‘এত গোল দেব নিজেও ভাবিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ মহিলা ফুটবলে কাল ভুটানের বিপক্ষে মুড়ি-মুড়কির মতো গোল করেছে ভারত। ৭ গোল করে আলাদাভাবে নজর কেড়েছেন স্ট্রাইকার সাসমিতা মালিক। এ নিয়েই কথা বললেন ২১ বছরের এই তরুণী দারুণ খেললেন। এক ম্যাচে সাত গোল...নিশ্চয়ই একটু বেশি খুশি?সাসমিতা মালিক: খুশি তো অবশ্যই। এত খুশি হয়েছি যে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না।  ম্যাচের শুরুতে কি ভেবেছিলেন এতগুলো গোল পাবেন?সাসমিতা: এত গোল পাব এটা কল্পনাই করিনি। তবে ভুটান দুর্বল দল। জানতাম গোল পাব। এর আগে কি কখনো কোনো ম্যাচে এত গোল করেছেন?সাসমিতা: সত্যি বলতে আমার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকই হলো এখানে। এর আগে গত সাফ গেমসে সব মিলিয়ে করেছিলাম ৫ গোল। ভুটান খারাপ দল, না আপনারা একটু বেশি ভালো খেলে ফেলেছেন?সাসমিতা: ভুটান খুব ভালো দল, সেটা বলব না। একেবারেই নতুন এই মেয়েরা। ভারতের মেয়েরাও প্রথম দিকে এভাবে গোল খেত। তবে সেই দিন আর নেই। ভারত এখন অনেক উন্নতি করছে। আর আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলেছি, যে জন্য গোল পেয়েছি।  ভারতের কোন প্রদেশের মেয়ে?সাসমিতা: আমার বাড়ি ওডিশায়। এখনো পড়াশোনা করছেন শুনলাম...সাসমিতা: হ্যাঁ। আমি উড়িষ্যা কলেজে পড়ছি। এর আগে ভুবনেশ্বর স্পোর্টস একাডেমিতে বছর দুয়েক ফুটবলের ওপর একটা কোর্স করেছি। আপনার ক্যারিয়ার সম্পর্কে বলুন...সাসমিতা: আমি অনূর্ধ্ব-১৯ দলে প্রথম সুযোগ পাই দুই বছর আগে। জাতীয় দলের হয়ে মালয়েশিয়া, ইরানে খেলতে গেছি। ঢাকায় খেলে গেছি গত এসএ গেমসে। এবার আবার বাংলাদেশে এলাম। ভারতে ছেলেদের তুলনায় মেয়েদের ফুটবল কতটা পিছিয়ে?সাসমিতা: এটা সত্যি, মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছে। তবে আমরাও খারাপ করছি না। আস্তে আস্তে উন্নতি করছি। আশা করছি, সবার দৃষ্টিভঙ্গি বদলাবে। আপনি হয়তো জানেন ভারতে পশ্চিম বাংলাতেই প্রথম মেয়েদের ফুটবল শুরু হয়েছিল। ২০০০ সালের দিকে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান প্রথম মেয়েদের ক্লাব ফুটবল শুরু করে। আপনাদের দলে দেখা যাচ্ছে বেশির ভাগ মেয়েই মণিপুর, ওডিশার। এর কি সুনির্দিষ্ট কোনো কারণ আছে?সাসমিতা: হ্যাঁ, মণিপুর-ওডিশার মেয়েরাই ভারতীয় দলে বেশি সুযোগ পায়। এই অঞ্চলের মেয়েরা শারীরিকভাবে অনেক শক্তসমর্থ। অনেক বেশি পরিশ্রম করতে পারে। শেখার আগ্রহও অনেক। এই টুর্নামেন্টে ভারতের লক্ষ্য কী?সাসমিতা: অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া।