‘এবার একটা কিছু করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়নায় নিজেকে দেখলে নিজের মনেই প্রশ্ন জাগে, ‘কী করলাম এই আড়াই বছরে!’ স্মৃতির পাতায় বড় কোনো সাফল্য ভেসে ওঠে না। রুবেল হোসেন তাই এবার প্রতিজ্ঞাবদ্ধ—তাক লাগানো কিছু করতে হবে জিম্বাবুয়ে সফরে। এক টেস্ট আর পাঁচ ওয়ানডের সফরটাকে জাতীয় দলের এই পেসার নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে এর আগে একবার জিম্বাবুয়ে গেলেও খেলার সুযোগ পাননি। এবার তো খেলার ভালো সম্ভাবনা আছে...রুবেল হোসেন: হ্যাঁ, ২০০৯ সালেও জিম্বাবুয়ে গিয়েছিলাম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ইনজুরি বয়ে নেওয়ায় ওখানে ম্যাচ খেলা হয়নি। ইনশাআল্লাহ, এবার খেলব। আত্মবিশ্বাস আছে। প্রস্তুতি কেমন? ওই কন্ডিশনে তো প্রথমবার খেলবেন...রুবেল: প্রস্তুতি অনেক ভালো। আসলে এই সফরটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা জিততে চাই। কী রকম চ্যালেঞ্জ?রুবেল: এই সফরে ভালো করতেই হবে...এটাই চ্যালেঞ্জ, আর কিছু না। এবার একটা কিছু করতে হবে। হঠাৎ করে এ রকম চ্যালেঞ্জ নেওয়ার কারণ কী?রুবেল: কারণ আর কী...জাতীয় দলে এসেছি অনেক দিন হলো। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারিনি এখনো। সেজন্য এই সফরে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাই। যাতে নিজের অবস্থানটা বোঝাতে পারি। কেমন পারফর্ম করলে চ্যালেঞ্জে সফল ভাববেন নিজেকে? রুবেল: প্রথম স্পেলে যদি বল করি, দ্রুত দু-তিনটা উইকেট বের করে দিলাম। কিংবা ম্যাচে কোনো টার্নিং পয়েন্ট এনে দিলাম। মোট কথা, ভালো বোলিং করার, নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ এটা। দলের জয়ে সামনে থেকে ভূমিকা রাখতে পারলেই খুশি হব। না খেললেও আগেরবার গিয়ে ওখানকার কন্ডিশন মোটামুটি বুঝেছেন। আপনার বোলিংয়ের জন্য সেটা কতটা সহায়ক হবে?রুবেল: আমাদের স্পিনারদের খেলতে ওদের ব্যাটসম্যানদের অনেক সমস্যা হয়। সেজন্য এবার সম্ভবত ওরা বাউন্সি উইকেট বানাচ্ছে। ভালো চ্যানেলে বল ফেলতে পারলে পেসারদের জন্য উইকেটটা সহায়ক হবে। আর এখানেও ইমরান স্যার পেস বোলারদের নিয়ে অনেক কাজ করেছেন। সবকিছু মিলিয়ে আমার মনে হয়, পেস বোলারদের আত্মবিশ্বাস বাড়বে। মাশরাফি-শাহাদাতের অনুপস্থিতিতে আপনিই তো দলের স্ট্রাইক বোলার। কতটা আত্মবিশ্বাসী?রুবেল: বুঝতে পারছি, মাশরাফি ভাইদের অনুপস্থিতিতে আমাকে অনেক দায়িত্ব নিতে হবে। আমি চেষ্টা করব, তাঁদের অভাব পূরণ করতে, আমার কাজে সফল হতে। ওখানে গিয়ে না খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে দেশে ৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থেকে বলুন ওদের কাকে বল করা কঠিন?রুবেল: জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে আমার। ও রকম কঠিন আসলে কাউকেই মনে হয়নি। বোলার ভালো জায়গায় বল ফেললে যত বড় ব্যাটসম্যানই হোক না কেন সমস্যায় পড়ে। আমারও টার্গেট ভালো জায়গায় বল করা। উইকেট অবশ্যই পাওয়া যাবে। নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে নিয়ে কি কাজ করছেন? বিশেষ করে টপ-অর্ডারের কেউ...রুবেল: জিম্বাবুয়ের ডানহাতি ব্যাটসম্যান বেশি। মাসাকাদজা আছে, টেলর আছে। এখানে নেটে আর প্রস্তুতি ম্যাচেও আমি তাই ডানহাতি ব্যাটসম্যানকেই বেশি বল করছি। এ ছাড়া আরও কিছু কাজ করছি। ইমরান স্যার থাকাতে এগুলো করাটা সহজ হচ্ছে। ১৪ মাস পর টেস্টে ফিরছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ কি আরও দরকার ছিল?রুবেল: বৃষ্টির কারণে একটু সমস্যা হলেও আমার মনে হয় ম্যাচ প্র্যাকটিস খারাপ হয়নি। তা ছাড়া জিম্বাবুয়ে গিয়েও একটা প্র্যাকটিস ম্যাচ খেলব।