‘এটাকে কাজে লাগাতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হচ্ছে, মেসিদের সফর বাংলাদেশের ফুটবলে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। সেটিকে কাজে লাগাতে কী করা উচিত বাফুফের? বাফুফের সদস্য এবং সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম কথা বলছেন এ নিয়েই মেসিদের আগমন বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক বলছে সবাই। আপনি কীভাবে দেখছেন?শেখ মোহাম্মদ আসলাম: আমিও আর সবার দলে। অবশ্যই এটি ইতিবাচক। কিন্তু কথা হলো, এটিকে আমরা কীভাবে কাজে লাগাব? কীভাবে কাজে লাগানো যায়, আপনার কোনো পরামর্শ আছে?আসলাম: আমার কথা একটাই, তৃণমূল ফুটবলে হাত দিতে হবে। সবচেয়ে বেশি মনোযোগ পাওয়া উচিত স্কুল ফুটবল। আর যেখানে যেখানে ফুটবল হয় না, সেখানে ফুটবল চালু করা দরকার। জেলাগুলোর দিকে বেশি করে মনোযোগ দিতে হবে। জেলা ফুটবল সংস্থা বা ডিএফএ নামের সংগঠনটি তো অনেক জায়গাতেই অচল। এগুলো দিয়ে কি আসলেই কিছু করা সম্ভব?আসলাম: এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিএফএ কাজ না করলে ভেঙে দিতে হবে। কোনো রকম ছাড় নেই। এ ব্যাপারে বাফুফের তদারকি থাকা উচিত। এবং একটি কমিটি হতে পারে। কিন্তু টাকা নেই বলে ডিএফএগুলো তো হাত-পা গুটিয়ে বসে থাকে সারা বছর...আসলাম: এখানেই তো ফেডারেশনকে শক্ত হতে হবে। ডিএফর লোকেরা না পারলে তাদের বাদ দেন। তাদের বলে দেওয়া উচিত, না পারলে বিদায় নিন। আমার কথা হলো, মেসিদের সফর শেষে আমাদের সবাইকে নিয়ে বসা উচিত সালাউদ্দিন ভাইয়ের।  বাফুফেতে কাজের লোক কম, এটা তো একটা বাস্তবতা...আসলাম: আমাকে যখন যে কাজ দেওয়া হয়, আমি করি। আমরা সব সময় ওনার নির্দেশের অপেক্ষায় থাকি। আপনি তো বাফুফের সদস্য। বাফুফের সভায় কি এসব নিয়ে আলোচনা হয় না?আসলাম: আলোচনা যে হয় না, তা নয়। তবে আমি মনে করি, এগুলো নিয়ে ভাবার সময় এসেছে। মেসিদের দল আসছে, আমাদের জন্য বিশাল খবর এটা। আর এটাকে কাজে লাগাতে হবে, সামনে এগোনোর জন্য আমাদের সবাইকে তত্পর হতে হবে।  যখন ফুটবল খেলতেন, তখন বিশ্ব তারকাদের কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিশ্চয়ই আপনারও ছিল?আসলাম: তা তো ছিলই। আমি ইয়োহান ক্রুইফকে তখন দেখার জন্য খুবই উতলা ছিলাম। কিন্তু সেই সৌভাগ্য হয়নি। তখন আমার স্বপ্নপুরুষ ছিলেন ক্রুইফ।  এই যে মেসিকে আনছে বাফুফে, কখনো ভেবেছেন বাফুফের পক্ষে এমন একটা উদ্যোগ নেওয়া সম্ভব?আসলাম: কখনোই ভাবিনি। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এ জন্য আমি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ দিয়ে খাটো করব না। তাঁর অবদান অনেক বড়। সালাউদ্দিন ভাই উদ্যোগ নিয়েছেন বলেই আসলে এমন একটা কাজে নামা সম্ভব হয়েছে।  প্রথমে শুনে কি বিশ্বাস হয়েছিল?আসলাম: বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার পর সালাউদ্দিন ভাই বলেছিলেন, একটা চমক আছে। তখন ওনাকে হেসে বললাম, পারলে মেসিকে আনেন। একটা উন্মাদনা উঠুক। তখন সালাউদ্দিন ভাই বললেন, ‘‘অপেক্ষা কর...অপেক্ষা কর...।’’ তারপর তো সত্যিই ঠিক হয়ে গেল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটি ঢাকায় হচ্ছে।