এক বছরেরও বেশি হলো, ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন। বাংলাদেশ তো বটেই, কাবাডিতে যাঁকে বিশ্বসেরা রেইডার মানা হয় সেই জিয়াউর রহমান কি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন? প্রথম আলোকে টেলিফোনে জিয়া বললেন, আগামী নভেম্বরে এশিয়ান গেমসে খেলে ইতি টানতে চান ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের আপনার ইনজুরির কী অবস্থা?জিয়াউর রহমান: আগের চেয়ে ভালো। চলাফেরা করতে পারি। বড় কোনো সমস্যা নেই। মাঠে ফিরতে প্রস্তুত?জিয়া: মানসিকভাবে প্রস্তুত। ৯৫ শতাংশ ফিট হয়ে গেছি। হাঁটুতে অস্ত্রোপচার করানোর জায়গাটায় টনটন করে একটু শব্দ হয়। এটা বাদ দিলে আর সব ঠিক আছে। এখনো কি চিকিৎসা চলছে?জিয়া: এখন ফিজিওথেরাপি নিই। ব্যায়াম করি। আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কী করছেন?জিয়া: ইনজুরির পর থেকে জাতীয় ক্রীড়া পরিষদের হোস্টেলে ছিলাম। এখনো সেখানেই আছি। খেলতে না পারলেও দল থেকে বিচ্ছিন্ন হইনি। এসএ গেমস খেলতে পারেননি, তারপরের টুর্নামেন্টগুলোয়ও আপনি নেই। কবে নাগাদ ফিরতে পারবেন?জিয়া: আমার তো ইচ্ছা শরীর যত দিন কুলোয় খেলে যাব। তবে এখন একটা লক্ষ্য স্থির করে ফেলেছি। আগামী নভেম্বরে চীনের গুয়াংজুতে এশিয়ান গেমসে খেলে আন্তর্জাতিক কাবাডিকে বিদায় দিতে চাই। বিদায় নেওয়ার সময় হয়তো হয়নি, তবে অনেক দিন তো খেললাম—১৫ বছর হয়ে গেল। দলে ফেরার ব্যাপারে কারও সঙ্গে কথা হয়েছে?জিয়া: না, সেভাবে কথা হয়নি। তবে আমার বিশ্বাস, এশিয়াডে খেলতে পারব। সেই সুযোগ আমি চাই। আশা করি, সুযোগ পাব। জীবন নিয়ে একটু হতাশ হয়ে পড়েছেন মনে হচ্ছে?জিয়া: আসলে আমি সৈনিক মানুষ (বিডিআরের হাবিলদার এখন। চাকরির বয়স ১৪ বছর)। আমি চাইলেই সব করতে পারি না। আমাকে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। সবচেয়ে বড় যেটা, সব সময়ই ভাবি, আবার ইনজুরিতে পড়লে কে আমায় সাহায্য করবে? এসব মনে করে ভয় পাই। দিনাজপুরে এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্পে আপনার হাঁটুর লিগামেন্ট যখন ছিঁড়ল, তখন কিন্তু বাংলাদেশ অলিম্পিক আপনাকে ব্যাংককে পাঠাল। তারা তো ভবিষ্যতেও সহযোগিতা করতে পারে...জিয়া: অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে আমি কৃতজ্ঞ। বিওএ আমাকে এক মাস পরই ব্যাংককে পাঠায়। এখনো তাদের তত্ত্বাবধানেই আছি। ভবিষ্যতেও তাদের সহযোগিতা দরকার আমার। দেশের মাটিতে এসএ গেমস খেলতে পারলেন না। তার পর থেকে দলে নেই। আপনার প্রিয় কাবাডি দল কেমন করছে?জিয়া: ভালোই করছে। দলের সঙ্গে থেকেও দলে নেই আমি। কষ্টটা শুধু আমি বুঝি।