‘এত ভালো করব ভাবিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেলেটকের কাছে হারতে হারতেই মহিলা করপোরেট ফুটবল লিগে চ্যাম্পিয়ন বিজেএমসি। টাইব্রেকারে প্রতিপক্ষের তিনটি শট আটকে এই জয়ে বড় ভূমিকা রেখেছেন গোলরক্ষক সাবিনা আক্তার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল শেষে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন যশোরের উচ্চমাধ্যমিক-পড়ুয়া মেয়ে আপনি তো টাইব্রেকারে তিনটি শট ঠেকিয়ে বাজিমাত করে দিলেন...সাবিনা: কপালে আছে, তাই টাইব্রেকারে ভালো করতে পেরেছি। আল্লাহর রহমত। শেষ মিনিটে আপনার দল ১-১ করল। তারপর টাইব্রেকার। ভাবতে পেরেছিলেন, টাইব্রেকারে এত ভালো করবেন?সাবিনা: জি না। প্রথম গোল খাওয়ার পর অবশ্য ভেবেছি, আমরা হয়তো ড্র করতে পারি। টাইব্রেকারে এত ভালো করব ভাবিনি। এর আগে টাইব্রেকারে ভালো করেছেন, এমন ঘটনা আছে?সাবিনা: না, এর আগে এমন কিছু নেই। তবে আজ (কাল) ম্যাচের আগে মনে হয়েছিল, আমরা নির্ধারিত সময়েই জিতব। সেটা না হলেও শেষ পর্যন্ত জিততে পেরে খুব খুশি লাগছে।  টাইব্রেকারে তো স্নায়ুর জোরটা, মানে সাহসটা বড় ব্যাপার...সাবিনা: সাহস তো একটু থাকতেই হয়। হতে পারে, ওরা নার্ভাস থাকায় শটগুলো একটু দুর্বলই নিয়ে ফেলেছে। আপনি জাতীয় দলেরও এক নম্বর গোলরক্ষক। গোলরক্ষক হলেন কীভাবে?সাবিনা: জাতীয় দলে দুই বছর ধরে খেলছি। একটু একটু করে অভিজ্ঞতা হচ্ছে। কোচ আমাকে গোলকিপার বানিয়েছেন। যখন ফুটবলে এলাম, ওপরে খেলতে পারতাম না। দলে তখন গোলকিপার ছিল, অতিরিক্ত গোলরক্ষক হিসেবে কোচ আমাকে তৈরি করেন।  খেলাধুলায় আসার পেছনে কার অবদান বেশি?সাবিনা: আমিনুল নামের একজন ক্রিকেট খেলোয়াড় আছেন যশোরে, তিনিই বড় ভূমিকা রেখেছেন। আর মূল অবদান তো বাবা-মায়েরই। ফুটবল ছাড়া আর কোন খেলা পছন্দ? পড়াশোনা করছেন কোথায়?সাবিনা: বছর চারেক ধরে আমি ফুটবল খেলছি। জীবনে এই একটা খেলাই খেলি, সেটা হলো ফুটবল। আর আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইন্টার প্রথম বর্ষে পড়ি। ফুটবলে মজার কোনো ঘটনা আছে?সাবিনা: (অনেকক্ষণ ভেবে) নাহ্, মনে পড়ছে না। হয়তো আছে, এখন মনে করা কঠিন (চারপাশে তখন সতীর্থদের আনন্দ উল্লাস চলছে)।  আপনি ফুটবল খেলেন, এটা এলাকার লোকজন জানে?সাবিনা: আমাদের এলাকার সবাই কম-বেশি ফুটবল খেলে। এখানে খেলতে আসা বেশির ভাগই যশোরের খেলোয়াড়। যেহেতু ফুটবল আমি খেলি, নাম করেছি, তাই সবাই আমাকে একটু বেশিই চেনে।  কোনো প্রিয় গোলরক্ষক আছে?সাবিনা: আমিনুল ভাইয়ের গোলকিপিং ভালো লাগে। আমাদের মেয়েদের মধ্যে কেমি চাকমার কিপিংও ভালো।  মেয়েদের খেলাধুলায় আসা তো অনেক সমস্যা। আপনি কোনো সমস্যায় পড়েছেন কখনো? সাবিনা: না, আমি কখনো সমস্যায় পড়িনি। যশোর থেকে সবাই মিলে একসঙ্গে ঢাকায় আসি। আবার একাও আসি। কখনো তেমন সমস্যা হয়নি।  পরিবারে আর কেউ খেলাধুলা করে?সাবিনা: আমি ছাড়া আর কেউ খেলায় আসেনি। পাঁচ বোনের মধ্যে আমি চতুর্থ। বড়দের বিয়ে হয়ে গেছে। আব্বু সরকারি চাকরি করেন। আম্মু গৃহিণী। এই তো...।