‘ও মোর কন্যারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন উদাস করা ভাওয়াইয়া গানের সুর ধারণ ও লালনের প্রত্যয় নিয়ে ‘ভাওয়াইয়া’ গানের দলের জন্ম। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত হয় ‘ও মোর কন্যারে’ শীর্ষক ভাওয়াইয়া গানের বৈঠকি আসর।ভাওয়াইয়া ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াইয়া গানের দলের পরিচালক সফিউল আলম।অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন ‘বৈশেখ আইল রে’ ও ‘তুই ক্যানে ডাকিলু নিশা রাইতে’। আসরের শিরোনাম সংগীত ‘ও মোর কন্যারে’ পরিবেশন করেন সফিউল আলম। এ ছাড়া আরও পরিবেশিত হয় ‘মুই বাজাং মোর সাধের দোতরা,’ ‘সোনা বন্ধুধন’, ‘ও কি ও বন্ধু কাজল ভোমরা রে’। গানগুলো শোনান আমিনুল ইসলাম, ফাহমিদা আলম, কৌশিক সাহা প্রমুখ।