‘এর চেয়ে খারাপ হতে পারে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের গত নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছিল তাঁর। অথচ আরেকটি বিপিএলের নিলামের আগে সেই নাসির হোসেনও আরও ভালো কিছুর স্বপ্ন দেখতে পারছেন না। গতবারের পুরো টাকাটা যে পাননি এখনো! কাল (আজ) তো বিপিএলের নিলাম। আপনার দাম কত উঠবে বলে আশা করছেন?নাসির হোসেন: কোনো কিছু আশা করছি না। আমার কথা হলো, আমি যদি ২ টাকা দামের খেলোয়াড় হই, আমাকে ২ টাকা দিয়েই নেওয়া হোক। কিন্তু পুরো ২ টাকাই যেন দেওয়া হয়। ১ টাকা না। ২ কোটি টাকা দিয়ে আমাকে কিনবে, তারপর টাকা দেবে ৫০ লাখ—এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। খুব হতাশ মনে হচ্ছে। এখনো কি গতবারের পুরো টাকা পাননি?নাসির: ১ কোটি ৬০ লাখ টাকা দাম উঠেছিল আমার। পেয়েছি ৬৮ লাখ টাকা। বাকি টাকা পাব কি না জানি না। জানেন না কেন? আপনার ফ্র্যাঞ্চাইজি খুলনা রয়েল বেঙ্গলস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ নেই?নাসির: সত্যি বলতে কি, তারা আমার ফোনই ধরে না। কেটে দেয়। কথাই হয় না কারও সঙ্গে। তারা অন্তত ফোনটা ধরে আমাকে বলুক, টাকা দিতে পারবে না। আমি কিছুই মনে করব না। কিন্তু এ ধরনের আচরণ তো দুঃখজনক। আমি অবশ্য আশা ছেড়েই দিয়েছি। এবার যে দল যত টাকা দিয়েই নিক সমস্যা নেই। শুধু যেন তারা পুরো টাকাটা দেয়। এ অবস্থায় আরেকটি বিপিএল চলে এল। আস্থা রাখতে পারছেন টুর্নামেন্টটার ওপর?নাসির: এবার যেহেতু বোর্ড দায়িত্ব নিয়েছে, আশা করি সমস্যা হবে না। বোর্ড আমাদের বিষয়টা দেখবে। বিপিএলে খেলা বড়, না টাকা বড়?নাসির: খেলাটা অবশ্যই বড়। তবে টাকাও গুরুত্বপূর্ণ। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে আসলে। যত বেশি টাকা পাবে, খেলোয়াড়েরা তত বেশি চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। টুর্নামেন্ট হিসেবে বিপিএল খুবই ভালো। কিন্তু এবার তো নিলামে খুব বেশি দাম ওঠার সম্ভাবনা নেই। একটা সীমা থাকবে...নাসির: হ্যাঁ, এবার দাম কমছে। তবে টাকা যা দিচ্ছে তা একেবারে খারাপ না। আর আবারও বলি, কার কত টাকা দাম উঠল সেটা ব্যাপার নয়। নিলামে যে দামে খেলোয়াড় কেনা হবে সে টাকা যেন পুরোপুরি দেওয়া হয়। ৫ টাকার খেলোয়াড় যেন ৫ টাকাই পায়, আমি চাই সেটা। খেলোয়াড়দের মধ্যে এবারের বিপিএল নিয়ে কেমন আগ্রহ?নাসির: আগ্রহ অনেক। আর টুর্নামেন্টটা তো ভালো। বড় বড় খেলোয়াড় আসে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তবে সবাই আমার মতোই বলছে, টাকা কম দিক। কিন্তু যা বলা হবে তা যেন দেওয়া হয়। বিদেশি কোনো খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ আছে? বিপিএল নিয়ে তাঁদের চিন্তাভাবনা কী এবার?নাসির: আমাকে ইয়াসির হামিদ ফোন করেছিল। ওকে একটা দল ঠিক করে দিতে বলল। এখন আমি কীভাবে দল দেব বলেন? আমার তো নিজের দলেরই ঠিক নেই। গেইল-স্যামুয়েলসরা তো আসছেন না এবার...নাসির: ওরা এলে টুর্নামেন্টটা আরও জমত। দর্শকদের আগ্রহও বাড়ত। গেইল তো দারুণ খেলেছে গতবার। তার পরও আমি বলব বিপিএলের আকর্ষণ কমবে না। ওরা ছাড়াও অনেক ভালো ভালো খেলোয়াড় খেলবে এখানে।