‘ও ক্রিকেট বোঝে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে এখন নামের শেষ থেকে ‘জুনিয়র’ শব্দটা ছেঁটে ফেলতে পারেন তিনি। বিয়ে করে পুরোদস্তুর ‘সিনিয়র’ই তো হয়ে গেছেন এনামুল হক জুনিয়র! নবপরিণীতা স্ত্রী নূপুর আজিজকে নিয়ে সুখের সংসার করছেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্পে চলছে ক্রিকেটার জীবনটাও। জাতীয় দলের বাঁহাতি স্পিনার এই দুই জীবন নিয়েই কথা বললেন কাল বিয়ের পরের জীবনটা কেমন কাটছে?এনামুল হক জুনিয়র: খুবই ভালো। আমার তো সবাই সিলেটেই থাকে। ঢাকায় এত দিন একা ছিলাম। এখন বউ আছে বাসায়। সব কাজে সাহায্য করে। খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা নেই। ও খুবই ভালো রান্না করে। আপনার স্ত্রী তো শুনেছি মডেল। তা মডেলিংয়ে আপনার আগ্রহ কেমন?এনামুল: আমার একদমই আগ্রহ নেই। আর ও তো মডেলিং করত আগে, এখন অভিনয় করছে। এফএনএফ নাটকে কাজ করেছে, আরটিভিতে শেয়ালপণ্ডিত নামের একটা ধারাবাহিকেও তাকে দেখা যাবে। আমি অবশ্য নাটক-ফাটক খুবই কম দেখি। বিয়ের পর ওরও এসব করা কমে গেছে। যদিও আমার দিক থেকে কোনো বাধা নেই। স্ত্রীর ক্রিকেটে আগ্রহ আছে তো?এনামুল: ও ক্রিকেট বোঝে না। খেলার প্রতিও আগ্রহ নেই। পরিচয় হওয়ার আগে তো জানতই না এনামুল জুনিয়র নামে একজন ক্রিকেটার আছে! তবে সব সময় চায়, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। পরিচয় কীভাবে?এনামুল: গত ডিসেম্বরে আবাহনী মাঠে (ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম) প্রথম দেখা। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ খেলছিলাম। আমার এক বন্ধুই ওকে মাঠে নিয়ে এসেছিল। আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর নিয়মিত টেলিফোনে কথা, দেখা-সাক্ষাত্—বাকিটা তো জানেনই আপনারা। মিরপুর স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প করছেন। অনেক দিন মাঠের বাইরে বলে আপনার জন্য তো মনে হয় ভালোই হলো...এনামুল: হ্যাঁ, খুবই ভালো হয়েছে আমার জন্য। আমার ইচ্ছা ২০১১ বিশ্বকাপে খেলা। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সামনে প্রিমিয়ার লিগ-জাতীয় লিগের খেলা আছে। এগুলোয় ভালো করে দেশের মাটিতে বিশ্বকাপটা খেলতে চাই। কন্ডিশনিং ক্যাম্পে মূলত কী করানো হচ্ছে?এনামুল: এক দিন ফিটনেস ট্রেনিং, এক দিন ফিল্ডিং প্র্যাকটিস—এভাবেই চলছে ক্যাম্প। বোলিং-ব্যাটিং হবে দুই সপ্তাহ পর। বিশ্বকাপের আগে দুটি হোম সিরিজ আছে। কতটা আশাবাদী দলে সুযোগ পাওয়ার ব্যাপারে?এনামুল: এটা পুরোপুরিই নির্বাচকদের ব্যাপার। তবে আমি আশাবাদী। শুধু একটা সুযোগ দরকার। ভালো না করলে বাদ দেবে, ভালো করলে রাখবে। সুযোগ পেলে ভালো ফিল্ডিং আর ভালো বোলিং দিয়ে দলের জন্য কিছু করব। আমাদের দলে এখন খুব কম বোলারই পুরো ১০ ওভার ভালো বল করতে পারছে। আমার টার্গেট থাকবে ওটাই—পুরো ১০ ওভার ভালো বল করে আসা।