‘এভাবে কিছুই জেতা যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সুইমিং কমপ্লেক্সে ৫ নভেম্বর শুরু হয়েছে এসএ গেমসের ক্যাম্প। কিন্তু সেখানে যোগ দেননি ২০০৬ সালের এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনাজয়ী সাঁতারু শাজাহান আলী (রনি)। ঢিমেতালে চলা ক্যাম্প নিয়ে খুবই শঙ্কিত সেনাবাহিনীর সাঁতারু এসএ গেমসের ক্যাম্প চলছে। শুনলাম, আপনি ক্যাম্পে যোগ দেননি?শাজাহান আলী (রনি): আমি এখন ক্যান্টনমেন্টে আছি। ক্যান্টনমেন্টের সুইমিং পুলেই নিয়মিত অনুশীলন করছি। আমরা সেনাবাহিনীর সাঁতারুরা এখন পর্যন্ত ক্যাম্পে যোগ দিইনি। কেন যোগ দেননি?শাজাহান: ২৮, ২৯ ও ৩০ নভেম্বর জাতীয় সাঁতার। এই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য জাতীয় ক্যাম্পে যোগ দিইনি। আমরা হয়তো জাতীয় প্রতিযোগিতার পর ক্যাম্পে যোগ দেব। অন্যরাও তো ক্যাম্পে আসেনি।শাজাহান: নৌবাহিনী দল ক্যাম্পে রিপোর্ট করেছে। ওরা সেখানে অনুশীলনও করছে। আর আমাদের মেয়েদের তিনজনের মধ্যে শিলা ও টুম্পা প্র্যাকটিস করছে মিরপুরে। নাজমা পরীক্ষার জন্য এখনো ক্যাম্পে যোগ দেয়নি। ও ছুটিতে আছে। গত এসএ গেমসে জন্ডিসে ভোগার পরও পানিতে নেমে রুপা জিতলেন। এবার ক্যাম্প চলছে ঢিমেতালে। দিল্লিতে কি পদক জেতার সম্ভাবনা আছে?শাজাহান: এভাবে আসলে কিছুই জেতা যাবে না। যেভাবে চলছে, তাতে কিছুই জেতা সম্ভব নয়। আমি খুব হতাশ। আমি নিজে এগোতে পারলাম না। সবারই একই অবস্থা, আমাদের আরও উন্নত প্রশিক্ষণের প্রয়োজন। ক্যাম্প আরও আগে থেকে শুরু করা উচিত ছিল। মাঝখানে দুই-তিন মাস গ্যাপ গেছে ক্যাম্পের। এতে অনেক ক্ষতি হয়েছে। আমাদের পদক জেতাটাই খুব কঠিন হবে। কারণ, ভারতের সাঁতারুরা আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। গত এসএ গেমসের আগে পেয়েছিলেন কোরিয়ান কোচ পার্ক তে গুনকে। এখন যাঁদের অধীনে অনুশীলন করছেন, তাঁরা কেমন?শাজাহান: আসলে কোরিয়ান কোচ আমাদের যে রকম প্র্যাকটিস করাতেন, এখন সে রকম প্র্যাকটিস হচ্ছে না। সমস্যাটা কোথায়?শাজাহান: সেই একই ধাঁচে প্র্যাকটিস হচ্ছে। অনুশীলনে কোনো নতুনত্ব নেই, বৈচিত্র্য নেই। তাহলে কি দেশের বাইরে প্রশিক্ষণে যাওয়ার প্রয়োজন ছিল?শাজাহান: যেকোনো খেলাতেই উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই। দেশে থাকলে নানা সমস্যা—আবহাওয়া, খাওয়াদাওয়া, বিশ্রামের সমস্যা। গত গেমসে যেভাবে প্র্যাকটিস করেছি, সেই অনুযায়ী বিশ্রাম হয়নি। রুমে বিশ্রাম করতে গিয়ে দেখেছি তিন-চার ঘণ্টা বিদ্যুৎ নেই। অনেক সময় দেখা যায়, কারোর বন্ধু এসেছে, সে দুই দিনের ছুটি নিয়ে চলে গেল। অথবা বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, তখন সে বাড়িতে চলে গেল। শ্যুটিং, আর্চারি, অ্যাথলেটিকস ঠিকই বাইরে ট্রেনিংয়ে যাচ্ছে। কিন্তু সাঁতারকে প্রাধান্যই দেওয়া হয় না। পার্কের অভাব নিশ্চয়ই অনুভব করেন?শাজাহান: পার্ককে খুব মিস করি। এটা সত্যি, তাঁকে হয়তো আমরা সোনা উপহার দিতে পারিনি। কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে কি পার্কের সঙ্গে কখনো যোগাযোগ করেছেন?শাজাহান: করেছি। কিন্তু সাড়া পাইনি। কারণ, আমার মনে হয়, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। আমি, জুয়েলসহ আরও বেশ কয়েকজন তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। এমনও হয়েছে যে আমরা ফোন দিয়েছি, উনি ধরেননি। না পেরে এসএমএস দিয়েছি। সেটাও পড়ে দেখেননি।