‘এটাই সবচেয়ে ভালো অনুশীলন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি কাটিয়ে পরশু অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে দেখলেন প্রিমিয়ার ক্রিকেট লিগের একটা ম্যাচও। তবে জেমি সিডন্সের আসল কাজটা শুরু হচ্ছে আজ। বিশ্বকাপের প্রস্তুতিতে নামার আগে ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করলেন বাংলাদেশ কোচ অনুশীলনের জন্য ২৩ জনের দল পেলেন। কেমন হলো দলটা?জেমি সিডন্স: এই ২৩ জনের তো থাকারই কথা অনুশীলনে। আমরা আসলে বাড়তি ৮ জন ক্রিকেটারসহ ১৫ জনের দলটাই পেয়ে গেছি হাতে। তবে যে ১৫ জনের দলটা গত দুই সিরিজ জিতিয়েছে, তাদের ওপর যথেষ্ট আস্থা আছে আমার। বিশ্বকাপের জন্য আমরা যে ১৫ জনের দল নেব, সেটাও নিশ্চয়ই বিশ্বকাপের জন্য সেরাই হবে। সাকিব আল হাসানকে অধিনায়ক এবং তামিম ইকবালকে সহ-অধিনায়ক করা হলো। আপনার প্রতিক্রিয়া কী এ বিষয়ে?সিডন্স: আমি মনে করি, খুবই ভালো পছন্দ হয়েছে এই দুজন। দুজনই অনেক দিন ধরে দলে আছে, দুজনই ভালো ক্রিকেটার এবং ভালো বন্ধুও। আমার বিশ্বাস, মাঠের বাইরেও তারা একসঙ্গে কাজ করবে। তবে দলে এমন চার-পাঁচজন ক্রিকেটারই আছে যারা নেতৃত্ব দিতে পারে। নেতৃত্ব না পেলেও তারাও নিশ্চয়ই তামিম-সাকিবকে সাহায্য করবে। অধিনায়ক হিসেবে সাকিব ভালো পছন্দ, মাশরাফি ফিট থাকলে সেও ভালো পছন্দই হতো। ঘরের মাঠে বিশ্বকাপ, বাড়তি একটা চাপ কি থাকবে মনে হয়?সিডন্স: চাপ তো সব সময়ই থাকে আমাদের ওপর। কারণ বেশির ভাগ ম্যাচেই আমরা আন্ডারডগ হয়ে খেলি। বিশ্বকাপে ভালো করতে হলে আমাদের এমন কিছু খেলোয়াড়ের বিপক্ষে জিততে হবে, যারা আমাদের চেয়ে সবদিক দিয়েই এগিয়ে। কাজটা সহজ নয়। তবে আমরা সেরা খেলাটাই খেলার চেষ্টা করব এবং সেটার জন্যই প্রস্তুত হব। গত কয়েকটা সিরিজে ভালো খেলায় দর্শক-সমর্থকদের চাপও তো বিশ্বকাপে বেশি থাকবে...সিডন্স: দর্শকেরা চায় দলটা প্রতিদ্বন্দ্বিতা করুক এবং কিছু ম্যাচ জিতুক। আমার মনে হয়, আমরা সে কাজটাই করছি। আশা করি, আমরা যা-ই করি, তারা আমাদের সমর্থন দিয়ে যাবে। প্রিমিয়ার ক্রিকেট লিগে জাতীয় দলের ব্যাটসম্যানরা রান পাচ্ছেন। বিশ্বকাপের আগে এটা নিশ্চয়ই তাদের আত্মবিশ্বাস বাড়াবে...সিডন্স: গত ম্যাচে আশরাফুল ৯২ করল, রকিবুল ৮০-এর ঘরে। ভালো একটা ম্যাচে ইমরুলও ফিফটি করল। ফতুল্লার এ ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। অনেক চাপের মধ্যে খেলেছে খেলোয়াড়েরা। আমি মনে করি, এটাই সবচেয়ে ভালো অনুশীলন। শাহরিয়ার নাফীসও তো পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন। তাঁর পারফরম্যান্সটাকে কীভাবে মূল্যায়ন করবেন?সিডন্স: শাহরিয়ার নাফীসের পারফরম্যান্সে আমি সত্যিই মুগ্ধ। দুটি সেঞ্চুরি করেছে ও, কয়েকটা ইনিংসে অপরাজিত ছিল। ইমরুল আর ইমরোজের (জুনায়েদ সিদ্দিক) ওপর চাপ তৈরি করছে সে।