‘এসএ গেমসে পদক জিততে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলে নামলেই সোনা। সঙ্গে বোনাস হিসেবে নতুন জাতীয় রেকর্ড। বয়সভিত্তিক সাঁতারে গত কয়েক বছরের চেনা মুখ কুষ্টিয়ার আমলার মেয়ে নাজমা খাতুন। এবারও প্রথম দিনে আনসারের এই সাঁতারু মিরপুর সাঁতারপুলে সবার নজর কাড়লেন প্রথম দিনে পানিতে নেমেই রেকর্ডসহ তিনটি সোনা। দিনটা তো তোমারই...নাজমা খাতুন: ভালো একটা দিন কাটালাম। এ জন্য আমার একটু বেশিই আনন্দ হচ্ছে। প্রত্যাশামতো শুরু করতে পেরেছি বলেই এমন আনন্দ লাগছে। গতবার আমি নয়টি ইভেন্টের মধ্যে আটটিতেই সোনা জিতেছিলাম। এর মধ্যে রেকর্ড ছিল পাঁচটি। এবার সব ইভেন্টেই রেকর্ড করতে চাই। এতগুলো ইভেন্টে সাঁতরাতে কষ্ট হয় না?নাজমা: কষ্ট তো একটু হয়ই। কিন্তু তার পরও আমাদের সাঁতরাতে হয়। এতগুলো ইভেন্টে সাঁতরানোর পেছনে কারণও আছে। যেমন ধরুন, কোচ বলছে এটা আমাকে করতে হবে। এটা আমার মেইন ইভেন্ট। ওটা না করলেই নয়। এটাতে সবচেয়ে ভালো করতে হবে। এভাবেই অনেকগুলো ইভেন্ট হয়ে যায়। এক দিনে চার-পাঁচটি ইভেন্ট থাকলে রিল্যাক্স করি একটু কম। সেভাবেই প্রস্তুতি নিই। এগুলোর মধ্যে তোমার প্রিয় ইভেন্ট কোনটি?নাজমা: আমার বেশি ভালো লাগে বাটারফ্লাই। আমলা থেকেই উঠে এসেছে সবুরা, ডলি, ববিতা। ওদের মতো হতে চাও নিশ্চয়ই।নাজমা: সবুরা আপু অনেক ভালো সাঁতারু ছিলেন। উনার অনেক নাম শুনেছি। উনার মতোই সাঁতরানোর চেষ্টা করি। সোনা জিতলে আনসার উৎসাহব্যঞ্জক ভাতা দেয়। এবারও নিশ্চয় পাবে?নাজমা: আগে আমাদের আনসারের শর্ত ছিল, রেকর্ড গড়ে কেউ সোনা জিতলে ১৪ হাজার টাকা পেত। আপাতত আনসার সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে। এতে কি উৎসাহ কমে গেছে তোমাদের?নাজমা: তা তো একটু কমেছেই। আমাদের মতো পরিবারের জন্য এই টাকা অনেক। আমার বাবা জামাল উদ্দিন গরিব কৃষক। আমার এই উপার্জনের দিকে চেয়ে থাকেন বাবা-মা। আমি যদি এখানে রেকর্ডসহ ১০-১২টি সোনা জিতি, তাহলে এককালীন ভালো অঙ্কের টাকা পাব। সে আশাতেই আমরা সাঁতরাই। সারা বছর এই একটা প্রতিযোগিতার দিকে চেয়ে থাকি। ফেডারেশন দিচ্ছে মাত্র এক হাজার টাকা। এতেও নিশ্চয়ই হতাশ?নাজমা: (হেসে)। এতে কিন্তু আমরা অখুশি নই। আগে তো কিছুই পেতাম না। গত বছরে ৫০০ টাকা পেয়েছি, এবার বেড়ে সেটা এক হাজার হয়েছে। আমরা এতেই খুশি। ফেডারেশনের দেওয়া এক বছরের শাস্তির কারণে ববিতা খেলছে না। তোমার তো প্রতিদ্বন্দ্বী নেই এবার?নাজমা: ববিতা থাকলেও সেবার যেমন খেলেছি, এবারও তেমনই। আমি আসলে নিজের টার্গেট নিজে ধরে রাখার চেষ্টা করেছি। তোমরা অনুশীলন করো কোথায়?নাজমা: আমাদের আমলাতে কোনো পুল নেই। পুকুরে প্র্যাকটিস করতে হয়। এতে অনেক সমস্যা, পচা শামুকে পা কেটে যায়। ব্যথা পাই অনেক সময়। পানি নোংরা। আমরা প্রতিযোগিতার আগে কষ্ট করে হলেও সেখানে এক-দুই সপ্তাহ প্র্যাকটিস করি। তবে এবার আমার অবশ্য খুব বেশি সমস্যা হয়নি। কারণ, আমি এসএ গেমসের ক্যাম্পে আছি। আমার জন্য এটা ভালো হয়েছে। বয়সভিত্তিকে ভালো করছ। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও?নাজমা: আমি এসএ গেমসে পদক জিততে চাই। বেশির ভাগ মেয়ে-সাঁতারুই অল্প বয়সে বিয়ে হওয়ার পর হারিয়ে যায়। তুমি পরিবারের সমর্থন কেমন পাও?নাজমা: আমার পরিবার থেকে বিয়ের চাপ বা তেমন কোনো বাধা নেই। আমার বাবার অনেক সমর্থন পাই। আমি অনেক দিন সাঁতারে থাকতে চাই।