‘এটা হবে ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বে লেবানন-বাধা পার হলেই এশিয়ার সেরা ২০-এ ঢুকে পড়বে বাংলাদেশ। কিন্তু এত বড় সুযোগের হাতছানির পরও ঠিকমতো প্রস্তুতি নিতে না পারার সেই আক্ষেপ। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বরাবরের মতোই তুলে আনলেন হাজারো সমস্যা লেবানন ম্যাচটার গুরুত্ব তো আপনারা ভালোই জানেন। এটা নিয়ে কী ভাবছেন?বাদল রায়: লেবাননের মাঠে অন্তত ড্র চাই। দুটি ম্যাচের সমীকরণে আমরা পরের রাউন্ডে গেলে এটা হবে দেশের ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট। তখন আমরা ঢুকে পড়ব এশিয়ার সেরা ২০-এ। এর পর অনেক বড় বড় ম্যাচ পাব। বিশাল ব্যাপার। কিন্তু এই ম্যাচের জন্য আপনারা কি দলটাকে ভালোভাবে গড়ে তুলতে পারছেন?বাদল: অবশ্যই না। ঘরোয়া ফুটবলই এর কারণ। সুপার কাপ আয়োজন আমাদের প্রতিশ্রুতি ছিল। আমাদের চিন্তা ছিল, সুপার কাপের মাধ্যমে ঘরোয়া ফুটবলে জাগরণ আনব, ক্লাবগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করব, দর্শক মাঠে আনব। কিন্তু এখন তো দেখছি, এতে জাতীয় দলের ক্ষতিই হয়েছে। কাল (আজ) থেকে বিকেএসপিতে ৫ দিনের জন্য পাঠাচ্ছেন খেলোয়াড়দের। প্রস্তুতির জন্য সময়টা যথেষ্ট?বাদল: এটা কোনো সময়ই নয়। তার পরও কয়েকটা দিন পাওয়ায় কোচ অন্তত খেলোয়াড়দের নিয়ে একসঙ্গে অনুশীলন করাতে পারবেন। তবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। দলে একজন ট্রেনার দরকার। জাতীয় দল সব সময়ই এমন অপ্রস্তুত অবস্থায় মাঠে নামে। এই ধারাটা কি কখনোই বদলাবে না?বাদল: এ জন্য পরিকল্পনা দরকার। কিন্তু আমাদের হাত-পা বাঁধা। বৃষ্টিতে মৌসুমের অনেক দিন চলে যায়। জাতীয় দল হাতে পেলে দেখা গেল, আর সময় নেই। এসবের পরিবর্তন দরকার। সেটি কীভাবে হবে?বাদল: ক্লাবগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের কাছে অনুশীলন করে খেলোয়াড়েরা আন্তর্জাতিক মানের হয় না। ৪-৫ জন খেলোয়াড় হয়তো ঠিক থাকে। ক্লাবের অনুশীলন পদ্ধতি বদলানোর বিকল্প নেই। কিন্তু ফেডারেশন তো ক্লাবের ওপর খবরদারি করতে পারে না...বাদল: জাতীয় স্বার্থে এটা করতেই হবে। কিছুদিন আগে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আমরা ফেডারেশনকে একটা প্রস্তাব দিয়েছিলাম। ফেডারেশন ক্লাবগুলোকে যে অনুদান দেয়, তা দিয়ে যাতে ক্লাব বিদেশি কোচ বা ট্রেনার আনে। কিন্তু সেটা হয়নি। এখন বলুন, আমরা কী করতে পারি? এখন লেবানন-বাধা পার হওয়ার জন্য খেলোয়াড়দের কীভাবে আপনারা উদ্বুদ্ধ করছেন?বাদল: পাকিস্তানের সঙ্গে জয়টাকে বড় করে দেখছি না। পাকিস্তানের ঘরোয়া কাঠামো বলে কিছু নেই। তবে লেবাননের সঙ্গে জিতলে আমরা বড় উপহারই দেব খেলোয়াড়দের। বিনিময়ে আমরা খেলোয়াড়দের কাছে তাদের সেরাটা চাই। কিন্তু ভয়ও আছে, আমাদের খেলোয়াড়দের কোনো ধারাবাহিকতা নেই। খেলোয়াড়েরা অনেক সময় বলেন, জাতীয় দলে খেলে লাভ কী? জাতীয় দলে খেলার আকর্ষণ তৈরির জন্য আপনারা কী করছেন?বাদল: খেলোয়াড়দের বুঝতে হবে, জাতীয় দলে খেলে বলেই তারা বড় অঙ্কের টাকা পায়। সুপার কাপ বন্ধ করে আমরা খেলোয়াড়দের বুঝালাম, জাতীয় দলের গুরুত্ব কী। কোচ ২০ জন চাইলেও দুই দিন আগে ঢালাওভাবে ৩৫ জন খেলোয়াড় ডাকা হলো কেন? দল নির্বাচনে কি বাফুফে হস্তক্ষেপ করল না?বাদল: এখানে ভুল-বোঝাবুঝি হয়েছে। আমরা আসলে পাকিস্তান ম্যাচের আগের ২৩ জনের সঙ্গে আরও ৮ জনকে পর্যবেক্ষণ করতে বলেছিলাম। এটা কোচেরই চাহিদা ছিল। নতুন অনেক খেলোয়াড়কেই কোচ পছন্দ করছেন। তিনি তো আমিনুলকে খুব করে চেয়েছেন। কাজেই আমরা কোনো হস্তক্ষেপ করিনি।