‘এমন রেফারিং কোথাও দেখিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারিং নিয়ে এর আগেও অনেকবারই অসন্তোষ প্রকাশ করেছেন। কাল মোহামেডানের বিপক্ষে ড্র ম্যাচ শেষে একেবারে ক্ষোভে ফেটে পড়লেন। বাংলাদেশ লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচই শুধু নয়, সামগ্রিকভাবেই বাংলাদেশে ফুটবল রেফারিং নিয়ে উত্তেজিত আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি আপনাকে খুব উত্তেজিত দেখাচ্ছে। কী নিয়ে এত ক্ষুব্ধ?আলী আকবর পোরমুসলিমি: আর বলবেন না, রেফারিং নিয়ে তীব্র আপত্তি আছে আমার। এটা কোনো রেফারিং হলো? রেফারিংয়ের কী নিয়ে আপনার এত ক্ষোভ?আলী আকবর: আপনারা কি দেখেননি, মোহামেডান পুরোপুরি শরীরনির্ভর ফুটবল খেলল। ওরা আমার খেলোয়াড়দের ইচ্ছামতো মেরে গেছে। অথচ রেফারি কার্ড বের করলেন না। এমন রেফারিং কোথাও দেখিনি। এসব নিয়ে আপনি আগেও অভিযোগ করেছেন। আজ একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে...আলী আকবর: উত্তেজিত হব না তো কী! গত বছরই আমি ফেডারেশনকে বলেছিলাম, রেফারিকে অবশ্যই টেকনিক্যালি ভালো খেলোয়াড়কে নিরাপত্তা দিতে হবে। এটা ফিফারই নির্দেশনা। কিন্তু কিছুই হলো না। টেকনিক্যালি ভালো ফুটবলাররা মার খাচ্ছে, রেফারি কোনো নিরাপত্তা দিচ্ছেন না। আজ মোহামেডানের তিনটি লাল কার্ড দেখা উচিত ছিল। রেফারিরা বলেছেন, ফাউল হলে তাঁরা ধরেছেন, কার্ড দেখানো প্রয়োজন মনে হলে সেটিও দেখিয়েছেন। জিততে পারেননি বলেই কি এত কথা বলছেন?আলী আকবর: রেফারিদের দাবি আমি মানতে পারছি না। আমি যা বলছি, বাংলাদেশের ফুটবলের ভালোর জন্যই বলছি। বিষয়টা হলো, খেলোয়াড়দের অবশ্যই নিরাপত্তা দিতে হবে। নইলে এটা ফুটবল নয়, কুস্তি খেলা হয়ে যায়। কিন্তু মোহামেডান কোচ এমেকা বললেন, ফুটবল শরীরনির্ভর খেলাই, তাতে এমন হতেই পারে...আলী আকবর: এসব কোনো কথা নয়। ফুটবলে শারীরিক সংঘর্ষ হতে পারে, কিন্তু এভাবে মারতে থাকলে আপনি খেলবেন কীভাবে? বল নিয়ন্ত্রণ করা যায় না। শুধু মারছে আর মারছে। এতে খেলোয়াড়েরা ভয় পেয়ে যায়। দেখলেন না, আমার খেলোয়াড়েরা যখনই বল নিয়ে এগোচ্ছে বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তখনই দুম করে মেরে দিচ্ছিল ওরা। আমাদের দেশে বড় শরীরের আফ্রিকান ফুটবলারই খেলছেন। আপনার দলেও তো আফ্রিকান আছেন, তাহলে?আলী আকবর: আমার আফ্রিকানরা টেকনিক্যালি ভালো। ওদের শরীর ব্যবহার করতে হয় না। কিন্তু দেখুন মোহামেডানের আফ্রিকানদের (পাশ দিয়ে তখন মোহামেডানের দুজন দীর্ঘদেহী আফ্রিকান যাচ্ছিলেন), এরা ফুটবলার? দেখুন, দেখুন, ভালো করে দেখুন...এরা ফুটবলার? (সাংবাদিকদের মধ্যে হাসির রোল) আপনি এঁদের ফুটবলার বলতে রাজি না হতে পারেন, কিন্তু বাংলাদেশের ফুটবল তো এই বড় শরীরের আফ্রিকানদেরই দখলে...আলী আকবর: এভাবে চললে বাংলাদেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে। কোনো খেলোয়াড় উঠবে না। বাংলাদেশে জাতীয় দল শুধু নিচের দিকে যাচ্ছে কেন? মাঠে তারা অনবরত ফাউলের শিকার হয়। একবার-দুবার হওয়ার পর আর বল দখলের লড়াইয়ে যায় না। সে ভয় পায়। আমার দলের ওয়ালি, নাসিরদের আজ তো এই অবস্থাই হলো। এখন তাহলে আপনার পরামর্শ বা দাবি কী?আলী আকবর: আমি একটা কথাই বলব, গুরুতর ফাউলেও রেফারি কার্ড না দেখালে একটা সময় সবার ঠিকানা হবে হাসপাতাল। যে কারও পা ভাঙার আশঙ্কা আছে। মেসি যখন খেলে, প্রথমবারই ওকে গুরুতর ফাউল করলে দেখবেন লাল কার্ড দেখানো হয়। এখানে সেটার বালাই নেই। আমার কথা হলো, গুরুতর ফাউলে প্রথমে হলুদ কার্ড দেখাও, তারপর আবার করলে লাল কার্ড। সহজ হিসাব। দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশের রেফারিরা এসব এড়িয়ে যান।