‘এবি ব্লুজ’ ও আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপস্থাপনা করবেন আইয়ুব বাচ্চু। শুধু উপস্থাপনা নয়, কারণ, তাঁর হাতে থাকবে গিটার, গানও করবেন। তাঁর সঙ্গে আরও গান করবেন নকিব খান, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, সুমন, এলিটা প্রমুখ। যন্ত্রানুষঙ্গে অংশ নেবেন ফুয়াদ নাসের, পিয়ারু খানসহ আরও অনেকে। অনুষ্ঠানের নাম ‘এবি ব্লুজ’। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ৩১ মার্চ রাতে স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে ভিন্ন ধারার এই অনুষ্ঠান। আইয়ুব বাচ্চুর মতে, এ ধরনের অনুষ্ঠান ইউরোপ ও আমেরিকায় খুব জনপ্রিয়। তিনি আশা করছেন, বাংলাদেশেও দর্শকদের পছন্দ হবে এ ধারা। বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।