‘এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৯৮৬ থেকে ২০১০ ব্যাচের এসএসসি উত্তীর্ণ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সাড়ে নয়টায় অধ্যক্ষ মহিউদিদন আহমদ প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান ও বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করেন এম বদরুন্নেছা, কল্যাণ কান্তি চক্রবর্তী, আল্পনা সেন, প্রনোজিৎ ঘোষ, জয়া নন্দী, জাহান-ই-নূর সুলতানা, স্বপ্না দেব, সুপর্ণা চৌধুরী, জয়ন্ত ভট্টাচার্য, রোখসানা খানম ও দীপক সিনহা। উপস্থাপক সামিয়া ফারহা মাহজাবীন ঘোষণা করেন, ‘আমরা আমাদের স্মৃতিময় সুন্দর দিনগুলো কাটিয়েছি এ ক্যাম্পাসে। আমাদের হাতেখড়ি হয়েছে এ অঙ্গনে। জীবনের প্রথম বন্ধুটিও তৈরি হয়েছে এ প্রাঙ্গণে।’ অন্য উপস্থাপক টি এইচ পামেল বৌলির কণ্ঠে ভেসে আসে, ‘সেই মধুময় পুরোনো দিনের স্মৃতিকে জাগ্রত করতে আমরা আজ মিলিত হয়েছি। আমাদের এ মিলনমেলায় সবারে করি আহ্বান, এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ।’উদ্বোধনের পর প্রতিষ্ঠানের প্রয়াত দুই শিক্ষক প্রীতিরঞ্জন দাশ ও বলীন্দ্র চক্রবর্তী এবং ২০০৪ ব্যাচের শিক্ষার্থী নাবিল মাহমুদ, ১৯৯৯ ব্যাচের তারেক বিন রফিক ও মনিকা বৈদ্য, ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী মনোজ কান্তি রায়, ১৯৯০ ব্যাচের রোকসানা আক্তার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর কোরআন তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করেন আবদুল্লাহ আল মামুন ও ঈশিতা দেব। ফেলে আসা সেই সব দিনের শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক নিয়ে আলোচনাপর্বে অংশ নেন বাডসের শিক্ষক কল্যাণ কান্তি চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী, উপাধ্যক্ষ এম বদরুন্নাহার ও অধ্যক্ষ মহিউদিদন আহমদ।সামিয়া ও বৌলির প্রাণবন্ত উপস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা কখনো একক, কখনো দ্বৈত, কখনোবা সমবেত কণ্ঠে পরিবেশন করেন রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকসংগীত, কৌতুক, নাটক ও নৃত্য। এ ছাড়া অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ছিল মনোমুগ্ধকর মিউজিক্যাল গেইম শো। এসবের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা মঞ্চে এসে তাঁদের স্কুলজীবনের মধুমাখা দিন-ক্ষণের স্মৃতিকথা তর্পণ করেন।স্মৃতিচারণা পর্বে অংশ নেন ১৯৮৮ ব্যাচের জহিরুল ইসলাম, ১৯৯৯ ব্যাচের আফজাল হোসেন ও ডা. রোদাবা শাহরিন ওয়াজেদ, ২০০১ ব্যাচের অজিজুন নাহার শরীফ এবং ২০০৪ ব্যাচের নাজমুল হোসেন।সংগীত পরিবেশন করেন ইমন দেব চৌধুরী, অমৃতা দত্ত, পাপিয়া পাল, নওশীন জ্যোতি, সুমিত পাল, রাফাত, সামি, রানা, হিমেল, ইরিনা, অদীতি, তুনা, আকাশ রায়, অনিমেষ সিনহা ও ঈশিতা দেব। নাটক ও কৌতুক নকশায় অংশ নেন নাজেম আল কোরেশী, দিপায়ন রায়, দিগ্বিজয় ভট্টাচার্য, রিয়াদ তরফদার, নাজমুল সাকিব, ছাব্বির আহমেদ, আবদুুল্লাহ আল মামুন, নওশীন জ্যোতি, এমদাদ উদ্দিন আহমেদ, শাওন দত্ত ও সুমিত পাল। নৃত্য পরিবেশন করেন মৌ ও মুক্তি।আয়োজকেরা জানান, মঞ্চের পেছনে থেকে অনুষ্ঠানটি সার্থক করেছেন ১৯৯৬ ব্যাচের জাহাঙ্গীর আলম, খোকন সিনহা ও ঝলক দেব, ১৯৮৭ ব্যাচের শাহেদা পারভীন, ৯১ ব্যাচের শ্যামলী সেন, ৯৯ ব্যাচের ইমরুল কয়েস ও মাহবুব উর রহমান, ২০০১ ব্যাচের সাব্বির আহমেদ ও ওয়ায়েজুর রহমান, ২০০৬ ব্যাচের আশরাফ আহমেদ চৌধুরী, সুমিত পাল ও চন্দ্র শেখর, ২০০৫ ব্যাচের আসজাদ চৌধুরী, ২০০৮ ব্যাচের সৌমিক সেন ও মিনহাজ উদ্দিন, ২০০৭ ব্যাচের পিনাকী দেব, ২০০৯ ব্যাচের তারা শেখর এবং ২০১০ ব্যাচের সাকিফ এ রহমান।