গত বছরও জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটারে সোনা জিতেছিলেন আরিফুল ইসলাম। ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে এবার সোনা জিতলেন কুড়িগ্রামের কিশোর। লংজাম্পে সোনা জিতেছেন। জুনিয়রে দ্রুততম মানব হওয়ার পর আনন্দে অ্যাথলেটিকস ট্র্যাকে শুয়ে কেঁদেই ফেললেন খুবই আবেগাপ্লুত মনে হচ্ছে আপনাকে...আরিফুল ইসলাম: খুবই আনন্দ হচ্ছে, দেখেন না আবেগে কেঁদেই ফেলেছি। বিকেএসপির কোচ ফরিদ স্যার, মেহেদি স্যার, শামীমা সাত্তার মিমু ম্যাডাম ও জুঁই ম্যাডাম আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। আমি ওনাদের স্বপ্ন সফল করেছি। সবাই বলে, দ্রুততম মানব একবার হলে পরেরবার সে হারিয়ে যায়। কিন্তু আমি হারিয়ে যাইনি। কথা রেখেছি। আমার মনে জেদ ছিল, এবারও দ্রুততম মানব হয়ে সবাইকে দেখিয়ে দেব। সেটা পেরেছি। শুনলাম, বিকেএসপিতে আপনার জন্য আলাদা ব্যবস্থা ছিল। সেটা কী বলবেন?আরিফুল: আমি আসলে মাছ-মাংস খাই না। প্রতিদিন আমার জন্য এক কেজি দুধ ও ৬টা ডিম বরাদ্দ থাকত। এগুলো খেয়েই প্র্যাকটিস করি। এই সাফল্য কত দিন ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস?আরিফুল: আমি সিনিয়রেও রেকর্ডসহ সোনা জিততে চাই। এবার লংজাম্পে রেকর্ড মিস হয়েছে। তবে আমার মনে হয় সামনে সেটা পারব। আর একটা কথা, আমাদের দেশে অল্পতেই সবাই সন্তুষ্ট থাকে। আমি সেটা চাই না। সাফ গেমসে এবং এশিয়ান গেমসে পদক জিততে চাই। এমনকি অলিম্পিকে খেলতে চাই। মাঝে নাকি খেলাধুলাই ছেড়ে দিয়েছিলেন। কেন?আরিফুল: শুধু খেললেই হবে না। পড়াশোনাটাও করতে হবে। যখন বিজেএমসিতে ছিলাম তখন আমার এসএসসি পরীক্ষা সামনে। আগেও একবার গ্যাপ পড়েছিল পড়াশোনায়। কিন্তু সেবার আর গ্যাপ দিতে চাইছিলাম না। তাই ক্লাব থেকে পালিয়ে এসেছিলাম। কে আপনাকে খেলাধুলায় এনেছেন?আরিফুল: ছোটবেলা থেকে আমি অ্যাথলেটিকস ভীষণ পছন্দ করি। আমার বড় ভাই যখন স্বাধীনতা দিবসে খেলতেন আমি চেয়ে চেয়ে দেখতাম। আমিও খেলার জন্য বায়না ধরতাম। এ ছাড়া বাবা নুরুন্নবী খেলোয়াড় ছিলেন। উনি রেলওয়েতে চাকরি করেন। মা-ও খুব উৎসাহ দেয়। জানেন, মা আমার সব খেলা দেখতে আসেন। এবার আর্থিক কারণে আসতে পারেনি। এ জন্য মনটা খারাপ আমার। অ্যাথলেটিকসে আপনার আদর্শ কে?আরিফুল: আমাদের কুড়িগ্রামের মেয়ে জুঁই ম্যাডাম (ফৌজিয়া হুদা) আমার আদর্শ। উনি যখন বাড়ি যেতেন আমরা দেখতাম যে তাঁকে সবাই কত সম্মান করেন। কত আদর করেন। তাঁর ছবি ছাপা হতো পত্রিকায়, দেখতাম কত পুরস্কার পাচ্ছেন। সেগুলো দেখে আমার মাথার ভেতরে সব সময় ঘুরপাক খেত। তখন থেকেই আমিও জুঁই ম্যাডামের মতো হতে চেয়েছি। ১০০ মিটার ও লংজাম্প—দুটিতেই সোনা জিতলেন। একটা বেছে নিতে বললে কোনটা বেছে নেবেন?আরিফুল: অবশ্যই দুটিই বেছে নেব। দুটিই চালিয়ে যেতে চাই। এত আত্মবিশ্বাস কোথা থেকে পান?আরিফুল: আমি কঠিন অনুশীলন করি। আমার আত্মবিশ্বাস আছে, আমি দেখিয়ে দিতে চাই, সবাই বলবে ওই ছেলে দেখো তুফানের মতো ধেয়ে আসছে। ও হারিয়ে যায়নি। আমি গ্রামে গেলেও আমার কোচ জাফর আলী সরকার ও ঠিকাদার রশিদ স্যার ঘুম থেকে জোর করে টেনে তোলেন। তাঁরা বলেন, তুই পারবি। বিকেএসপির জীবন কেমন লাগে?আরিফুল: আমাদের জীবন আসলে যাযাবরের জীবন। এর মধ্যে আমাদের সুখ খুঁজে নিতে হয়। বাইরে থাকার কী মজা সেটা বিকেএসপিতে এসে বুঝেছি। এক দিনে মিট শেষ করা হলো। কষ্ট হয়নি?আরিফুল: এটা খুবই কষ্টের ব্যাপার। কিন্তু আশা করি, পরেরবার এক দিনে খেলা শেষ করা হবে না।