চ্যানেল আইয়ে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘একটি কালো বৃত্ত’। এটি লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকে অভিনয় করছেন অপি করিম। কথা হলো তাঁর সঙ্গে।‘একটি কালো বৃত্ত’ নাটকটি নিয়ে কিছু বলুন।এই নাটকে যে কবে কাজ করেছিলাম, ভুলেই গেছি। খুব সম্ভব জার্মানিতে পড়তে যাওয়ার আগে। এখন কোনো কিছুই মনে পড়ছে না। শুধু এতটুকু বলতে পারি, এই নাটকে আমার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ ও প্রিসিলা পারভীন।আপনি তো এনটিভির ‘এফএনএফ’ ধারাবাহিকেও কাজ করছেন।এই ধারাবাহিকে আমি এখন আর কাজ করছি না। আমার অংশের কাজ শেষ হয়ে গেছে।হঠাৎ নাটকটির মাঝপথে এসে আপনি সরে গেলেন কেন?আমি কিন্তু এফএনএফ ছাড়া আর কোনো বড় ধারাবাহিকে অভিনয় করছি না। অনেক দর্শকই এই নাটকে আমার কাজ দেখে ততটা খুশি হতে পারেনি। আবার দেখা যায়, নাটকটির পরপর কয়েকটি পর্বে আমাকে দেখাই যায় না। যেহেতু অন্য কোনো ধারাবাহিকে কাজ করছি না, তাই আমার চরিত্রটি যথেষ্ট গুরুত্ব পাওয়া উচিত ছিল। তা কিন্তু হয়নি। এসব কারণেই আর নাটকটিতে কাজ করতে চাইছি না। ঈদের কাজের খবর কী?এবার ঈদের জন্য চারটি নাটক করব। এগুলোর কাজ শুরু হবে এ মাসের মাঝামাঝি। নাটকগুলোর নির্মাতারা হলেন নঈম ইমতিয়াজ, সাগর জাহান ও মাসুদ হাসান। চতুর্থটির ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে।‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতায় আপনি একজন বিচারক। কেমন লাগছে?চমৎকার। আমি যে এখন অন্য কোনো নাটক করছি না, ওখানে গেলে তা মনেই হয় না। আমি কিন্তু ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম। ছোটবেলায় আমি কোনো পুরস্কার পাইনি। তাই ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা থেকে যখন কেউ বাদ পড়ে, তখন আমার সেই কষ্টের কথা মনে পড়ে। আমিও সেভাবেই ছেলেমেয়েদের পাশে গিয়ে দাঁড়াই। তাদের উৎসাহ দিই।এই প্রতিযোগিতায় বিচারকের আসনে আপনার এক পাশে জুয়েল আইচ, অন্য পাশে আছেন হাবিব।...জুয়েল আইচের মুখে সব সময় হাসি থাকে। হাসি আর কথা দিয়ে কীভাবে সবার মন জয় করা যায়, সেই জাদুটা তাঁর খুব কাছ থেকে শিখছি। আর হাবিবের হাসির ভয়াবহ ভক্ত হয়ে গেছি আমি। প্রতিযোগিতার বাইরের সময়টা আমরা খুব উপভোগ করি।