তো আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেগুলোর কী খবর?কাজী সালাউদ্দিন: হ্যাঁ, অনেক প্রতিশ্রুতি ছিল আমার। প্রতিশ্রুতি অনুযায়ীই কাজ করছি। ঢাকার বাইরে ভেন্যু বাড়িয়ে ফুটবল বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন। এবার তো উল্টো ভেন্যু কমে গেল! তাহলে ফুটবল বিকেন্দ্রীকরণ কীভাবে হলো?সালাউদ্দিন: আমি ফুটবল বিকেন্দ্রীকরণের কথা বলেছিলাম। কথাটা এক শ ভাগ ঠিক। কিন্তু বিকেন্দ্রীকরণ দু-এক বছরেই সম্ভব নয়। সময় লাগবে। বৃহত্তর পরিসরের কথা বাদ দিন, ভেনু্যু বাড়ার বদলে কমল কেন?সালাউদ্দিন: দেখুন, এটা পরিস্থিতির কারণে হয়েছে। আমরা ১২টি দল নিয়ে লিগ করব ঠিক করেছিলাম। ঢাকার বাইরে থেকে দল চাইলেই তো নিয়ে আসা যায় না। প্রতিশ্রুতি অনুযায়ী পেশাদার লিগের দ্বিতীয় স্তর চালু হলো না কেন এখনো?সালাউদ্দিন: দ্বিতীয় স্তর চালু হয়ে যাবে। এটা সম্ভবত আগামী আগস্টের দিকে হবে। অবনমিত দুটি দল কেন এত দিন বসে থাকবে? তাদের খেলার ব্যবস্থা আরও আগে হওয়া উচিত ছিল না?সালাউদ্দিন: আগামী আগস্টে হবে। ওরা যাতে আগামী লিগের জন্য উত্তীর্ণ হতে পারে, সে জন্যই এ সিদ্ধান্ত। বাফুফে এখন পর্যন্ত বর্ষপঞ্জি দেয়নি কেন?সালাউদ্দিন: বর্ষপঞ্জি দিয়ে দেওয়া হয়েছে তো! আপনাকে কে বলল বর্ষপঞ্জি দেওয়া হয়নি! জেনেই বলছি। বর্ষপঞ্জি এখনো ঘোষণা করা হয়নি। এটা বাফুফের উদাসীনতা, নাকি অন্য কিছু? ক্লাবগুলো তো এসব নিয়ে ক্ষুব্ধ...সালাউদ্দিন: ক্লাবের যেসব খেলা আছে, সেগুলোর তারিখ তো জানিয়ে দেওয়া হয়েছে। ক্লাবগুলো ক্ষুব্ধ নাকি! তা ছাড়া আমার জানামতে বর্ষপঞ্জি দেওয়া হয়েছে (আসলে হয়নি)। এবার লিগকে আকর্ষণীয় করতে অনেক উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। কী উদ্যোগ নিয়েছেন?সালাউদ্দিন: এটা সিনেমা নয় যে রাতারাতি কিছু করে সবাইকে দেখিয়ে দিলাম। তবে এবার মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এসেছে। তা ছাড়া আরও কিছু উদ্যোগ আমরা নেব। পাতানো খেলা বন্ধে অনেক প্রতিশ্রুতিই দিয়েছিলেন। প্রয়োজনে বিদেশ থেকে লোক আনবেন বলেছেন। কদ্দুর কী করলেন?সালাউদ্দিন: দু-তিন দিনের মধ্যে একটা কমিটি করব। পাইওনিয়ার লিগ কোথায় হচ্ছে, বাফুফের কেউ ওই লিগের খবর রাখে বলে মনে হয় না...সালাউদ্দিন: পাইওনিয়ার লিগের মাঠের কথা বলছেন তো? মাঠ না পেলে কী করব, খারাপ মাঠেই খেলতে হবে। আপনি বলছেন মাঠ পান না। কিন্তু তৃণমূলের ফুটবল সংগঠকেরা বলছেন, একটু চেষ্টা করলেই ভালো মাঠ পাওয়া কঠিন কিছু নয়। আপনারা তো মাঠই খোঁজেন না। কেন?সালাউদ্দিন: কেউ মাঠ খুঁজে দিলে আমি মাঠ নেব। আপনি বলুন, কে মাঠ দেবে? এটা তো বাফুফের খোঁজার দায়িত্ব।সালাউদ্দিন: আচ্ছা, আমি দেখছি বিষয়টা। কয়টা দেখব, আমাকে তো টাকাও জোগাড় করতে হয়। আজকের কিশোরদের যেভাবে অমানবিকভাবে বাজে মাঠে খেলানো হচ্ছে, আপনার কাছ থেকে এটা কেউ আশা করেনি...সালাউদ্দিন: আমি জানি। কিন্তু কী করব। মাঠ দেন... আবাহনীর ক্ষোভ, গত পেশাদার লিগ এবং ফেডারেশন কাপের অর্থ পুরস্কার এখনো আবাহনী পায়নি। কেন দিচ্ছেন না?সালাউদ্দিন: টাকা তো বাকি নেই। আচ্ছা, আমি খবর নিচ্ছি। সম্ভবত স্পনসরের কাছ থেকে টাকা না পাওয়ায় কিছু বাকি আছে। ক্লাবও তো আমাদের টিকিটের লভ্যাংশ দেয় না।