‘ওপরে খেললে আমার জন্য ভালো হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি না পাওয়ায় হতাশা আছে। তবে বিমানের হয়ে প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে ৮৭*, ৭৭*, ৮০ ও ৮০ রান এবার অন্য এক মুশফিকুর রহিমকেই দেখাচ্ছে। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা থেকে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যানের বিশ্বাস, ব্যাটিং-অর্ডারে ওপরে উঠে এলে আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়ে যেতে পারবেন এই পারফরম্যান্স প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই রান পেলেন। নিশ্চয়ই খুব খুশি...মুশফিকুর রহিম: খুবই ভালো লাগছে আসলে। এবার একটা টার্গেট নিয়ে নেমেছি। দেখা যাক, ওই টার্গেটটা পূরণ করতে পারি কি না। টার্গেটটা কী?মুশফিকুর: এখনই বলতে চাচ্ছি না। আগে লিগ শেষ হোক তারপর বলি... (হাসি)। চার ম্যাচেই তো সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি পাননি। একটু কি আফসোস হচ্ছে?মুশফিকুর: প্রথম দুই ম্যাচে আমরা পরে ব্যাট করেছি, তাড়া করার মতো যথেষ্ট রান ছিল না আসলে। দুই ম্যাচেই অপরাজিত ছিলাম, এ জন্য হয়নি। তবে গত ম্যাচে দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়ে গেছি। আজকের (গতকাল) ম্যাচেও অনেকটা সে রকমই পরিস্থিতি ছিল। দলের রান খুব একটা বেশি ছিল না। একটু তাড়াহুড়া করতে গিয়েই আউট হয়ে গেছি। তবে আফসোস তো আছেই। আপনি ৮০ করেন আর ৯৯, সেটা একটা ফিফটিই। সেঞ্চুরি তো না! জাতীয় লিগে ভালো খেলার পর এখন প্রিমিয়ার লিগেও রান পাচ্ছেন। এ রকম ধারাবাহিক পারফরম্যান্সের পেছনে কী কাজ করছে?মুশফিকুর: জিম্বাবুয়ে সিরিজ থেকেই আমি ভালো খেলছিলাম। কোচ জেমি সিডন্সও বারবার বলেছেন, একটা বড় ইনিংস খেললেই সব ঠিক হয়ে যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে একটা ফিফটি মারার পর থেকেই আত্মবিশ্বাসী হয়ে উঠি।্রব্যাটিংটাও অনেক উপভোগ করছি এখন। লিগ শুরুর আগে নিজের ব্যাটিং নিয়ে বিশেষ কোনো কাজ কি করেছেন, যেটা এখন এখানে লাগছে?মুশফিকুর: তা তো অবশ্যই। জিম্বাবুয়ে সিরিজের সময় আমি সালাউদ্দিন স্যারের সঙ্গে অনেক কাজ করেছি। এ ছাড়া সিডন্স, ফাহিম স্যার ওনাদেরও সাহায্য নিয়েছি। সবাই বলেছেন আমার ব্যালান্সে একটু সমস্যা ছিল। এটা নিয়ে কাজ করেছি এবং সেটারই সুফল পাচ্ছি। উইকেট, ক্রিকেটের গুণগতমান সব বিবেচনায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ভালো পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে কতটা কাজে লাগে?মুশফিকুর: কাজে তো লাগবেই। এবার আমি দ্বিতীয়বারের মতো জাতীয় লিগে খেললাম। জাতীয় লিগে এ রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে আমি কখনো দেখিনি। সেখানে রান করেছি। প্রিমিয়ার লিগেও বাংলাদেশের সেরা ক্রিকেটাররা সব খেলে এবং এখানেও যখন ভালো খেলছি, অবশ্যই এটা আমার আত্মবিশ্বাস বাড়াবে। জাতীয় দলে ছয় নম্বরে ব্যাট করলেও ঘরোয়া ক্রিকেটে তিন-চারে নামছেন। ভালো ব্যাটিংয়ের পেছনে ব্যাটিং-অর্ডারে এই উত্থানটাও কি কাজ করছে?মুশফিকুর: তা তো অবশ্যই। ওপরে ব্যাটিং করলে যথেষ্ট সময় পাওয়া যায়। সময় নিয়ে খেলতে পারলে বড় ইনিংস খেলার সুযোগ থাকে। সেই সুযোগটাই এখানে পাচ্ছি এবং তা কাজে লাগানোর চেষ্টা করছি। জাতীয় দলেও নিশ্চয়ই চাইবেন ওপরের দিকে ব্যাট করতে...মুশফিকুর: অবশ্যই। জাতীয় দলে ছয়ে, অনেক সময় সাতেও খেলতে হয়। টপ-অর্ডার ব্যাটসম্যানরা ভালো খেললে হয়তো শেষ দিকে ১০-১২ ওভারই পাওয়া যায়। ভিন্ন পরিস্থিতিতে ব্যাট করতে হয় তখন। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট যদি আমাকে ওপরে খেলানোর চিন্তা করে, আমার জন্য ভালো হতেও পারে। ব্যাটিং-অর্ডারের কোন জায়গাটিকে নিজের জন্য আদর্শ মনে করেন?মুশফিকুর: ওয়ানডেতে তিন নম্বর জায়গাটিই আমার জন্য আদর্শ মনে হয়।