‘ওটাই সব ধ্বংস করে দিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষে হাতে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। কিন্তু আলোচনার বিষয় সেটা নয়। অদ্ভুতুড়ে এক শট খেলে আউট হয়ে যাওয়া সাকিব আল হাসানই যেন মৃত্যু ডেকে এনেছেন ঢাকা টেস্টে বাংলাদেশ দলের সব সম্ভাবনার। দিন শেষে তিনি নিজেও বলেছেন, সব শেষ করে দিয়েছে ওই আউটই কেমন হলো টেস্ট সিরিজ?সাকিব আল হাসান: সব মিলিয়ে ভালো। ভালোই খেলেছি আমরা। প্রথম টেস্টে আমরাই ওপরে ছিলাম। দ্বিতীয় টেস্টে আমরা একটু খারাপ খেলেছি। বোলিংয়ে বলব না, উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। তবে ব্যাটিংয়ে দুই ইনিংসেই আমরা আরও ভালো করতে পারতাম। দুই ইনিংসে কমপক্ষে ৭০০ রান করা উচিত ছিল এই উইকেটে। ঢাকা টেস্টের শেষ দিনটা কি হতাশার গেল?সাকিব: হতাশার তো গেলই। আমি আর মুশফিক ভাই যখন ব্যাটিং করছিলাম, মনে হচ্ছিল, আমাদের পরিকল্পনা অনুযায়ীই সব হচ্ছে। কিন্তু আমার আউটটা খুব বাজে ছিল। ওটাই সব ধ্বংস করে দিয়েছে। আসলে ঠিক কী শট খেলেছিলেন ওটা? এভাবে খেলার কারণ কী?সাকিব: স্যামির ওটা প্রথম ওভার ছিল। আমি মুশফিক ভাইকে বললাম, ওর বলে বোল্ড বা এলবিডব্লু ছাড়া আর কোনো আউট হওয়ার সুযোগ নেই। ওকে নিয়ে বেশি ভাবার দরকার নেই, সোজা সোজা খেলেন। কিন্তু আমি গিয়ে প্রথম বলেই মেরে দিলাম ওভাবে। শেষ দিনের ব্যাটিংয়ে বাংলাদেশ দলের চিন্তাভাবনাটা আসলে কী ছিল?সাকিব: লাঞ্চ পর্যন্ত যদি একটা উইকেটও না পড়ে তাহলে সবচেয়ে ভালো হতো। একটা পড়ে যাওয়ার পর ঠিক করলাম যত কম উইকেট লাঞ্চ পর্যন্ত হারানো যায়। সেশন ধরে ধরে খেলা আরকি! যদি লাঞ্চের সময় অবস্থা ভালো থাকে তাহলে এরপর ইতিবাচক খেলার ইচ্ছা ছিল। যদি দেখতাম অবস্থা বেশ ভালো তখন চিন্তা করতাম জেতার। আগের দিন আপনিই বলেছিলেন ব্যাটসম্যান আউট না হলে এই উইকেটে আউট করা কঠিন। লম্বা ইনিংস খেলা সম্ভব। সে চেষ্টা কি ছিল আপনাদের?সাকিব: দেখেন, আউট তো কেউই হতে চায় না। তবে আমাদের ব্যাটিংয়ের ধরনই হলো যে আমরা স্ট্রোক একটু বেশি খেলি। ওটা সবাই করেছে। এ থেকে বের হতে পারিনি। এর মধ্যেও ম্যান অব দ্য সিরিজ হলেন। এটা কতটা আনন্দ দিচ্ছে?সাকিব: ভালো লাগছে। আমার জন্য অনেক বেশি ভালো হলো। মিরপুরের উইকেটে পেস বা স্পিন বোলারদের জন্য কিছুই ছিল না। তার ওপর এক ইনিংসে ৫টিসহ মোট ৬ উইকেট পেলেন। সাফল্যের রহস্য কী?সাকিব: বুঝতে পারছিলাম, এখানে বল করতে হলে ধৈর্য ধরে ভালো জায়গায় বল ফেলে যেতে হবে। দু-একটা বাজে বলও করা যাবে না। অনেকক্ষণ ধরে ভালো বল করা গেলে হয়তো সফল হওয়া যাবে। আমি সেটাই করেছি। অধিনায়কত্ব যাওয়ার পর প্রথম সিরিজ খেললেন। অনেক নির্ভার ছিলেন নিশ্চয়ই?সাকিব: না, চাপ আরও বেশি ছিল। কেন?সাকিব: চাপ বেশি না! সিরিজ শুরুর আগে থেকেই আমাকে নিয়ে আলোচনা। খারাপ করলেই সবাই বলত, অধিনায়কত্ব নেই, এখন তাই ভালো খেলাই ছেড়ে দিয়েছে! বলতই এটা...স্বাভাবিক। এ জন্য আরও বেশি সিরিয়াস ছিলাম। দেশের পক্ষে এই টেস্ট সিরিজেই অষ্টমবারের মতো ৫ উইকেট পেলেন। দেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট পাওয়ার গর্ব এখন আপনার। কেমন লাগছে?সাকিব: ভালোই লাগছে...এই তো। এবার অন্তত একটা ইনিংসে ৫ উইকেট পাওয়ার লক্ষ্য আগে থেকেই ছিল।