‘ও আমার দেশের মাটি’ জুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও আমার দেশের মাটি’ ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল ছবির পরিচালক মঞ্চ-টিভির অভিনেতা ও নির্দেশক অনন্ত হীরার। শেষ পর্যন্ত পিছিয়ে গেল ছবি মুক্তির দিন।এ প্রসঙ্গে অনন্ত হীরা জানিয়েছেন, আগামী জুনের প্রথম সপ্তাহে ছবিটি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেব আমার প্রথম ছবি ‘ও আমার দেশের মাটি’। এবারই প্রথম চলচ্চিত্র তৈরি করেছেন অনন্ত হীরা। তিনি বলেন, ‘ও আমার দেশের মাটি প্রেমের ছবি, গানের ছবি ও দেশের ছবি। পাশাপাশি গল্পে আরও রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বিষয়টি। ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক হওয়ায় খুবই ভালো লাগছে। আমি চাই, দর্শকেরা ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।’ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্ত হীরা। ছবির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, তমা মির্জা, নূনা আফরোজসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করছেন আলাউদ্দিন আলী।গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, অদিতি মহসীন, রাজীব, বিউটি, মুনির ও লিজা।ছবিটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান ও সম্পাদনা করেছেন মুজিবুর রহমান দুলু। এর ছবিটির কারিগরি সহযোগিতা দিয়েছে দ্য রেইন পিকচার্স লিমিটেড।উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ছবিটি কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।