‘এদের আর সমর্থন করছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা ফেডারেশনের বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটিকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু এখন আর এই কমিটির কর্মকাণ্ডে খুশি নন। অবিলম্বে তাই ফেডারেশনে নতুন নেতৃত্ব দেখতে চান দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ফিদের বার্ষিক চাঁদা না দেওয়ায় বাংলাদেশ দাবা বিশ্বে একরকম ‘নিষিদ্ধ’ই হয়ে আছে। শুনেছেন নিশ্চয়ই...নিয়াজ মোরশেদ: আমি মোটেও অবাক হইনি। এই কমিটির সময় গত বছরও মনে হয় এ রকম অবস্থা হয়েছে। তার আগেও হয়েছে। কাজেই এটা নতুন কিছু নয়। মাত্র ৩০-৩৫ হাজার টাকা...এই সামান্য টাকা সময়মতো দিতে না পারার কী কারণ থাকতে পারে?নিয়াজ: টাকার অভাব নিশ্চয়ই নয়। এই টাকাটা ক্রীড়া পরিষদের কাছ থেকে আগে কয়েকবার নেওয়া হয়েছে বলে জানি। এই কমিটিও নিতে পারত। আজ মোক্কাদেসকে (ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন) সেটাই বললাম। কিন্তু বলে আর লাভ কী! এরা এসব দিকে খেয়াল রাখলে তো! তাহলে ফেডারেশন করছেটা কী?নিয়াজ: কী আর করবে? কিছুই করছে না। স্পনসর নেই, টাকা নেই, খেলা নেই...। আমি এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। আমার কথা সেক্রেটারি শোনে না। আমি কী করব! কিন্তু এই কমিটি তো আপনার আশীর্বাদপুষ্ট। এখন এমন হলো কেন?নিয়াজ: শুরুর দিকে আমি যেসব প্ল্যান দিয়েছি, সেই অনুযায়ী কাজ হয়েছে, তারা কথা শুনেছে। এখন লাইনচ্যুত হয়ে গেছে। কয়েকটি ঘটনায় আমার মন খুবই খারাপ হয়েছে। কোন ঘটনা?নিয়াজ: কিছুদিন আগে শ্রীলঙ্কায় জোনাল দাবায় আমাদের অংশগ্রহণ ফিটা পর্যন্ত ফেডারেশন দেয়নি। অথচ এটা দেশেরই খেলা। পরে ফিটা মওকুফ হয়ে গেছে। মওকুফ না হলে পকেটের টাকায় আমাদের খেলতে হতো। সাকিব-তামিম বিশ্বকাপ খেলছে নিজেদের পকেটের টাকায়, ব্যাপারটা কেমন হবে! এভাবে একটা ফেডারেশন চলে না। কিন্তু চলছে তো...নিয়াজ: চলছে। কিন্তু না চলার মতোই। জোনাল দাবায় শারমিন শিরিন যেতে চাইল, ও গেলে ভালো হতো। আমি বললাম, প্রয়োজনে ফেডারেশনের এফডিআর ভাঙিয়ে ওকে পাঠাও। কিন্তু এমন একটা ভাব, কানেই নিল না ফেডারেশনের সেক্রেটারি। এর কারণ কী মনে হয় আপনার কাছে?নিয়াজ: এটা নেতিবাচক মনোভাব। সব দেখেশুনে মনে হচ্ছে, এদের কাছে খেলা নয়, প্রাধান্য পাচ্ছে অন্য কিছু। ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের ওপর দেশের বেশির ভাগ দাবাড়ুর আস্থা নেই। তার পরও তিনি কীভাবে টিকে আছেন?নিয়াজ: সেটি আমি কীভাবে বলব? এটা এএনসির ব্যাপার। তবে মোকাদ্দেসের ব্যাপারে আমি হতাশ। ভেবেছিলাম, সবাই মিলে সমর্থন দিয়ে চালিয়ে নেব। কিন্তু এখন দেখছি, সে কথা শোনে না, নিজেও কিছু করতে পারে না। এই কমিটির প্রতি শুরু থেকে অনাস্থা জানিয়ে রাকিব-রাজীবরা দূরে আছেন। এভাবে আর কত দিন চলবে মনে করেন?নিয়াজ: আমি এখনই কমিটির বদল চাই। এদের আর সমর্থন করছি না। যোগ্য লোকদের রেখে অবিলম্বে নতুন কমিটি করা দরকার। মাননীয় মন্ত্রীকে উদ্যোগ নিতে হবে। তবে রাকিব-রাজীবদের খেলা বয়কট আগেও সমর্থন করিনি, এখনো করছি না। একজন যুগ্ম সম্পাদক এবং চারজন সদস্য সরে দাঁড়ানোয় বর্তমান কমিটি বিকলাঙ্গ হয়ে আছে। সরকার কিছু করছে না, বাংলাদেশের দাবার মুখ হিসেবে আপনি নিজে কি কোনো উদ্যোগ নেবেন?নিয়াজ: এদের সাপোর্ট করে আমি এখন পড়ে গেছি বিব্রতকর অবস্থায়। তবে ঘরের খেয়ে বনের মোষ আমি কত দিন তাড়াব? মাননীয় মন্ত্রীর কাছে আবেদন, দাবা ফেডারেশনকে অবিলম্বে ঢেলে সাজান। নইলে কমিটি থেকে আরও লোক চলে যাবে।