পাকিস্তানের বিপক্ষে জয়ের স্মৃতি সেই ১৯৯৯-র বিশ্বকাপে। সাম্প্রতিককালে আর সব টেস্ট দলের বিপক্ষে ওয়ানডে জয়ের দেখা পেলেও বাংলাদেশকে কেবলই অপেক্ষায় রাখছে পাকিস্তান। পরশুর জয়টা হাত ফসকে যাওয়ায় আর সবার মতো তাই হতাশ পাকিস্তানের বিপক্ষে পাওয়া একমাত্র জয়ের নায়ক খালেদ মাহমুদ পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে হার—আফসোস হয়েছে নিশ্চয়ই...খালেদ মাহমুদ: অনেক আফসোস হয়েছে। এর চেয়ে বড় আফসোস আর কিছু নেই। এ রকম একটা সুযোগ...৩৬ বলে ৩৫ রান লাগে, সাকিব ভালো ব্যাটিং করছে। এখানে সিনিয়র খেলোয়াড়দের উচিত ছিল তাকে সাহায্য করা। সেটাই কেউ করতে পারল না! কাউকে ছোট করার জন্য বলছি না, তবে রাজ্জাক-মাশরাফি এত অভিজ্ঞ, তাদেরই উচিত ছিল সাকিবকে সাহায্য করা। ওরা কী মনে করে ও রকম মারতে গেল, এটাই আমি বুঝতে পারলাম না। এত কাছে গিয়েও না পারার কারণ কী মনে হয়ে আপনার?মাহমুদ: ঢাকার উইকেটে বোলারদের জন্য বাড়তি কিছু নেই। সেখানে কেন ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত থাকতে পারল না জানি না। আমাদের আন্তর্জাতিক ম্যাচ জেতার অভ্যাস কম, এটা একটা কারণ হতে পারে। তার পরও নিজের মাঠে খেলছেন, সাপোর্টার আপনার—ও রকম পরিস্থিতিতে গিয়েও পারবেন না, এর আসলে কোনো জবাব নেই। টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ আর পাকিস্তানের বিপক্ষে জেতেনি। এর কারণ কী?মাহমুদ: এটার কারণও আমার অজানা...জানি না কেন পারি না ওদের হারাতে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানই সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল। পারফরম্যান্সের ধারাবাহিকতা তারা কখনোই ধরে রাখতে পারে না। ’৯৯-র এর পর তাদের বিপক্ষে এ রকম সুযোগ আমরা পাইনি। এটা কাজে লাগাতে না পারার কোনো অজুহাত হয় না।‘পাকিস্তানের বিপক্ষে কখনোই পারি না...’ এ রকম কোনো মানসিক বাধা আছে বলে কি মনে করেন?মাহমুদ: মনে হয় না। আন্তর্জাতিক পর্যায়ে এসব বোলার-ব্যাটসম্যানকে আপনি নিয়মিত দেখছেন, তাদের বিপক্ষে খেলছেন। জানেন কার কোথায় দুর্বলতা বা শক্তিমত্তা। কাজেই এসব কোনো সমস্যা না। দায়িত্বটা মাঠেই পালন করতে হবে। মাশরাফি যে ওই বলটায় আউট হলো, ওকেই দায়িত্ব নিতে হবে কেন সে তখন ওভাবে মারতে গেল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে হলে এখনো সেই ১৯৯৯-র বিশ্বকাপে ফিরে যেতে হয়, যেখানে আপনিই নায়ক...মাহমুদ: আসলে পাকিস্তানের বিপক্ষে আমি সব সময়ই একটু বেশি উজ্জীবিত থাকতাম। কেন থাকতাম জানি না। এমনকি এখনো যখন বাংলাদেশ তাদের বিপক্ষে খেলে, আমার মনে হয় বাংলাদেশকে জিততেই হবে। এটা আবেগের কথা না। আমার কথা হলো, ওরা পারলে আমরা পারব না কেন? ওদের অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে। কিন্তু এশিয়া কাপের এই দলটার কী অভিজ্ঞতা আছে বলেন! আমাদেরও তো এখন এক শর বেশি ওয়ানডে খেলা অনেক ক্রিকেটার আছে। বিতর্কিত একটা সময়ের মধ্যেও বাংলাদেশ দলের এই পারফরম্যান্সকে কতটা ইতিবাচক বলবেন?মাহমুদ: অবশ্যই অনেক ইতিবাচক। বিপিএলের পর থেকে অনেক বিতর্ক হচ্ছে। মুশফিকের একটা মন্তব্য এবং সে ব্যাপারে বোর্ডের প্রতিক্রিয়া, তামিমকে বাদ দেওয়া, প্রধান নির্বাচকের পদত্যাগ, খেলোয়াড়দের কাউন্সিলরশিপ বাদ দিয়ে দেওয়া—এসব বিতর্কের মধ্যেও এমন পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে। তামিম ইকবালকে নিয়েই বিতর্কটা বেশি ছিল। চাপের মধ্যে তার অমন ইনিংস...কীভাবে দেখছেন?মাহমুদ: তামিম কতটা চাপ নিয়ে খেলেছে, আমি সেটা বুঝি। সে যে ভালো খেলোয়াড়, এটা নতুন করে প্রমাণের কিছু নেই। তার পরও তামিমকে এই ম্যাচে নিজেকে প্রমাণের জন্য ব্যাটিং করতে হয়েছে। তামিমসহ দলের সবাইকেই হ্যাটস অফ যে তারা এসবের মধ্যেও ভালো খেলেছে। অনেক বেশি ফোকাসড মনে হয়েছে দলটাকে।